ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬ দুর্দান্ত প্রত্যাবর্তনে কোরিয়ার চেকমেট টেকনাফ সীমান্তে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টিভিতে আজকের খেলা সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০ দেশীয় শিল্পের সুরক্ষায় উদ্যোক্তাদের ছাড় আধুনিক বাজেট বনাম ইসলামের বায়তুল মাল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ থেকে জিদানের ঢুস কর্মসংস্থানকে প্রধান অগ্রাধিকার বরাদ্দ কমিয়ে বৈদেশিক কর্মসংস্থানে উচ্চাভিলাষ! বাজেটে দুদকের বরাদ্দ বাড়েনি অর্থনীতি পুনরুদ্ধারে সাহসী রোডম্যাপ জুয়ার পূর্বাভাস, ভাঙতে পারে সব রেকর্ড মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য কালোটাকা সাদা করার সুযোগ থাকছে ১২ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল নতুন বাজেট পুঁজিবাজারকে আস্থায় আনতে নানা পদক্ষেপ ১২ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ইস্পাত রক্ষণ প্রাণে আলমিরন ফুটবলের চেয়ে বড় হয়ে উঠেছে রাজনীতি? প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা কার? সব উপাদানের সমন্বয়ে তৈরি হয় সাফল্যের রেসিপি ‘ক্যাপ্টেন আমেরিকা’ ১২ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপ ইতিহাসের ১০টি কালজয়ী মন্তব্য স্বাগতিকের চোখে স্বপ্ন, প্যারাগুয়ের চোখে চমক শেষটায় মেসি-রোনালদোর প্রথম দ্বৈরথ দেখা যাবে? নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ আশার প্রদীপ ডেভিড মরক্কো শিবিরে বড় ধাক্কা, নেইমারকে নিয়ে এখনো দোলাচলে ব্রাজিল
Nagad desktop

আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এই অভিনেত্রীর ক্যারিয়ারে বইছে সফলতার হাওয়া। একের পর এক সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন তিনি। ‘স্ত্রী ২’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর এবার নতুন রূপে দর্শকদের সামনে আসছেন শক্তি কাপুরকন্যা। রাখিবন্ধন উৎসব উপলক্ষে আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের প্রথম বায়োপিক ‘ইথা’!
বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’-এর কর্ণধার দিনেশ বিজন এবং পরিচালক লক্ষ্মণ উতেকরের হিট জুটি নিয়ে আসছেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘তামাশা’র কিংবদন্তি সম্রাজ্ঞী বিঠাবাই নারায়ণগাঁওকরের অবিশ্বাস্য জীবনযুদ্ধ। ১৯৪০ থেকে ১৯৯০— এই দীর্ঘ ৫০ বছর ধরে বিঠাবাইয়ের শিল্পসাধনা, তার আকাশচুম্বী খ্যাতি এবং পরবর্তী সময়ে চরম অর্থকষ্ট ও ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিকে এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।
জানা গেছে, গত মে মাসে এই সিনেমার শুটিং শেষ হয়েছে। শেষ দিনে মহারাষ্ট্রের ‘ভোর’ নামক লোকেশনে কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের পরিচালনায় এবং ৮০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন শ্রদ্ধা। যেখানে শ্রদ্ধার চরিত্রের বয়স ২০ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত রূপান্তরকে নিখুঁত মেকআপ ও অভিনয়ে দেখানো হবে। শ্রদ্ধা ছাড়াও সিনেমায় দুটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রণদীপ হুদা এবং মোহাম্মদ জিশান আইয়ুব।
‘ইথা’ সিনেমার মাধ্যমে শ্রদ্ধার লুক এবং একজন কিংবদন্তি লোকশিল্পীর চরিত্রে অভিনয় করার সাহসী পদক্ষেপ কতটা দর্শকদের হৃদয় কাড়তে পারে, সেটাই দেখার বিষয়।

দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি: সূচরিতা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০৫ এএম
দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি: সূচরিতা

বহু সিনেমায় যেমন একজন নায়িকা হিসেবে অভিনয় করে একসময় এই দেশের তরুণ দর্শকের মনে ঝড় তুলেছিলেন, আবার একটা সময় পেরিয়ে সিনেমায় তিনি একের পর এক মায়ের চরিত্রে অভিনয় করেও এই দেশের সিনেমাপ্রেমী দর্শকের মন জয় করে নিয়েছেন। তবে এই সময়ে এসে তাকে আর আগের মতো সিনেমাতে দেখা না গেলেও দর্শক তাকে ঠিকই মিস করেন। 

এখনো তার ভক্ত দর্শকেরা তার অভিনীত নতুন সিনেমার জন্য প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। যদিও এই মুহুর্তে সূচরিতা নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না। তবে ইচ্ছে আছে ভালো গল্পের সিনেমাতে কাজ করার প্রস্তাব পেলে অভিনয় করার। রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে নিজের বাসাতেই সময় কাটে সূচরিতার। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি পেয়েছেন এই দেশের কোটি কোটি দর্শকের অসীম ভালোবাসা। সেই ভালোবাসাকে সাথে নিয়েই এখনো অভিনয় করে চলেছেন তিনি। ’ 

মুস্তাফিজের ‘কুলি’ চলচ্চিত্রে শিশু চরিত্রে প্রথম অভিনয় করেন সূচরিতা। তখন তার নাম ছিলো হেলেন। ‘কুলি’ চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি শিশু চরিত্রে আরো অভিনয় করেন ‘নিমাই সন্নাসী’,‘ অবাঞ্চিত’, ‘রং বেরং’, ‘টাকা আনা পাই’, কতো যে মিনতি’,‘রাজ মুকুট’,‘বাবলু’সহ আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে। নায়িকা হিসেবে আজিজুর রহমানের নির্দেশনায় ‘স্বীকৃতি’, দীলিপ বিশ্বাসের ‘সমাধি’ এবং অশোক ঘোষের ‘মাস্তান’ চলচ্চিত্রে পরপর অভিনয় করেন। 

তবে ১৯৭৭ সালে প্রয়াত আব্দুল লতিফ বাচ্চুর ‘জাদুর বাঁশী’ সিনেমাতে তার অভিনয় তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এরপর থেকে একে একে তিনি তিনশো সিনেমাতে অভিনয় করেন। 

সূচরিতার নিজের অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘বজ্রমুষ্ঠি’ সিনেমার ‘জীবনে একজন প্রিয়জন সবারই প্রয়োজন’, ‘আঁখি মিলন’ চলচ্চিত্রের ‘আমার গরুর গাড়িতে’ এবং ‘জাদুর বাঁশি’ চলচ্চিত্রের ‘আকাশ বীনা চাঁদ’, ‘জীবন নৌকা’ সিনেমার ‘তুমিতো এখন আমারই কথা ভাবছো’ ‘মহেশখালীর বাঁকে’র ‘আমার প্রেমের তরী বইয়া চলে’, ‘মেঘ বৃষ্টি বাদল’ সিনেমার ‘ও বন্ধুরে প্রাণও বন্ধুরে’ গান পাঁচটি ভীষণ প্রিয়। 

অভিনয় জীবনের প্রাপ্তি প্রসঙ্গে সূচরিতা বলেন,‘ সেই ছোট্টবেলা থেকে সিনেমাতে অভিনয় করছি আমি। পরিণত বয়সে এসে নায়িকা হয়েও বহু সিনেমাতে অভিনয় করেছি। বারবার দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছি। আবার যখন সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেছি তখনও দর্শক আমার চরিত্রগুলোকে নিয়ে আবেগে মেতেছেন।

এই যে দর্শকের ভালোবাসা, শ্রদ্ধা এটাইতো এক জীবনে অনেক বড়প্রাপ্তি। আবার আমি মনেকরি একজন শিল্পী যতোদিন সুস্থ থাকেন, সচেতন থাকেন, ভালো থাকেন ততোদিনই তিনি অভিনয় করে যেতে পারেন। শিল্পীদের কোনো অবসর নেই। তাই আমি যতোদিন অভিনয় করবো ততোদিন যেন আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা যেন না দেয়া হয়।’

/এমটি 

স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:১০ পিএম
স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

বিশ্ব চলচ্চিত্রের বহুল সমাদৃত এক নাম স্টিভেন স্পিলবার্গ। যার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন তাবৎ দুনিয়ার মানুষ। সিনেমা নির্মাণে অর্ধ শতাব্দীরও বেশি সময় উৎসর্গ করে এই আমেরিকান পরিচালক গড়ে তুলেছেন এক বিশাল চলচ্চিত্র সাম্রাজ্য। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো থেকে মোট বক্স অফিস আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা এখনও একটি অপরাজেয় রেকর্ড। আর সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডতো রয়েছেই।

এ যাবৎ তিনবার অস্কার পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এমন একজন পরিচালক যখন নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তখন থেকেই দর্শকের উম্মাদনার পারদ উপরে উঠতে থাকে। আর সিনেমা মুক্তির দিন ঘনিয়ে আসলে তো কথাই নেই। বড় খবর হলো, সারা বিশ্বের দর্শকদের সামনে আবার এমন একটি দিন দরোজায় কড়া নাড়ছে। পর্দায় আসছে স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা। ‘ডিসক্লোজার ডে’ নামের এই সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ১২ জুন। বাংলাদেশের দর্শকরাও পিছিয়ে থাকবেন না। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত এই সিনেমা।

দীর্ঘদিন ধরে স্পিলবার্গ তুলনামূলকভাবে ব্যক্তিগত ও সংবেদনশীল গল্পে মন দিয়েছেন। দ্য ফ্যাবেলম্যানস-এ তিনি নিজের বেড়ে ওঠার গল্প বলেছেন আর ‘ওয়েস্ট সাইড স্টোরি’তে ক্ল্যাসিক মিউজিককে নতুনভাবে উপস্থাপন করেছেন। এবার তিনি ফিরে এসেছেন তাঁর সেই পুরোনো পরিচিত ময়দানে, যেখানে রহস্য, প্রযুক্তি, বিস্ময় আর অজানার আকর্ষণ একসঙ্গে কাজ করে। ‘ডিসক্লোজার ডে’র কাহিনী পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এটি ভিনগ্রহের প্রাণী, তাদের পৃথিবীতে আগমন এবং সেই সত্যকে আড়াল করার এক বিশাল সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত। এ ধরনের কাহিনী স্পিলবার্গের জন্য নতুন নয়; বরং তাঁর চলচ্চিত্রজীবনের অন্যতম শক্তিশালী অধ্যায়ই গড়ে উঠেছে এই ধারার ওপর। 

‘ই.টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল’, ‘ক্লোজ এনকাউন্টারস অব থার্ড কাইন্ড’ বা ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’-এ তিনি অজানা জগৎকে মানুষের আবেগের সঙ্গে যুক্ত করেছেন। এ ছবিতে এমিলি ব্লান্ট অভিনয় করেছেন এক আবহাওয়া সংবাদকর্মীর ভূমিকায়, যাঁর সঙ্গে ভিনগ্রহের আগন্তুকদের রহস্যময় যোগাযোগ রয়েছে। জশ ও’কনরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যিনি প্রমাণ হাতে পেয়েছেন যে মানুষের সঙ্গে অন্য জগতের যোগাযোগ ইতিমধ্যে ঘটেছে। অন্যদিকে কলিন ফার্থ ক্ষমতাধর এক প্রশাসনিক ব্যক্তি, যিনি এই সত্য গোপন রাখতে যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ, যিনি আগে স্পিলবার্গের সঙ্গে ‘জুরাসিক পার্ক’-এ কাজ করেছেন।

সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন চলচ্চিত্র সাংবাদিকরা। প্রথম প্রতিক্রিয়ায় অনেকেই এটিকে ‘গত ২০ বছরে স্পিলবার্গের সেরা সিনেমা’ বলে আখ্যা দিয়েছেন। তারা জানান, ধাওয়া-পাল্টাধাওয়া, রহস্য ও প্রেমের এ টান টান মিশ্রণটি স্পিলবার্গের চিরচেনা জাদুতে ভরপুর এ সিনেমা। পাশাপাশি মূল তারকা এমিলি ব্লান্ট তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় উপহার দিয়েছেন বলে প্রশংসা পেয়েছেন। স্পিলবার্গ মনে করেন, এই সিনেমাটি দর্শকদের মনে মহাবিশ্ব সম্পর্কে নতুন অনেক প্রশ্নের জন্ম দিবে। ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে কৌতূহলী স্পিলবার্গের কথায়, ‘আমি বিশ্বাস করি এই মুভিটি যেমন অনেক উত্তর দেবে, তেমনি মানুষকে অনেক অজানাকে নিয়ে প্রশ্ন করতেও বাধ্য করবে।’ 

সবমিলিয়ে সিনেমাটি নিয়ে সকলের প্রত্যাশা রীতিমত আকাশচুম্বী। এখন শুধু দেখার অপেক্ষা- এই প্রত্যাশা কতখানি ছাড়িয়ে যায়।

/এসএল

প্রেমে পড়েছেন প্রভা!

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
প্রেমে পড়েছেন প্রভা!

মডেল ও ন্যাটাভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক মাধ্যমে তার দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে আবারও আলোচনায় এসেছেন তিনি। সেই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি আবার নতুন করে প্রেমে পড়েছেন!

বর্তমানে অবকাশযাপনে নেপালে রয়েছেন প্রভা। সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে তিনি ঘুরে বেড়াচ্ছেন। যার প্রতি মুহূর্তের স্থিরচিত্র তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। সেখানকার পাহাড়, মেঘ আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে কাটানো সময়ের নানা মুহূর্ত নিয়মিতই সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।

তেমনি কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন এ অভিনেত্রী, তবে এরমধ্যে একটি ছবি একটু বিশেষভাবে নেটিজেনদের নজরে এসেছে। যেখানে দেখা গেছে, হাতে একটি বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিয়েছেন প্রভা। আর সেই বেলুনে লেখা- 'আই লাভ ইউ'। আর এতেই শুরু হয়েছে আলোচনা।

ভক্তদের একাংশের ধারণা, অভিনেত্রীর জীবনে হয়তো নতুন বিশেষ কোনো মানুষের আগমন ঘটেছে। কেউ কেউ আবার ছবিটির ক্যাপশন ও উপস্থাপনাকেও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রভা। 

ফলে নতুন প্রেমের গুঞ্জন আপাতত ভক্তদের কৌতূহল আর সামাজিকমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ। এ ছাড়াও অভিনেত্রীর সর্বশেষ পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে দুটি খাবারের প্লেট নিয়ে বসে থাকতে। ছবিতে প্রভাকে দেখা গেলেও, অন্য প্লেটটি কার বা সঙ্গে কে আছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে না। ক্যাপশনে শুধু অভিনেত্রী লিখেছেন, 'লাঞ্চ করেছেন'? সাম্প্রতিক সময়ের তার এই ইঙ্গিতপূর্ণ পোস্টগুলোই নতুন প্রেমের গুঞ্জনের কথা মনে করিয়ে দিচ্ছে তার ভক্তদের। 

প্রসঙ্গত, পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। এরপর ২০১৪ সালে একটি মুঠোফোন সেবাদাতা কোম্পানির কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে তার দ্বিতীয় সংসারও ভেঙে যায়।

/এসএল

শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:০১ পিএম
শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু

জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুর অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল ২৭ বছর আগে। তবে অভিনেত্রী পরিচয়ের আগে বিনোদন জগতে তার পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ‘ব্রিজ বিউটি সোপ’ নামের একটি সাবানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলেন সুমাইয়া শিমু; মুম্বাইয়ে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং অনুষ্ঠিত হয়েছিল।

মাধুরী দীক্ষিত-শাহরুখ খান অভিনীত ‘আনজাম’ সিনেমায় শাহরুখ খানের চরিত্র বিজয় অগ্নিহোত্রীর যে বাড়ি দেখানো হয়েছিল, সেখানেই সুমাইয়া শিমুর ক্যারিয়ার শুরু হয়েছিল। ‘আনজাম’ সিনেমার তুমুল জনপ্রিয় ‘বাড়ি মুশকিল হ্যায়’ গানেও এই বাড়িটি দেখানো হয়। এই চমকপ্রদ তথ্যটি সম্প্রতি সুমাইয়া শিমু শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। 

শনিবার (১৩ জুন) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় প্রথবারের মত পডকাস্টে অতিথি হয়ে এসে সুমাইয়া শিমু বলেন, বড় পর্দায় তাকে একবারই দেখা গিয়েছিল। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় অতিথি চরিত্রে। 

পরবর্তীতে মতিন রহমান, এফ আই মানিক, শাহীন সুমন সহ আরো একাধিক চলচ্চিত্র নির্মাতা মূলধারার সিনেমায় অভিনয়ের প্রস্তাব করলেও সে সময় টিভি নাটকে ব্যস্ততার কারণে চলচ্চিত্র জগতে পা রাখেননি সুমাইয়া শিমু। পিএইচডি ডিগ্রীধারী সুমাইয়া শিমু বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে নিজের প্রতিষ্ঠানের হয়ে মানুষের পাশে, বিশেষ করে নারীদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। 

এ বিষয়ে না বলা অনেক বিস্ময়কর তথ্য সুমাইয়া শিমু শেয়ার করেছেন পডকাস্টে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

/এমটি 

 

‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ

‘মালিক’ সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। আগামী ১২ জুন তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’র প্রিমিয়ার শো। আয়োজনের দায়িত্বে রয়েছে বংগোজ ফিল্মস। এছাড়া মেলবোর্ন ও অ্যাডিলেডেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব প্রদর্শনীতেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ।

প্রিমিয়ার শোগুলোতে দর্শকদের সঙ্গে সরাসরি সিনেমা উপভোগ করবেন এই অভিনেতা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়েরও পরিকল্পনা রয়েছে।

দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার নতুন নতুন প্রেক্ষাগৃহেও যুক্ত হয়েছে সিনেমাটির প্রদর্শনী।

অস্ট্রেলিয়ায় প্রিমিয়ার উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া। আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।’

তিনি আরও বলেন, দর্শকদের ভালোবাসা ও সাড়া পেলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে পরিবার ও বন্ধুদের নিয়ে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।

/এসএল