ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের কড়া নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর প্রাথমিকে আসছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই, ৫ বছরে ৬০ হাজার চাকরির ঘোষণা ৫৫ বছর পেরিয়ে নূতন মাগুরায় জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা ঈশ্বরদী স্বাস্থ্যে কমপ্লেক্সে মে মাসের বেতন পাননি কর্মচারীরা আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’ ইন্টারনেটে ঝড় তুলেছেন ৭৪ বছরের চীনা ‘তরুণী দাদি’ রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ আর্টেমিস-৩ মিশনের চার নভোচারীর নাম ঘোষণা নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভোলায় স্ত্রী-সন্তানদের ফিরে পেতে ‘জ্বিনের বাদশা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তাম্মি খালাস চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে ও উদ্বেগ কমাতে অক্সিজেন থেরাপি নিচ্ছেন শিক্ষার্থীরা বাধ্যতামূলক সেনা নিয়োগে বদলে যাচ্ছে মায়ানমারের গৃহযুদ্ধের চিত্র ভবিষ্যত নিয়ে ভাবছেন না রোনালদো মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১২ বেলফাস্টে ছুরিকাঘাতের পর বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ ও সহিংসতা ইংল্যান্ড ফেবারিট না হলেও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই পারে: টুখেল যুক্তরাষ্ট্রে মজুত কমে যাওয়ায় বাড়ল তেলের দাম লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত! হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের আজকের মুদ্রার বাজার: ১০ জুন, ২০২৬ বগি লাইনচ্যুত, জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ভারতে সাজাভোগের পর তামাবিল দিয়ে ফিরলেন ৭ বাংলাদেশি কেমন ছিল নবিজি (সা.)-এর গায়ের বর্ণ? আবারও কমল সোনার দাম, নতুন দর কত? ক্লিন ইমেজের আলী রেজাও দুদকের জালে
Nagad desktop

নতুন গান প্রকাশ করলেন ফিডব্যাক ব্যান্ডের লুমিন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম
নতুন গান প্রকাশ করলেন ফিডব্যাক ব্যান্ডের লুমিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের অন্যতম ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন, যিনি শ্রোতাদের কাছে শুধু ‘লুমিন’ নামেই পরিচিত। এবার হাজির হয়েছেন নতুন একক গানে। দীর্ঘদিন ধরে স্টেজ শো এবং ব্যান্ডের গান নিয়েই ব্যস্ত থাকা এই শিল্পী সাম্প্রতিক বছরগুলোতে একক গানেও মনোযোগ দিচ্ছেন। 

আজ শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় লুমিনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লুমিন অফিশিয়াল’-এ প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘কে’। গানের কথা, সুর, সংগীতায়োজন ও ভিডিও নির্মাণ করেছেন রাজিব হোসেন। 

গানটিকে লুমিন বর্ণনা করেছেন ‘স্যাড রোমান্টিক’ ঘরানার, যেখানে আবেগী কথার সঙ্গে সুর ও সংগীতায়োজনের সুন্দর মেলবন্ধন ঘটেছে। 

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লুমিন বলেন, ‘এটি একটি স্যাড রোমান্টিক গান। গানের কথাগুলো অসাধারণ। কথার আবহের সঙ্গে মিল রেখে রাজিব হোসেন অসাধারণ সুর ও সংগীতায়োজন করেছেন। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে।’ 

২০০৩ সাল থেকে ফিডব্যাক ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন লুমিন। ব্যান্ডের বাইরেও তার কিছু জনপ্রিয় একক গান রয়েছে। গত কোরবানির ঈদে প্রকাশ করেছিলেন ‘লাগ ভেল্কি লাগ’ শিরোনামের গান, যার সুর ও সংগীতায়োজনও করেছিলেন রাজিব হোসেন। 

/এমএস  

৫৫ বছর পেরিয়ে নূতন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৬ পিএম
৫৫ বছর পেরিয়ে নূতন
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা নূতন। দেখতে দেখতে চলচ্চিত্রে অভিনয় জীবনের ৫৫ বছর পার করেছেন তিনি। নূতন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নায়িকা। মাসুদ পারভেজ (সোহেল রানা) প্রযোজিত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ ছবিতে অভিনয় করাটাকে নূতন তার জীবনের সেরা একটি কাজ বলেই বিবেচিত করেন। ময়মনসিংহের ব্রাম্মপল্লির মেয়ে রত্না চলচ্চিত্রে এসে হয়ে যান নূতন। বড় বোন গীতার সঙ্গে পরিচয় ছিল সেই সময়ের বরেণ্য অভিনত্রেী সুমিতা দেবীর। সেই পরিচয়ের সূত্র ধরেই সিনেমাতে আসা। সুমিতা দেবী অনেক আগ্রহী মেয়েদের ভিড়ে নায়িকা হিসেবে তার সিনেমার জন্য নির্বাচিত করেন রত্নাকে। সিনেমার নাম ‘নতুন প্রভাত’। পরিচালনা করেছিলেন মোস্তফা মেহমুদ। সুমিতা দেবীর প্রচণ্ড ইচ্ছা ছিল ‘নতুন প্রভাত’ সিনেমাতে যারা নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করবেন তাদের নাম থাকবে নূতন ও প্রভাত। যে কারণে রত্না নাম হয়ে যায় নূতন। ‘নতুন প্রভাত’ সিনেমাটি মুক্তি পায় ১৯৭০ সালে। পাল্টে গেল রত্নার জীবন।
নূতন বলেন, ‘আমার শুরুটা এত চমৎকার হবে তা কখনোই আমার ভাবনায় ছিল না। সুমিতা দিদির কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে আমার স্বপ্নের পথে পা বাড়াতে সহযোগিতা করেছিলেন। সেই সঙ্গে পরিচালক মোস্তফা মেহমুদ ভাইয়ের কাছেও আমি ভীষণ কৃতজ্ঞ। দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের এতটা বছর পেরিয়ে এসেও এখনো দর্শকের যে ভালোবাসা, সম্মান পেয়েছি তা সত্যিই অবিশ্বাস্য। এখনো কোনো অনুষ্ঠানে গেলে যে সম্মান পাই তা আমাকে সত্যিই আপ্লুত করে। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের প্রতি।’
নতুন প্রভাত, ওরা ১১ জন, সংগ্রামের পর নতুন চলচ্চিত্রে অভিনয় থেকে প্রায় পাঁচ বছরের বিরতি নিয়েছিলেন নিজে থেকেই। কারণটা একেবারেই ব্যক্তিগত। পাঁচ বছর পর তিনি অভিনয়ে আবারও নিয়মিত হন নায়ক রাজ রাজ্জাকের ‘পাগলা রাজা’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। দর্শক তাকে এই ছবিতে নায়িকা হিসেবে ব্যাপকভাবে গ্রহণ করে নেয়। শুরু হয় নূতনের সাফল্যের ইতিহাস। বি এন প্রোডাকশনের ব্যানারে নূতনের প্রযোজিত সিনেমা ‘চান সুরুজ’, ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রানি গানের রাজা’, ‘নাচে নাগিন’, ‘শত্রু ধ্বংস’সহ আরও বেশ কিছু সিনেমা।
এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমা হলো ‘বদনাম’ ‘লাইলী মজনু’, প্রাণ সজনী’, ‘সোনা বউ’, ‘ধর্ম আমার মা’, ‘আদিল’, ‘নীতিবান’, ‘স্ত্রীর পাওনা’, ‘আব্দুল্লাহ’, ‘আঁখি মিলন’ ইত্যাদি।

চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল
একটি ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল।

সিনেমা দেখার প্রচলিত ধারণা বদলে দিচ্ছে চীন। চিয়াংসু প্রদেশের উসি শহরের ন্যাশনাল ডিজিটাল ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল পার্কে চালু হয়েছে একটি অত্যাধুনিক ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল। এই বিশেষ প্রেক্ষাগৃহে দর্শকরা কেবল পর্দায় সিনেমা দেখছেন না, বরং সিনেমার ভেতরে প্রবেশ করে সেটি সরাসরি অনুভব বা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এই নতুন থিয়েটারটিকে মূলত দুটি জোনে ভাগ করা হয়েছে—একটি বসে দেখার ব্যবস্থা এবং অন্যটি হেঁটে দেখার ব্যবস্থা। দর্শকরা একটি ইলেকট্রনিক মেনু থেকে তাদের পছন্দের সিনেমা বেছে নিতে পারেন। এখানে প্রদর্শিত ভিআর চলচ্চিত্রগুলোর স্থায়িত্ব সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট হয়ে থাকে। দর্শকরা চাইলে বন্ধুদের সাথে দলগতভাবে যুক্ত হয়ে সিনেমার বিভিন্ন চরিত্রে অংশ নিতে বা ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
সিনেমা হলে আসা এক দর্শক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি একটি সিনেমাটি দেখেছি। প্রচলিত স্ক্রিনের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। ভিআর প্রযুক্তির কারণে মনে হচ্ছিল আমি নিজেই সেই দৃশ্যের ভেতরে দাঁড়িয়ে আছি এবং চারপাশের সবকিছু একদম জীবন্ত লাগছিল।’
সিনেমা হলের বিজনেস ম্যানেজার ওয়াং চু জানান, দর্শকরা এখন কেবল সিনেমা দেখছেনই না, সিনেমার সাথে খেলছেন। সূত্র: সিএমজি বাংলা

তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। ৯ জুন, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন পোস্ট ও অনলাইন মাধ্যমে এই অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে এই খবরটি সঠিক নয়। এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সত্যি না; তিনি ঠিক আছেন।’
জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন। তবে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 
তানিয়া বৃষ্টি নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। 

নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’
ছবি: সংগৃহীত

নাট্যদল বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১০ জুন, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির নবম প্রদর্শনী করবে দলটি। দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নির্মিত হয়েছে একক অভিনয়নির্ভর এই নাটকটি। নাটকটিতে এককভাবে অভিনয় করেছেন মো. এরশাদ হাসান। 
মানুষের অন্তর্গত নীরবতা, অপরাধবোধ, ভালোবাসা ও একাকিত্বের সূক্ষ্ম দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘ভাসানে উজান’ মূলত এক অন্তর্মুখী যাত্রা। একক চরিত্রের মধ্য দিয়েই উন্মোচিত হয় মানুষের অন্তর্লোকের জটিল মনস্তত্ত্ব। এখানে সংলাপের চেয়ে অনুভবের ভাষাই মুখ্য, নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী উচ্চারণ। দস্তয়ভস্কির গভীর মনস্তাত্ত্বিক বয়ানকে বাংলা নাট্যমঞ্চের উপযোগী করে নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। 
দেশের প্রাচীনতম নাট্যদল থিয়েটার (বেইলি রোড)-এর সঙ্গে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় অভ্যস্ত এরশাদ হাসানের অভিনয়ে ‘ভাসানে উজান’ পেয়েছে এক নতুন মাত্রা—এমনটাই মনে করছেন নাট্যপ্রেমীরা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন পলাশ হেনড্রি সেন, সংগীত পরিচালনা করেছেন হামিদুর রহমান পাপ্পু, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি, প্রপস পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণো এবং কোরিওগ্রাফিতে রবিন বসাক।

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন বলিউড তারকা নোরা ফাতেহি। ৯ জুন অফিসিয়ালি মুক্তি পেল ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’। বিখ্যাত ফরাসি গায়ক ভেজেড্রিম এবং মিউজিক প্রডিউসার বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়ের সঙ্গে নোরার এই যুগলবন্দি নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।
২০২২ কাতার বিশ্বকাপের পর এটি দ্বিতীয়বারের মতো নোরার ফিফা ফুটবল বিশ্বকাপে অফিসিয়াল গানে পারফর্ম করার রেকর্ড।
আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে জায়গা করে নেওয়া এই গানটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। এই গানে নোরা, ভেজেড্রিম এবং সঞ্জয়ের পারফর্ম প্রশংসিত হচ্ছে।