ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের কড়া নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর প্রাথমিকে আসছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই, ৫ বছরে ৬০ হাজার চাকরির ঘোষণা ৫৫ বছর পেরিয়ে নূতন মাগুরায় জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা ঈশ্বরদী স্বাস্থ্যে কমপ্লেক্সে মে মাসের বেতন পাননি কর্মচারীরা আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’ ইন্টারনেটে ঝড় তুলেছেন ৭৪ বছরের চীনা ‘তরুণী দাদি’ রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ আর্টেমিস-৩ মিশনের চার নভোচারীর নাম ঘোষণা নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভোলায় স্ত্রী-সন্তানদের ফিরে পেতে ‘জ্বিনের বাদশা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তাম্মি খালাস চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে ও উদ্বেগ কমাতে অক্সিজেন থেরাপি নিচ্ছেন শিক্ষার্থীরা বাধ্যতামূলক সেনা নিয়োগে বদলে যাচ্ছে মায়ানমারের গৃহযুদ্ধের চিত্র ভবিষ্যত নিয়ে ভাবছেন না রোনালদো মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১২ বেলফাস্টে ছুরিকাঘাতের পর বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ ও সহিংসতা ইংল্যান্ড ফেবারিট না হলেও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই পারে: টুখেল যুক্তরাষ্ট্রে মজুত কমে যাওয়ায় বাড়ল তেলের দাম লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত! হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের আজকের মুদ্রার বাজার: ১০ জুন, ২০২৬ বগি লাইনচ্যুত, জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ভারতে সাজাভোগের পর তামাবিল দিয়ে ফিরলেন ৭ বাংলাদেশি কেমন ছিল নবিজি (সা.)-এর গায়ের বর্ণ? আবারও কমল সোনার দাম, নতুন দর কত? ক্লিন ইমেজের আলী রেজাও দুদকের জালে
Nagad desktop

রবীন্দ্র প্রয়াণ দিবসে আয়োজন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:১৫ এএম
রবীন্দ্র প্রয়াণ দিবসে আয়োজন
‘অরণী’ টেলিফিল্মের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ ৬ আগস্ট। এ উপলক্ষে বিটিভিসহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব আয়োজন নিয়েই আজকের রঙ। 

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। রয়েছে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও কবিতা পাঠের অনুষ্ঠান। ২২ শ্রাবণ, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুষ্ঠান।

বিকাল সাড়ে ৪টায় থাকছে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’। লাবণ্যর উপস্থাপনায় ও নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন, আব্দুর রশিদ স্বপন, আমিরুল ইসলাম ও সৈয়দা শায়লা আহমেদের নৃত্য পরিচালনায় রবীন্দ্রনাথের জনপ্রিয় আটটি গানে নাচবেন নৃত্যশিল্পীরা। রবীন্দ্রনাথের লেখা শিশুতোষ গান, ছড়া গান, কুইজ, চিত্রাংকন ও তার জীবনীর সংকলন নিয়ে শিশুতোষ অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়। 

সন্ধ্যা ৭টায় রয়েছে কবিতা পাঠের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দুর্বুদ্ধি’ অবলম্বনে নাটক ‘দুর্বুদ্ধি’ প্রচারিত হবে রাত ৯টায়। শাহজামান মিয়ার নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। নাটকে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, রিনা রহমান, ইমরান হাসো, সোলায়মান খোকা, শিরিনা বীথি, তরিকুজ্জামান তপন, আখতার হোসেন, আরজুমান আরা বকুলসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে- একজন গ্রাম্য ডাক্তার যিনি নিজের স্বার্থ হাসিলের জন্য এক অদ্ভুত পরিকল্পনা করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি এক ধনী ব্যক্তির মেয়েকে ভুল বুঝিয়ে তার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে চান। ডাক্তার তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নানা রকম মিথ্যা কথা ও ছলনার আশ্রয় নেন। গল্পটিতে ডাক্তাররূপী মানুষের কপটতা, স্বার্থপরতা ও নির্বুদ্ধিতার দিকটি তুলে ধরা হয়েছে। 

এ ছাড়াও রাত ১০টায় রয়েছে রবীন্দ্রনাথের জীবন, দর্শন ও সাহিত্য নিয়ে আলেখ্যানুষ্ঠান ‘সৃজনে স্মৃতিতে রবীন্দ্রনাথ’। গান, কবিতা, নৃত্যনাট্য ও পত্রপাঠ দিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানজিন তমা। রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথের গান নিয়ে দ্বৈত সংগীতের অনুষ্ঠান। 
প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আই গত শুক্রবার থেকে সকালে রবীন্দ্রনাথের বিষয়ভিত্তিক গান দিয়ে অনুষ্ঠান শুরু করেছে।

আজ বেলা ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে সরাসরি রবীন্দ্রনাথ। অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, গান, কবিতাসহ নানা পরিবেশনা। বিকেল ৩টা ৫ মিনিটে টেলিফিল্ম ‘অরণী’। বিকেল ৪টা ৪০ মিনিটে বিশেষ অণিমা রায়ের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘অশ্রুনদীর সুদূর পারে’। বিকেল ৫টা ৩০ মিনিটে শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় ‘গণমানুষের রবীন্দ্রনাথ’। 

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও উপস্থাপনায় কবিগুরু তুমি রবে নীরবে। এ ছাড়া থাকবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘সেদিন ছিল ২২ শে শ্রাবণ’। জামাল রেজার প্রযোজনায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফয়জুল কবীর, কবি মজিদ মাহমুদ এবং পিয়াস মজিদ। 

বাংলাভিশনে বিশেষ আয়োজন ‘তুমি রবে নীরবে’ ও সরাসরি বিশেষ সংগীতানুষ্ঠান ‘মিউজিক ক্লাব’।  বিকেল ৫টা ৫ মিনিট এবং রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানগুলো। 

/এমএস  

৫৫ বছর পেরিয়ে নূতন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৬ পিএম
৫৫ বছর পেরিয়ে নূতন
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা নূতন। দেখতে দেখতে চলচ্চিত্রে অভিনয় জীবনের ৫৫ বছর পার করেছেন তিনি। নূতন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নায়িকা। মাসুদ পারভেজ (সোহেল রানা) প্রযোজিত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ ছবিতে অভিনয় করাটাকে নূতন তার জীবনের সেরা একটি কাজ বলেই বিবেচিত করেন। ময়মনসিংহের ব্রাম্মপল্লির মেয়ে রত্না চলচ্চিত্রে এসে হয়ে যান নূতন। বড় বোন গীতার সঙ্গে পরিচয় ছিল সেই সময়ের বরেণ্য অভিনত্রেী সুমিতা দেবীর। সেই পরিচয়ের সূত্র ধরেই সিনেমাতে আসা। সুমিতা দেবী অনেক আগ্রহী মেয়েদের ভিড়ে নায়িকা হিসেবে তার সিনেমার জন্য নির্বাচিত করেন রত্নাকে। সিনেমার নাম ‘নতুন প্রভাত’। পরিচালনা করেছিলেন মোস্তফা মেহমুদ। সুমিতা দেবীর প্রচণ্ড ইচ্ছা ছিল ‘নতুন প্রভাত’ সিনেমাতে যারা নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করবেন তাদের নাম থাকবে নূতন ও প্রভাত। যে কারণে রত্না নাম হয়ে যায় নূতন। ‘নতুন প্রভাত’ সিনেমাটি মুক্তি পায় ১৯৭০ সালে। পাল্টে গেল রত্নার জীবন।
নূতন বলেন, ‘আমার শুরুটা এত চমৎকার হবে তা কখনোই আমার ভাবনায় ছিল না। সুমিতা দিদির কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে আমার স্বপ্নের পথে পা বাড়াতে সহযোগিতা করেছিলেন। সেই সঙ্গে পরিচালক মোস্তফা মেহমুদ ভাইয়ের কাছেও আমি ভীষণ কৃতজ্ঞ। দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের এতটা বছর পেরিয়ে এসেও এখনো দর্শকের যে ভালোবাসা, সম্মান পেয়েছি তা সত্যিই অবিশ্বাস্য। এখনো কোনো অনুষ্ঠানে গেলে যে সম্মান পাই তা আমাকে সত্যিই আপ্লুত করে। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের প্রতি।’
নতুন প্রভাত, ওরা ১১ জন, সংগ্রামের পর নতুন চলচ্চিত্রে অভিনয় থেকে প্রায় পাঁচ বছরের বিরতি নিয়েছিলেন নিজে থেকেই। কারণটা একেবারেই ব্যক্তিগত। পাঁচ বছর পর তিনি অভিনয়ে আবারও নিয়মিত হন নায়ক রাজ রাজ্জাকের ‘পাগলা রাজা’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। দর্শক তাকে এই ছবিতে নায়িকা হিসেবে ব্যাপকভাবে গ্রহণ করে নেয়। শুরু হয় নূতনের সাফল্যের ইতিহাস। বি এন প্রোডাকশনের ব্যানারে নূতনের প্রযোজিত সিনেমা ‘চান সুরুজ’, ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রানি গানের রাজা’, ‘নাচে নাগিন’, ‘শত্রু ধ্বংস’সহ আরও বেশ কিছু সিনেমা।
এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমা হলো ‘বদনাম’ ‘লাইলী মজনু’, প্রাণ সজনী’, ‘সোনা বউ’, ‘ধর্ম আমার মা’, ‘আদিল’, ‘নীতিবান’, ‘স্ত্রীর পাওনা’, ‘আব্দুল্লাহ’, ‘আঁখি মিলন’ ইত্যাদি।

আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এই অভিনেত্রীর ক্যারিয়ারে বইছে সফলতার হাওয়া। একের পর এক সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন তিনি। ‘স্ত্রী ২’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর এবার নতুন রূপে দর্শকদের সামনে আসছেন শক্তি কাপুরকন্যা। রাখিবন্ধন উৎসব উপলক্ষে আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের প্রথম বায়োপিক ‘ইথা’!
বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’-এর কর্ণধার দিনেশ বিজন এবং পরিচালক লক্ষ্মণ উতেকরের হিট জুটি নিয়ে আসছেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘তামাশা’র কিংবদন্তি সম্রাজ্ঞী বিঠাবাই নারায়ণগাঁওকরের অবিশ্বাস্য জীবনযুদ্ধ। ১৯৪০ থেকে ১৯৯০— এই দীর্ঘ ৫০ বছর ধরে বিঠাবাইয়ের শিল্পসাধনা, তার আকাশচুম্বী খ্যাতি এবং পরবর্তী সময়ে চরম অর্থকষ্ট ও ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিকে এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।
জানা গেছে, গত মে মাসে এই সিনেমার শুটিং শেষ হয়েছে। শেষ দিনে মহারাষ্ট্রের ‘ভোর’ নামক লোকেশনে কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের পরিচালনায় এবং ৮০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন শ্রদ্ধা। যেখানে শ্রদ্ধার চরিত্রের বয়স ২০ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত রূপান্তরকে নিখুঁত মেকআপ ও অভিনয়ে দেখানো হবে। শ্রদ্ধা ছাড়াও সিনেমায় দুটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রণদীপ হুদা এবং মোহাম্মদ জিশান আইয়ুব।
‘ইথা’ সিনেমার মাধ্যমে শ্রদ্ধার লুক এবং একজন কিংবদন্তি লোকশিল্পীর চরিত্রে অভিনয় করার সাহসী পদক্ষেপ কতটা দর্শকদের হৃদয় কাড়তে পারে, সেটাই দেখার বিষয়।

চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল
একটি ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল।

সিনেমা দেখার প্রচলিত ধারণা বদলে দিচ্ছে চীন। চিয়াংসু প্রদেশের উসি শহরের ন্যাশনাল ডিজিটাল ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল পার্কে চালু হয়েছে একটি অত্যাধুনিক ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল। এই বিশেষ প্রেক্ষাগৃহে দর্শকরা কেবল পর্দায় সিনেমা দেখছেন না, বরং সিনেমার ভেতরে প্রবেশ করে সেটি সরাসরি অনুভব বা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এই নতুন থিয়েটারটিকে মূলত দুটি জোনে ভাগ করা হয়েছে—একটি বসে দেখার ব্যবস্থা এবং অন্যটি হেঁটে দেখার ব্যবস্থা। দর্শকরা একটি ইলেকট্রনিক মেনু থেকে তাদের পছন্দের সিনেমা বেছে নিতে পারেন। এখানে প্রদর্শিত ভিআর চলচ্চিত্রগুলোর স্থায়িত্ব সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট হয়ে থাকে। দর্শকরা চাইলে বন্ধুদের সাথে দলগতভাবে যুক্ত হয়ে সিনেমার বিভিন্ন চরিত্রে অংশ নিতে বা ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
সিনেমা হলে আসা এক দর্শক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি একটি সিনেমাটি দেখেছি। প্রচলিত স্ক্রিনের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। ভিআর প্রযুক্তির কারণে মনে হচ্ছিল আমি নিজেই সেই দৃশ্যের ভেতরে দাঁড়িয়ে আছি এবং চারপাশের সবকিছু একদম জীবন্ত লাগছিল।’
সিনেমা হলের বিজনেস ম্যানেজার ওয়াং চু জানান, দর্শকরা এখন কেবল সিনেমা দেখছেনই না, সিনেমার সাথে খেলছেন। সূত্র: সিএমজি বাংলা

তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। ৯ জুন, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন পোস্ট ও অনলাইন মাধ্যমে এই অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে এই খবরটি সঠিক নয়। এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সত্যি না; তিনি ঠিক আছেন।’
জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন। তবে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 
তানিয়া বৃষ্টি নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। 

নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’
ছবি: সংগৃহীত

নাট্যদল বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১০ জুন, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির নবম প্রদর্শনী করবে দলটি। দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নির্মিত হয়েছে একক অভিনয়নির্ভর এই নাটকটি। নাটকটিতে এককভাবে অভিনয় করেছেন মো. এরশাদ হাসান। 
মানুষের অন্তর্গত নীরবতা, অপরাধবোধ, ভালোবাসা ও একাকিত্বের সূক্ষ্ম দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘ভাসানে উজান’ মূলত এক অন্তর্মুখী যাত্রা। একক চরিত্রের মধ্য দিয়েই উন্মোচিত হয় মানুষের অন্তর্লোকের জটিল মনস্তত্ত্ব। এখানে সংলাপের চেয়ে অনুভবের ভাষাই মুখ্য, নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী উচ্চারণ। দস্তয়ভস্কির গভীর মনস্তাত্ত্বিক বয়ানকে বাংলা নাট্যমঞ্চের উপযোগী করে নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। 
দেশের প্রাচীনতম নাট্যদল থিয়েটার (বেইলি রোড)-এর সঙ্গে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় অভ্যস্ত এরশাদ হাসানের অভিনয়ে ‘ভাসানে উজান’ পেয়েছে এক নতুন মাত্রা—এমনটাই মনে করছেন নাট্যপ্রেমীরা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন পলাশ হেনড্রি সেন, সংগীত পরিচালনা করেছেন হামিদুর রহমান পাপ্পু, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি, প্রপস পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণো এবং কোরিওগ্রাফিতে রবিন বসাক।