“বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক!” স্লোগানে আবারও শুরু হতে যাচ্ছে ফোক সংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। ৭ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিযোগিতার পঞ্চম আসরের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ, মিডিয়াকম লিমিটেড-এর সিইও এবং মাছরাঙা টেলিভিশন-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুণ্ডু এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান।
সংবাদ সম্মেলনে জানান, এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া এবং নিগার সুলতানা সুমি। অডিশন পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন গ্রুমিং সেশন এবং মাস্টার সিলেকশনে, যেখান থেকে বাছাই করা প্রতিভারাই সুযোগ পাবেন স্টুডিও রাউন্ডে পারফর্ম করার। পুরো শোটি সম্প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে, যার চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।
এই আয়োজনে অংশ নিতে ভিজিট করতে হবে www.magicbauliana.com.bd অথবা ফোন করুন ০৮০০০৮৮৮০০০ নম্বরে।
উল্লেখ্য, সান ফাউন্ডেশন-এর উদ্যোগে ‘ম্যাজিক বাউলিয়ানা’র এই আয়োজনের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড; আয়োজক মাছরাঙা টেলিভিশন; ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ।
/এস লুপিন