হালে ছোটপর্দার প্রিয়মুখ লামিমা লাম। আজ থেকে ঠিক ছয় বছর আগে কাজল আরেফীন অমির একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে তার যাত্রা শুরু। এরপর মাঝে কেটে গেল প্রায় ছয়টি বছর। এরই মধ্যে তিনি দর্শককে উপহার দিয়েছেন বেশকিছু ভালো ভালো গল্পের নাটক।
এই সময়ে এসে অভিনয়ে নিজেকে বেশ ম্যাচিউরড করে তুলেছেন। সময়ের সঙ্গে সঙ্গে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে কাজের প্রতি তার আগ্রহ, দায়িত্ব বেড়েছে একজন ভালো অভিনেত্রী হিসেবে।
এবারের ঈদে তাকে বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয়ে দেখা যাবে। এরই মধ্যে লামিমা লাম শেষ করেছেন আদিফ হাসান, রেজা মাহমুদ, নাজমুল রনি, আনিসুর রহমান রাজীবের নির্দেশনায় নির্মিত বেশ কয়েকটি নাটক। প্রতিটি নাটকেই তার চরিত্র আলাদা এবং দর্শকের ভালোলাগার মতো।
এরই মধ্যে লামিমা লাম প্রাণের একটি পণ্যেরও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন মুন্নার নির্দেশনায়। কিছুদিন আগে তিনি আব্দুস সামাদ খোকনের একটি সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু সবমিলিয়ে ব্যাটে-বলে হয়নি বলে তিনি এ সিনেমায় কাজ করার আগ্রহ দেখাননি। তবে লামিমা লামের এই সময়ের নির্মাতাদের ভালো গল্পের সিনেমায় কাজ করার প্রবল আগ্রহ রয়েছে।
তার উল্লেখযোগ্য কাজগুলো হলো- ২০২০ সালে অমির ‘ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি’তে প্রথম অভিনয় করেন লামিমা লাম। পরবর্তীতে ‘অসময়’, ‘গুডবাজ’, ‘বিদেশ’, ‘হোটেল রিল্যাক্স’, ‘গফ’, ‘আমাদের ডিভোর্স’, ‘প্রেমের কোরবানি’, ‘লোভী সন্তান’, ‘অস্থির ব্যাচেলর’, ‘টিট ফর ট্যাট’সহ বেশকিছু জনপ্রিয় নাটক এবং ওটিটি কন্টেন্টে কাজ করে প্রশংসিত হন লামিমা লাম।
মিমা লাম বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমি এখনো কিছুই না। নিজেকে অভিনয়ের চূড়ান্ত পর্যায়ে দেখতে চাই যেন অনেকের মতো আমিও দর্শকের খুব প্রিয় একজন অভিনেত্রী হতে পারি। আন্তরিক কৃতজ্ঞতা সব নির্মাতা, নাট্যকার, প্রযোজক, সহশিল্পীদের প্রতি।
/আবরার জাহিন