প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে ইলন মাস্ককে অনুরোধ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্পেসএক্সের মোহাকাশযান পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
সুনীতা এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরে আসার পর তাদের পৃথিবীতে ফেরানোর ব্যাপারে কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি এবার জো বাইডেনকেও খোঁচা দিতে ছাড়লেন না তিনি।
এর আগেই উইলমোর এবং উইলিয়ামসের প্রত্যাবর্তন ট্রাম্প প্রশাসনের জন্য একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। তিনি ১৮ ফেব্রুয়ারি ফক্স নিউজকে বলেন,’বাইডেন রাজনৈতিক কারণে মহাকাশচারীদের মহাকাশেই রেখে গেছেন।‘
দ্রুত পদক্ষেপ না নেওয়ার জন্যও সাবেক রাষ্ট্রপতি জো বাইডেনকে সমালোচনা করে ট্রাম্প নিজের এক্স (সাবেক টুইটার) একাউন্টে একটি পোস্টে বলেন, ‘আমি ইলন মাস্ক এবং @SpaceX কে অনুরোধ করেছি তারা যেন দুই সাহসী নভোচারীকে ‘ফিরিয়ে আনে যাদের বাইডেন প্রশাসন কার্যত মহাকাশে ফেলে রেখে গেছে। তারা অনেক মাস ধরে @Space Station-এ অপেক্ষা করছে। ইলন শীঘ্রই তার পথে ফিরে আসবে। আশা করি, সবাই নিরাপদে থাকবে। শুভকামনা ইলন!!!' সূত্র: ফক্স নিউজ
দিনা/