ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পরস্পর গুলি চালানোর ঘটনা ঘটছে।
বুধবার (২ এপ্রিল) দ্য হিন্দুস্থান টাইমস ভারতীয় সেনবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে যে, মঙ্গলবার এই ঘটনা ঘটছে।
ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী ভারতে অনুপ্রবেশ করে।
বুধবার ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘মঙ্গলবার লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানি সেনা ভারতে প্রবেশ করে। এ সময় পুঞ্চ জেলায় কৃষ্ণঘাঁটি সেক্টরে মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় লাগাতার গুলি চালায়। এ সময় ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কড়া নজরদারি রয়েছে।’
ঘটনাটি সম্পর্কে অবগত একজন ভারতীয় সেনা কর্মকর্তা বলেন, ‘কৃষ্ণঘাটি ব্রিগেডের অধীনে কর্মরত নাঙ্গি টেকরি ব্যাটালিয়ন পাকিস্তান সেনাবাহিনীর উসকানির তীব্র প্রতিশোধ নেয়।’
উল্লেখ্য, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষ ঘটেনি। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস