কানাডার ভ্যানকুভারে লাপু লাপু ডে (Lapu Lapu Festival) উৎসবে ভিড়ে গাড়ির ধাক্কায় বহু মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভ্যানকুভারের ইস্ট অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটের মাঝামাঝি একটি জায়গায় এই ঘটনা ঘটে।
রবিবার ( ২৭ এপ্রিল) নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এই খবর জানায়।
ভ্যানকুভার পুলিশ জানায়, গাড়িটির চালককে গ্রেফতার করা হয়েছে। হতাহতের সংখ্যা নির্ধারণ করা যায়নি। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অনেকের অবস্থা গুরুতর। লাপু লাপু -ডে উৎসবে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হন।
ভ্যানকুভারের মেয়র কেন সিম বলেন, 'লাপু লাপু ডে উৎসবে এমন মর্মান্তিক ঘটনার নজির নেই। আমরা মর্মাহত, ব্যথিত।'
পুলিশকে উদ্ধৃত করে মেয়র জানান, 'অনেকেই এই ঘটনায় নিহত হন। আমরা ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'
লাপু লাপু ডে হচ্ছে এক ধরণের ব্লক পার্টি যা মূলট ফিলিপাইনের একটি স্টিট উৎসব। ফিলিপিন্সের জাতীয় বীর দাতু লাপু লাপুর স্মরণে স্থানীয় ফিলিপিনো সম্প্রদায় এই উৎসবের আয়োজন করে থাকে।
কানাডার ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশে ২৭ এপ্রিল এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে শনিবার ( ২৬ এপ্রিল) সকাল থেকে হাজার হাজার মানুষ উৎসব স্থলে জড়ো হন। সারারাত ধরে চলে উৎসব।
আচমকাই একটি বড়মাপের গাড়ি ভিড়ের উপর দিয়ে চালিয়ে দেয় চালক। কানাডার একাধিক সংবাদ সংস্থা জানায়, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে নাকি চালক ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। মানসিক অস্থিরতার কারণে ভিড়ের উপর গাড়ি চালিয়ে দিয়েছিল কি না সেটিও বোঝার চেষ্টা করছে পুলিশ। সূত্র: নিউইয়র্ক পোস্ট
দিনা