পাহালগাম হামলা নিয়ে ক্রমবর্ধমান চূড়ান্ত উয়ত্তেজনার মধ্যে কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত লাইন অব কন্ট্রোল (LOC) বা নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধে জড়িয়ে পড়েছে দুই দেশের সেনারা।
এছাড়া বুধবার ( ৭ মে) দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংলগ্ন চূড়া কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে।
বুধবার ( ৭ মে) অ্যাসোসিয়েটেড প্রেসকে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের সঙ্গে ‘সংঘাতে জড়িয়েছে’ পাকিস্তানের স্থলবাহিনী।'
একই দিন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ,তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আল-জাজিরাকে দেওয়া ভারতের হামলা ও পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কথা বলেন।
তিনি বলেন, ‘কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের স্থলবাহিনী (ভারতীয় সেনাদের সঙ্গে) সংঘাতে লিপ্ত রয়েছে। গোলাগুলি চলছে; আমরা নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতের কয়েকটি পোস্ট ধ্বংস করেছি।’
আতাউল্লাহ তারার বলেন, ‘আকাশপথেও সংঘর্ষ চলছে। আমরা পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি। পরিস্থিতি এখনো বাড়ছে ও চলমান।’ তবে তিনি এর বেশি বিস্তারিত তথ্য দেননি।
তিনি বলেন, ‘পাকিস্তান সময় বুধবার সকাল ১০টায় দেশটির প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা বিষয়ক বৈঠক ডেকেছেন। এটি আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম—ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল—যার নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নিজেই।’
এছাড়া আতাউল্লাহ তারার দাবি করেন, সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, ‘সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে।’
তারার আরও জানান, এই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। আতাউল্লাহ তারার বলেন, ‘ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমানবাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।’
তিনি বলেন, ‘নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্টে সাদা পতাকা উড়তে দেখা গেছে, যা আত্মসমর্পণেরই ইঙ্গিত দেয়।’ পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলা ও রাতভর অভিযানের পরই এমন পরিস্থিতি তৈরি হয়। সুত্র: দ্য অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল-জাজিরা
সুলতানা দিনা/