ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যুক্তরাষ্ট্র ‘‘আন্তর্জাতিক নিয়মকানুন ভেঙে ফেলছে’’ এবং ধীরে ধীরে তার ‘‘মিত্রদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে’’।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অপহরণ করার পাঁচ দিন পর এলিসি প্যালেসে দেওয়া এক বক্তৃতায় ম্যাক্রোঁ বলেন, ‘‘যুক্তরাষ্ট্র একটি প্রতিষ্ঠিত শক্তি ঠিকই, কিন্তু তারা ধীরে ধীরে তাদের কিছু মিত্রের থেকে দূরে সরে যাচ্ছে। এমনকি তারা সেই সব আন্তর্জাতিক নিয়ম থেকেও বেরিয়ে আসছে, যা তারা কিছুদিন আগেও প্রচার করত।’’
ম্যাক্রোঁ আরও যোগ করেন, ‘‘বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো (যেমন জাতিসংঘ বা অন্যান্য বিশ্ব সংস্থা) দিন দিন অকার্যকর হয়ে পড়ছে। আমরা এখন এমন এক পরাক্রমশালী শক্তির বিশ্বে বাস করছি, যেখানে পুরো পৃথিবীকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার এক বাস্তব প্রবণতা দেখা যাচ্ছে।’’ সূত্র: রয়টার্স
মাহফুজ/