ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
১০ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি পটিয়ায় যুবক খুন কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর  মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন পটিয়া প্রেসক্লাব দখলের চেষ্টা, থানায় অভিযোগ অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’ মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ! কোথায় আমাদের সতর্ক থাকা উচিত? ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলামও ইসলাম নয় শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী
Nagad desktop

ভোটের তারিখ জানা যাবে আজ

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ এএম
ভোটের তারিখ জানা যাবে আজ
খবরের কাগজ ইনফোগ্রাফিকস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ক্ষণগণনা (কাউন্ট ডাউন) শুরু হচ্ছে আজ ১১ ডিসেম্বর। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে ওই দুটি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল বুধবার রেকর্ড করা হয়েছে তার ভাষণ। ফলে দেশবাসীর দৃষ্টি এখন স্থির ভাষণ প্রচারের (তফসিল ঘোষণার) দিকে। সিইসির এই ভাষণটি জাতীয় গণমাধ্যমে প্রচারের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনের প্রক্রিয়া।

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে বর্তমান নাসির উদ্দিন কমিশন। এরপর নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, একসঙ্গে দুই ভোট আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। অর্থবহ ভোট আয়োজনে ইসিকে সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। এ ছাড়া ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যেই ভোট অনুষ্ঠান করাই কমিশনের লক্ষ্য।

তফসিলের ভাষণ প্রস্তুত, প্রচার হবে আজ সন্ধ্যায়
নির্বাচনের তফসিলসংক্রান্ত সিইসির মূল ভাষণটি রেকর্ড করা হয়েছে গতকাল বিকেল ৪টায়। বিটিভি-বেতারের একটি বিশেষ টিম নির্বাচন ভবনে গিয়ে ভাষণটি রেকর্ড করে। ইসি সচিব আখতার আহমেদ জানান, সিইসি এ এম এম নাসির উদ্দিনের এই ভাষণেই তুলে ধরা হবে ৩০০ আসনে ভোট আয়োজনে ইসির সার্বিক প্রস্তুতি, ব্যালট পেপারের রং, গণভোটসংক্রান্ত পদ্ধতি, ভোটের সময়সীমা বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যবস্থা।

এতদিন ধরে রেওয়াজ ছিল, রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাতের পর যেদিন ভাষণ রেকর্ড করা হয়, সেদিনই জাতীয় গণমাধ্যমে প্রচার করা হয়। তবে এবার ব্যতিক্রম ঘটল। ইসি কর্মকর্তাদের মতে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জটিলতা ও প্রস্তুতি বিবেচনায় এবার ভাষণের প্রতিটি লাইনই যাচাই করে চূড়ান্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ: প্রস্তুতিতে সন্তোষ, সহায়তার আশ্বাস
গতকাল রাষ্ট্রপতির সঙ্গে ইসির সৌজন্য সাক্ষাৎ ছিল মূলত নির্বাচনের সার্বিক প্রস্তুতি উপস্থাপনের অংশ। সিইসির নেতৃত্বে চার কমিশনার ও ইসি সচিব সেখানে উপস্থিত ছিলেন। কেমন চলছে ভোটার তালিকার হালনাগাদ, কোন পদ্ধতিতে হবে গণভোট, ব্যালটের নকশা কেমন হবে, ভোট গ্রহণে কত সময় লাগবে, বিদেশি ও দেশি পর্যবেক্ষকের প্রস্তুতি– এসবই জানতে চান রাষ্ট্রপতি।

এ বিষয়ে ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি বিশেষভাবে আগ্রহ দেখিয়েছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ও ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’-এর কার্যপ্রণালি নিয়ে। এসব বিষয়ে ব্রিফিং শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ সহায়তা দেবেন বলে আশ্বাস দেন। 

প্রশাসনিক সহায়তা নিশ্চিতে ইসির উদ্যোগ 
তফসিল ঘোষণার আগে গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা দেখা করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে। আদালতে থাকা সীমানাসংক্রান্ত দুটি আসনের মামলাসহ নির্বাচনি অনুসন্ধান, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির ভূমিকা এবং ভোট-সম্পর্কিত প্রশাসনিক কার্যক্রমে আদালতের সহযোগিতা– এসব বিষয়েই আলোচনা হয়। প্রধান বিচারপতি ইসিকে আশ্বস্ত করেন, নির্বাচনসংশ্লিষ্ট সব বিচারিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করা এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে কার্যকরভাবে কাজ করতে দিতে সর্বোচ্চ সহায়তা পাবেন তারা। 

এর আগে প্রচলিত রেওয়াজ ভেঙে তফসিল ঘোষণার আগে এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করে নাসির কমিশন। বৈঠকে প্রধান উপদেষ্টাকে সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের জন্য কমিশন শতভাগ প্রস্তুত। প্রধান উপদেষ্টা তাদের প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দেশ যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন পায়, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

একসঙ্গে দুই ভোটের জন্য ইসির কর্মপ্রস্তুতি 
এই প্রথম একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট গ্রহণের বাড়তি চাপ বিবেচনায় ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে করা হয়েছে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। মক ভোটিংয়ে একজন ভোটারকে দুটি ব্যালট দিলে সময় বেশি লাগার বিষয়টি ইসিকে চ্যালেঞ্জের মুখে ফেলে, তাই কেন্দ্রগুলোতে অতিরিক্ত গোপন কক্ষ, ভোটার লাইনের আলাদা ব্যবস্থাপনা এবং প্রয়োজন হলে বুথের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইসির লক্ষ্য– ভোটার যেন চাপ অনুভব না করেন, আর গণনা পদ্ধতি যেন স্বচ্ছ থাকে। এ জন্যই ব্যালটের রং, ভোট গণনার নিয়ম এবং গণভোটসংশ্লিষ্ট বক্স আলাদা করা হয়েছে।

ভোটার তালিকা হালনাগাদের ফলে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যুক্ত হয়েছে নতুন লাখো ভোটার। তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সরকারি কর্মচারী, আইনগত হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচনের দায়িত্বে থাকা সদস্য ও অন্যান্য যোগ্যদের পোস্টাল ব্যালটের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আলাদা তালিকা ইসি চূড়ান্ত করছে। বাহিনীগুলোকে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনের সময় মাঠে কোনো পক্ষপাতিত্ব বা স্বেচ্ছাচারিতার ঘটনা না ঘটে। নির্বাচন পর্যবেক্ষণে এবার মাঠে নামবে ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা। তারা পর্যবেক্ষণ করবে নির্বাচনি আচরণবিধি, ভোটের পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড এবং গণভোটের প্রক্রিয়া।

অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:১৯ পিএম
অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষায় অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার মতো কোনো আলোচনা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে কোথাও হয়নি। এমনকি আমার জানামতে এমন কোনো প্রস্তাবও নেই। এগুলো পুরোপুরি ভিত্তিহীন তথ্য।’

শিক্ষাক্ষেত্রে সরকারের বর্তমান সংস্কার ও অগ্রাধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মূলত কর্মমুখী ও কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছি। যুগের চাহিদা এবং বৈশ্বিক বাজারের যে চাহিদা, সেই অনুযায়ী নতুন নতুন সাবজেক্ট ও কোর্স কারিকুলামে যুক্ত করা হচ্ছে। ইন্ডাস্ট্রি ও একাডেমির মধ্যে সংযোগ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কাজ চলছে।’

মন্ত্রী আরও বলেন, বাজার চাহিদার আলোকে নতুন কোর্স অন্তর্ভুক্ত করা বা কারিকুলামের আধুনিকায়নের সাথে ঐতিহ্যবাহী ও মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো সম্পর্ক নেই। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক কাউন্সিলে নিয়মতান্ত্রিকভাবেই কারিকুলাম পরিমার্জন ও শিক্ষক সংকট দূরীকরণের কাজ চলমান রয়েছে।

ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

নাঈম/

পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয়

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৪১ পিএম
পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয়
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২-এ ২ দশমিক ৪৯ মেগাওয়াট পিক (MWp) ক্ষমতার সৌরবিদ্যুৎ (সোলার) সিস্টেম চালুর পর এক মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল প্রায় সাড়ে ৪ লাখ টাকা কমেছে। গত মে মাসের সাড়ে ৫ লাখ টাকার বিদ্যুৎ বিল চলতি জুন মাসে নেমে এসেছে মাত্র ৭৫ হাজার টাকায়।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২-এ উৎপাদিত সৌরবিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই পদ্ধতিতে দিনের বেলায় সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা পূরণ করার পর অতিরিক্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। রাতে বা মেঘলা দিনে গ্রিড থেকে নেওয়া বিদ্যুতের সঙ্গে দিনের বেলায় সরবরাহকৃত বিদ্যুতের হিসাব সমন্বয় করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, সার্ভিস এরিয়া-২-এ সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে চলতি জুন (২০২৬) মাসে মূল বিদ্যুৎ বিল শূন্য টাকা এসেছে। শুধুমাত্র ডিমান্ড চার্জ বাবদ ৭৫ হাজার ৭১৪ টাকা বিল পরিশোধ করতে হয়েছে। অথচ এর আগের মাস মে-তে বিদ্যুৎ বিল ছিল ৫ লাখ ২১ হাজার ৬৪ টাকা।

মে মাসে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ৩৪ হাজার কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ ব্যবহার করা হলেও জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে ৫৪ হাজার ইউনিট। ফলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনুকূলে ২০ হাজার ইউনিট বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে।

সেতু বিভাগ জানিয়েছে, পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, সার্ভিস এরিয়া-২ এবং সার্ভিস এরিয়া-৩ মিলিয়ে মোট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬ দশমিক ০৩ মেগাওয়াট। বর্তমানে সার্ভিস এরিয়া-১ এবং সার্ভিস এরিয়া-৩-এ নেট মিটারিং কার্যক্রম চালুর প্রক্রিয়া চলছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, পদ্মা সেতুর মতো জাতীয় স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির এই প্রয়োগ কেবল বিদ্যুৎ বিলের খরচই কমাচ্ছে না, বরং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখছে।

জয়ন্ত সাহা/রিফাত/

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ
খবরের কাগজ গ্রাফিকস

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এবং বেসরকারি মেডিকেল-ডেন্টাল ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক ও সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিসিপিএস-এর পরীক্ষা ফি কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরে আন্দোলনরত ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পৃথক তিনটি পরিপত্র ও অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, ৮ জুনের মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

বেসরকারি চিকিৎসকদের জন্য নতুন বেতন কাঠামো কমিটি
এদিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অপর এক অফিস আদেশে জানানো হয়, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক, সমন্বিত ও সম্মানজনক বেতন কাঠামোর খসড়া তৈরি করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক এবং এই অধিদপ্তরের মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচালককে সদস্য সচিব করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল)-কে।

সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এই আদেশে কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান বেতন-ভাতা পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ খসড়া প্রতিবেদন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার ফি যৌক্তিকীকরণের নির্দেশ
একই দিনে মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা পৃথক আরেকটি চিঠিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর আওতাধীন বিভিন্ন কোর্সের পরীক্ষার ফি দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

উক্ত চিঠিতে বলা হয়, ৮ জুনের যৌথ বিবৃতির আলোকে বিসিপিএস এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিসিপিএসের অনারারি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদের সাথে দীর্ঘ বৈঠকের পর এই যৌথ সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো। 

জয়ন্ত সাহা/এসএন

শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:০৯ পিএম
শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি ও বিতর্কিত লেনদেনের ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

একই সঙ্গে সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তথ্যও তুলে ধরা হয়।

মঙ্গলবার (৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। 

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারের ১২টি আলোচিত ঘটনার ওপর অনুসন্ধান ও তদন্ত চালিয়েছে। এসব তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

অর্থমন্ত্রী জানান, বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা বন্ড সংক্রান্ত তদন্তে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব কার্যক্রমে অংশগ্রহণে নিষিদ্ধ করা হয়েছে। একই ঘটনায় সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তদন্তে দুর্নীতি ও সম্ভাব্য অর্থপাচারের অভিযোগ পাওয়ায় বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড সংক্রান্ত তদন্তে সালমান এফ রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ করার পাশাপাশি ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তার ছেলে ও আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানাসহ আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ারকে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়।

সংসদে দেওয়া তথ্যে আরও বলা হয়, কোয়েস্ট বিডিসি লিমিটেড সংক্রান্ত ঘটনায় এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনার দায়িত্ব বাতিল করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিয়াজ ইসলামের বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফরচুন শুজ লিমিটেড সংক্রান্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ১৩ মে ২০২৬ পর্যন্ত শেয়ারবাজার কেলেঙ্কারি ও বাজার কারসাজি নিয়ে ১১৪টি অনুসন্ধান, ১২টি তদন্ত এবং ৬৪টি পরিদর্শন সম্পন্ন হয়েছে। একই সময়ে ৬৭৫টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ১৬টি বিষয় তদন্তের জন্য দুদকসহ বিভিন্ন সংস্থায় পাঠানো হয়েছে।

তবে জরিমানার অর্থ কতটুকু আদায় হয়েছে, কতগুলো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে কিংবা দুদকে পাঠানো অভিযোগের ভিত্তিতে কতটি মামলা হয়েছে- সে বিষয়ে সংসদে কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। একইভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা কোনো প্রতিকার পেয়েছেন কি না, তাও স্পষ্ট করা হয়নি।

এদিকে সরকার দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করতে বন্ডবাজার উন্নয়ন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), সুকুক ও কমোডিটি ডেরিভেটিভ চালুসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী।

এলিস/রিফাত/

ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম
ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টা ডাকসেবা নিশ্চিত করতে ‘স্মার্ট পোস্ট বক্স’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে ‘আমার ডাক’ অ্যাপের মাধ্যমে ডাক বিভাগের সব কার্যক্রম ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, ডাক অধিদপ্তরের জন্য একটি আধুনিক ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ডাক কমার্স’ চালু করা হবে, যার মাধ্যমে ডাকসেবার প্রতিটি ধাপ সম্পূর্ণ ডিজিটালাইজড করা সম্ভব হবে।

তিনি জানান, ডাক বিভাগের কার্যক্রম আধুনিক ও স্বয়ংক্রিয় করতে বর্তমানে দুটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এগুলো হলো—‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ প্রকল্প’ এবং ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ প্রকল্প’। এসব প্রকল্পের আওতায় দেশের সব ডাকঘরে ব্যবহৃত ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যারের উন্নয়ন করা হবে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে সারাদেশে ডাকপণ্যের ট্রেস অ্যান্ড ট্র্যাকিং সুবিধা সম্প্রসারণ করা হবে। জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তিও গড়ে তোলা হবে।

এদিকে, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় তরুণদের তথ্যপ্রযুক্তি দক্ষ করে তুলতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মাধ্যমে এক হাজার আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটকে ITEE প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে বিশ্বের ১৩টি দেশের আইসিটি খাতে বাংলাদেশি তরুণদের চাকরির সুযোগ তৈরি হবে।

এ ছাড়া এআই, সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালাইটিক্স ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে ৫ হাজারের বেশি তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

এলিস/নাঈম