ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে মারি মাসদুপুইয়ের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও বোম্ব ডাটা সেন্টার পরিদর্শন করেন। বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক ও সন্ত্রাসবিরোধী কাজে পারস্পরিক সহযোগিতা বিষয়ে একমত পোষণ করেন। সিটিটিসির সক্ষমতা ও প্রযুক্তিগত বিভিন্ন পদক্ষেপ ও ডগ স্কোয়াডের কার্যক্রমের প্রশংসাও করেন তিনি।
এ ছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে সিটিটিসির চলমান কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর পুলিশিং সংক্রান্ত পারস্পরিক সহায়তার বিষয়ে বিশেষ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীর/এসজি/