চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল জেলার ৩৪ আসনের ১৪৫ জন প্রার্থী তাদের জামানাত হারাচ্ছেন। এর মধ্যে রয়েছেন চট্টগ্রামের ৭৯ জন, খুলনার ২৬, সিলেটের ২০ ও বরিশালের ২০ জন প্রার্থী। স্ব স্ব আসনে কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানাত বাজেয়াপ্ত হচ্ছে। এবারের নির্বাচনে এক প্রার্থীর জামানত ছিল ৫০ হাজার টাকা। আমাদের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর–
চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার ১৬টি আসনের ১১৬ জন প্রার্থীর মধ্যে ৭৯ জন জামানাত হারাচ্ছেন। তারা হলেন– চট্টগ্রাম-১ আসনে জেএসডির এ কে এম আবু ইউছুপ, ইসলামী আন্দোলনের ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম, মুসলিম লীগের শেখ জুলফিখার বুলবুল চৌধুরী, জাপার সৈয়দ শাহাদাৎ হোসেন। চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহাজাদা সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি, ইসলামী আন্দোলনের মোহাম্মদ জুলফিকার আলি মান্নান, জনতা দলের গোলাম নওশের আলী চৌধুরী, গণঅধিকার পরিষদের রবিউল হাসান, স্বতন্ত্র প্রার্থীর আহমদ কবির ও জিন্নাত আকতার। চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থীর মো. মোয়াহেদুল মাওলা।
চট্টগ্রাম-৪ আসনে ৭ জন জামানত হারাচ্ছেন। চট্টগ্রাম-৫ আসনে জামানত হারাচ্ছেন ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মতিউল্লাহ নূরী, লেবার পার্টির মো. আলা উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ। চট্টগ্রাম-৬ আসনে জামানত হারাচ্ছেন গণসংহতি আন্দোলনের নাছির উদ্দিন তালুকদার। চট্টগ্রাম-৭ আসনে জামানত হারাচ্ছেন ইসলামী আন্দোলনের আবদুল্লাহ আল হারুন, কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়া, এবি পার্টির মো. আবদুর রহমান, গণঅধিকার পরিষদের মো. বেলাল উদ্দিন ও জাপার মো. মেহেদী রাসেদ।
চট্টগ্রাম-৮ আসনে জামানত হারাচ্ছেন এনসিপির মো. জোবাইরুল হাসান আরিফ, ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ এমদাদুল হক ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ নুরুল আলম। চট্টগ্রাম-৯ আসনে জামানত হারাচ্ছেন জেএসডির আবদুল মোমেন চৌধুরী, ইসলামী আন্দোলনের আবদুস শুক্কুর মাহমুদ, ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ নঈদ উদ্দিন, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, সমাজতান্ত্রিক দলের মো. শফি উদ্দিন কবির, জনতার দলের মো. হায়দার আলী চৌধুরী ও গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমি।
চট্টগ্রাম-১০ আসনে জামানত হারাচ্ছেন সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) আসমা আকতার, ইসলামিক ফ্রন্টের মো. লিয়াকত আলী, ইসলামী আন্দোলনের মুহাম্মদ জান্নাতুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লবের সাবিনা খাতুন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী, জাতীয় পার্টির মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী ও লেবার পার্টির মো. ওসমান গণি। চট্টগ্রাম-১১ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির আবু তাহের, সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) দীপা মজুমদার, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ আবু তাহের, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. নিজামুল হক আল কাদেরী, ইনসানিয়াত বিপ্লবের মো. আজিজ মিয়া, ইসলামী আন্দোলনের মো. নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া।
চট্টগ্রাম-১২ আসনে জামানত হারাচ্ছেন জামায়াতের ডা. মোহাম্মদ ফরিদুল আলম, ইসলামী আন্দোলনের এসএম বেলাল নূর, জাতীয় পার্টির ফরিদ আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আবু তালেব হেলালী, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন, এলডিপির এম এয়াকুব আলী।
চট্টগ্রাম-১৩ আসনে জামানত হারাচ্ছেন গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী ও গণধিকার পরিষদের মো. মুজিবুর রহমান চৌধুরী। চট্টগ্রাম-১৪ আসনে জামানত হারাচ্ছেন ইসলামী ফ্রন্টের মৌ. মো. সোলাইমান, জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ, ইনসানিয়াত বিপ্লবের এইচএম ইলিয়াছ, স্বতন্ত্র শফিকুল ইসলাম রাহী ও মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। চট্টগ্রাম-১৫ আসনে জামানত হারাচ্ছেন ইসলামী আন্দোলনের শরীফুল আলম চৌধুরী।
খুলনা: খুলনার ৬টি আসনের ৩৮ প্রার্থীর মধ্যে ২৬ জন জামানত হারাচ্ছেন। খুলনা-১ আসনে জামানত হারাচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায়, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডল, দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল ও গোবিন্দ হালদার।
খুলনা-২ আসনে ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্ল্যাহ জামানত হারাচ্ছেন। খুলনা-৩ আসনে জামানত হারাচ্ছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মো. আবদুল আউয়াল, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আবদুল্লাহ আল মামুন এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন, মঈন মোহাম্মদ মায়াজ, এসএম আরিফুর রহমান মিঠু ও মো. আবুল হাসনাত সিদ্দিক। খুলনা-৪ আসনে জামানত হারাচ্ছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ ও স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।
খুলনা-৫ আসনে জামানত হারাচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীন। খুলনা-৬ আসনে জামানত হারাচ্ছেন ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল ও জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর।
সিলেট: সিলেটের ৬টি আসনের ৩৩ প্রার্থীর মধ্যে ২০ জন জামানত হারাচ্ছেন। সিলেট-১ আসনে জামানত হারাচ্ছেন ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. শামীম মিয়া।
সিলেট-২ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলনের মো. আমির উদ্দিন ও গণফোরামের মো. মজিবুল হক। সিলেট-৩ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর ও মোস্তাকিম রাজা চৌধুরী। সিলেট-৪ আসনে জামানত হারাচ্ছেন গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা সাইদ আহমদ ও জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম।
সিলেট-৫ আসনে জামানত হারাচ্ছেন বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন। সিলেট-৬ আসনে জামানত হারাচ্ছেন গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর ও স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম।
বরিশাল: বরিশালের ৬টি সংসদীয় আসনের ৩৫ প্রার্থীর মধ্যে ২০ জন তাদের জামানত হারাচ্ছেন। বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলনের রাসেল সরদার ও জাতীয় পার্টির সেকেন্দার আলী। বরিশাল-২ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির (জেপি) আ. হক জাতীয় পার্টির (এরশাদ) এম এ জালিল, ইসলামী আন্দোলনের মোহাম্মদ নিরাজুল ইসলাম, জাসদের আবুল কালাম আজাদ বাদল, গণঅধিকার পরিষদের রঞ্জিত বাড়ৈ ও এনসিপির সাহেব আলী। বরিশাল-৩ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির (এরশাদ) গোলাম কিবরিয়া টিপু, ইসলামী আন্দোলনের মুহম্মদ সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন ও বাসদের আজমুল হাসান জিহাদ।
বরিশাল-৪ আসনে জামানত হারাচ্ছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আবদুল জলিল ও জাসদের আবদুস সালাম। বরিশাল-৫ আসনে জামানত হারাচ্ছেন বাসদের ডা. মনিষা চক্রবর্তী, জাতীয় পার্টির (এরশাদ) আখতার হোসেন, এনসিপির হান্নান সিকদার ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. সাইদুর রহমান। বরিশাল-৬ আসনে জামানত হারাচ্ছেন বাংলাদেশ মুসলিম লীগের আবদুল কুদ্দুস ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান ও গণঅধিকার পরিষদের সালাউদ্দিন।
এ ছাড়াও জামালপুরে ৩৪ প্রার্থীর মধ্যে ২৪ জন, পঞ্চগড়ে ১৩ প্রার্থীর মধ্যে ১১ ও বরগুনায় ১৩ প্রার্থীর মধ্যে ৯ জন তাদের জামানত হারাচ্ছেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।