প্রযুক্তির প্রতি আসক্তি খুব ভয়াবহ একটি বিষয়। আসক্তির ফলে মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আসক্তির ফলে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, চীনে একটি দম্পতি তাদের তিন সন্তানকে ৯০০০ ডলারের বিনিময় বিক্রি করে দিয়েছিল শুধু একটি গেমের জন্য। পরে তদন্ত করে জানা যায় যে, তারা MMO (Massively multiplayer online game) নামে এক ধরনের কম্পিউটার গেম খেলার জন্য আসক্ত হয়ে পড়েছিল, সেই আসক্তি এত তীব্র যে সেটি খেলার খরচ জোগাড় করার জন্য তারা তাদের নিজেদের সন্তানদের বিক্রি করে দিয়েছে, এটি খুবই একটি অস্বাভাবিক ও জঘন্য ঘটনা। যখন এ ঘটনাটি সারা পৃথিবীতে জানাজানি হয় তখন এটি নিয়ে তোলপাড় হয়েছিল। এটি একটি উদাহরণ মাত্র। এ ছাড়া এরকম আরও ঘটে থাকা ঘটনা ঘটে থাকে। আসক্তির ফলে মানুষ তার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। তাই প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকব যেন তা আসক্তিতে পরিণত না হয়। প্রয়োজনের অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার করব না।
জুহায়ের আনজুম জিদনী
অষ্টম শ্রেণি, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট
মালিবাগ, ঢাকা
[email protected]