বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপনকে সর্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় নির্ধারিত হয়েছে এ বছরের প্রতিপাদ্য- ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’। এ প্রতিপাদ্য শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়; বরং বর্তমান সময়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বাস্তবতার গভীর প্রতিফলন। বাংলা নববর্ষ বাঙালির জীবনে এক অনন্য আবেগের নাম। এটি কেবল নতুন বছরের সূচনা নয়, বরং একটি সামষ্টিক চেতনার জাগরণ, আত্মপরিচয়ের পুনঃপ্রকাশ এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের মুহূর্ত। বছরের এই প্রথম দিনটি মানুষকে নতুন করে ভাবতে শেখায়- নিজেকে, সমাজকে এবং রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয়ে উদ্বুদ্ধ করে। অতীতের ভুলত্রুটি, ব্যর্থতা ও সীমাবদ্ধতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে মানসিক শক্তি, নববর্ষ সেই শক্তিরই প্রতীক।
ডা. মাহতাব হোসাইন মাজেদ
লেখক
[email protected]