বিপিএলের ডামাডোল শেষে আবারও মাঠে ফিরেছে বাংলাদেশ দল। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নতুন স্থায়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। স্থায়ী অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে অবশ্য নতুন অধিনায়ক বাড়তি কোনো চাপ নিচ্ছেন না।
রবিবার (৩ ফেব্রুয়ারি) সিলেটে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত সিরিজ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে এমন কথা জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘অধিনায়ক না থাকলেও রান করতে হবে। অধিনায়ক থাকলে যে আলাদা করে রান করতে হবে এরকম কিছু না।’
অধিনায়ক ছাপিয়ে দলে তার প্রথম পরিচয় তিনি একজন ব্যাটার তা মনে করিয়ে দিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় সবার আগে আমি একজন ব্যাটার। আমার কাজ দলের জন্য রান করা যখন আমি ব্যাটিং করি। তারপর আমার যে দায়িত্ব আছে মাঠে বা মাঠের বাইরে সেটা আমি রিপ্লেস করবো। তবে আলাদাভাবে দেখছি না যে আমি অধিনায়ক তাই ব্যাটিংয়ে আমার অতিরিক্ত অনেককিছু করা লাগবে। আমি যখন ব্যাটিং করবো।’
আগামীকাল সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচও একই ভেন্যুতে ৬ ও ৯ তারিখ। দ্বিতীয় ম্যাচটিও হবে সন্ধ্যা ৬টায় হবে তবে শেষটি মাঠে গড়াবে দুপুর ৩টায়।