ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
যে সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে যায় রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ একদিনে ৫ মরদেহ উদ্ধার, বরগুনায় চাঞ্চল্য ও উদ্বেগ দাউদকান্দিতে শিবির নেতার বিচারের দাবিতে বিক্ষোভ প্রলোভন দেখিয়ে ভোট আদায়কারীরা জনগণের বন্ধু নয়: তারেক রহমান মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’ আয়োজন সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে একই পরিবারের তিনজনের মৃত্যু জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ডা. শফিকুর রহমানের ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে ধীরাজ শেঠ ‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সোনারগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত, বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক হবে: শিক্ষামন্ত্রী জলবায়ু-সহনশীল ও পরিবেশ-বান্ধব পরিকল্পনার ওপর গুরুত্বারোপ বিআইপির আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া টেইলর সুইফটের নতুন রেকর্ড পরকালের আয়নায় আপনার কর্মফল দেখেছেন কি? সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তিমুক্ত পরিবেশ প্রয়োজন: মোস্তফা কামাল আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী ফ্যাশনে বিশ্বকাপ মাদক কারবারে হাজার কোটিপতির উত্থান, দাবি ভূমিমন্ত্রীর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরে প্রশংসিত সঞ্জয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র এআই উদ্ভাবনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কৃতিত্ব, ফাইনালে ‘কগনিভার্স’ ‘সবুজ সাথী’ সম্মাননায় ভূষিত সিলেট সিটি করপোরেশন ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ঘরেই মিলবে কৃত্রিম দিনের আলো চকরিয়া থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু
Nagad desktop

শান্তর যুগে বাংলাদেশের শুরু

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ১০:৩৮ এএম
আপডেট: ০৪ মার্চ ২০২৪, ১০:৩৮ এএম
শান্তর যুগে বাংলাদেশের শুরু
ছবি : মামুন হোসেন

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। সেই হিসেবে বাংলাদেশের প্রকৃতিতে এখন বসন্ত ঋতু বিরাজমান। ফাগুনের উন্মাতাল হাওয়ায় দেহ-মনে যেন অন্য রকম এক দোলা দিয়ে যায়। কিন্তু সেখানে ফাগুন উধাও হয়ে যেন বিরাজ করছে ক্রিকেটীয় হাওয়া! দেড় মাসব্যাপী বিপিএল জ্বরে আক্রান্ত ছিলেন দেশবাসী। ফাইনাল খেলার টিকিট নিয়ে রীতিমতো হুলস্থুল কাণ্ড হয়েছে। একটি টিকিটের জন্য অনেকটা ‘ওপেন চেক’ দিয়ে রেখেছিলেন কেউ কেউ! কিন্তু তারপরও টিকিট মেলেনি। টিকিট হয়ে উঠেছিল সোনার হরিণ। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গিয়ে অনেকেই পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন। সেই বিপিএলের রেশ কাটতে, না কাটতেই আবার দরজায় কড়া নাড়ছে ক্রিকেট। এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। যার পর্দা উঠছে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ময়দানি লড়াই শুরু হবে আজ থেকে সিলেটে। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। ৬ ও ৯ মার্চ বাকি দুই ম্যাচও সিলেটে। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে দুই টেস্টের সিরিজের ভেন্যু এই সিলেট আর চট্টগ্রাম।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের কোনো ম্যাচ এই প্রথম হোম অব ক্রিকেটে (মিরপুর) নেই। তাই মাঠে গড়ানোর আগেই বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যরকম ভাবে জায়গা করে নিয়েছে এই সিরিজ।

জুনে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রেক্ষাপটে নিজেদের প্রস্তুত করতে দুই দেশের জন্যই এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য একটু বেশিই। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। এই সিরিজের তিন ম্যাচ বাদ দিলে আর খেলা হবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষেও একটি ৩ ম্যাচের সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। তাই মোটা দাগে বিপিএলই ছিল ক্রিকেটারদের ভালোভাবে প্রস্তুত করে তোলার মঞ্চ। সেই মঞ্চে বলা যায়, একমাত্র তিন ফরম্যাটে বাংলাদেশের নতুন কাণ্ডারি নাজমুল হোসেন শান্ত ছাড়া বাকি সবাই ছিলেন মোটামুটি সফল। এই বিপিএলের জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ‘দল’ হিসেবে অনুশীলন করতে পারেনি। আবার এই বিপিএলের পারফরম্যান্সই সেই অপর্যাপ্ত অনুশীলনের ঘাটতি দূর করে দিয়েছে। তাই বলা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল নামবে ক্রিকেট খেলার মাঝে থেকেই।

আজকের ম্যাচ দিয়েই আবার নাজমুলের অধিনায়কত্বের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। তিনি এর আগে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন ‘ভারপ্রাপ্ত’ হিসেবে। এবার ‘ভার মুক্ত’ হয়ে তিন ফরম্যাটেই তিনি স্থায়ী অধিনায়ক। বিপিএল চলাকালীন বিসিবি বোর্ড সভায় তাকে এই দায়িত্ব দেওয়ার পর নাজমুল আর সংবাদমাধ্যমের সামনে আসেননি। এই না আসার কারণ ছিল এবারের বিপিএল তার যাচ্ছেতাই রকমের বাজে গিয়েছে। ১২ ম্যাচে রান করেছিলেন মাত্র ১৭৫। সর্বোচ্চ রান ছিল ৩৯। তাই অধিনায়কত্ব যুগে প্রবেশের পর প্রথমবার সংবাদ মাধ্যমে আসায় তাকে এই বিষয়েই বেশি কথা বলতে হয়েছে। কারণ প্রশ্নও ছিল অধিনায়কত্ব নিয়ে। বিপিএলে নিজের ব্যর্থতা কিংবা ম্যাচ নিয়ে প্রশ্ন ছিল খুবই কম। তারপরও সিরিজ জেতা নিয়ে প্রশ্ন হয়েছে একটি। তার জবাবে নাজমুল বলেন, ‘সবাই ভালো টাচে আছে। আমার মনে হয় প্ল্যান করাটা সবার জন্য ইজি হবে। কারণ সিরিজ জেতার জন্য অবশ্যই শতভাগ বিশ্বাস আছে।’ শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডও নিজেদের ফেবারিট বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘অবশ্যই আমি বলব যে, শ্রীলঙ্কা ফেবারিট হিসেবে নামবে।’

বিপিএলের কারণে হয়তো টেরই পাওয়া যায়নি, এ বছর বাংলাদেশ দল এ পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি। হেরেছিল ১৭ রানে। তাই আজকের ম্যাচ দিয়েই বাংলাদেশ দল নতুন বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে। নতুন অধিনায়ক নাজমুল প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে কোনো রকম চাপ অনুভব করছেন না জানিয়ে বলেন, ‘আমার কাছে মনে হয় প্রত্যেকটি আন্তর্জাতিক সিরিজই চাপ। এটা আমাদের জন্যও, প্রতিপক্ষ দলের জন্যও।’ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে খুবই ভালো দল উল্লেখ করে নাজমুল বলেন, ‘আমার মনে হয় তারা ভালো দল। বিশেষ করে তাদের অনেক অলরাউন্ডার আছে। আমরা আমাদের হোম কন্ডিশনে খেলব। এটা বাড়তি সুবিধা দিবে। সামনের দিকে তাকাচ্ছি। আশা করি, ভালো ক্রিকেট খেলতে পারব।’

দুই দেশের এবারে সিরিজ ভিন্ন একটি কারণে আলাদা গুরুত্ব বহন করছে। ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করা নিয়ে দুই দেশের আন্তরিকতায় চিড় ধরে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বিশ্বে তোলপাড় করা প্রথম টাইমড আউটের পর আজই দুই দল প্রথম মুখোমুখি হতে যাচ্ছে। সেই আউটের রেশ তো এই ম্যাচে থাকবেই। সংবাদ সম্মেলনে প্রশ্নও উঠেছিল। নাজমুল বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে বাইরের এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে। কিন্তু ভালো একটা সিরিজই হবে। দুটি টিম জেতার জন্য খেলবে। তাই আমাদের কাজটা নিয়ে ফোকাস করছি।’ শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডের দিকেও ছুটে গিয়েছিল এই প্রশ্ন। তিনিও কৌশলী জবাব দিয়ে বলেন, ‘অতীতে যা হয়েছিল তা ইতিহাস, পেছনে চলে গেছে। আমাদের সামনে যা আছে তাতে মনোনিবেশ করতে হবে।’ আজকের ম্যাচে ম্যাথিউস থাকলেও সাকিব কিন্তু নেই। যদি সাকিব থাকতেন, তাহলে টাইমড আউটের ঘটনাটা নতুন করে আজকের ম্যাচে হয়তো কিছুটা হলেও প্রভাব ফেলত!

দুই দেশ এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় মাত্র ৪টি। বাকি ৯টিতে জিতেছে লঙ্কানরা। সবশেষ দুই সাক্ষাতে বাংলাদেশ দল জয়ী হতে পারেনি।

রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৯:৪১ পিএম
রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ
ছবি: সংগৃহীত

খেলা ড্র! তা তো হতেই পরে। কিন্তু ৯০ মিনিটের ফুটবল খেলা গড়াল ১৮০ মিনিটে, মানে দেড় ঘন্টার খেলা হলো ৩ ঘন্টা। তবুও ড্র! তাও আবার ফুটবল খেলা! তার ওপর আর্জেন্টিনা – ব্রাজিল টানটান উত্তেজনার প্রীতিম্যাচ। যদিও এই ম্যাচকে ৯: ৯ গোলে ব্রাজিল পক্ষ ড্র মানলেও আর্জেন্টিনা পক্ষের দাবি ১১ : ৯ গোলে বিজয়ী তারা।

এই প্রীতিম্যাচের অংশগ্রহণকারীরা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম জাফরনগরের ঢাকাস্থ অধিবাসী। গ্রামের অন্যতম ক্রীড়ামোদী মমিনুল ইসলাম ভুঁইয়ার (মমিন শুভ্র) সৌজন্যে আয়োজন করা হয় এই প্রীতিম্যাচের। জানতে চাইলে তিনি এসব তথ্য জানান।

অংশগ্রহণকারীদের কেউ কেউ মনে করছেন এই ৯: ৯ ও ৯:১১ বিতর্ক চলবে চলমান বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা পর্যন্ত। আর একে কেন্দ্র করে দুই পক্ষের খুনসুটিতে গ্রামবাসীর সম্পর্ক আরও মজবুত হবে।

বিশ্বকাপ ফুটবল আলোচনায় যেমন আলোচনা হয় বর্তমান নিয়ে, তেমনি অতীত নিয়েও। আলোচনায় আসে কোন বিশ্বকাপ কে কোথায় থেকে দেখেছেন সেই আলোচনাও।

বিশেষ করে গ্রামবাসী মিলে একসঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার স্মৃতি কাতর করে তোলে সাধারণ মানুষকে। জীবিকার টানে সেই গ্রামীণ মানুষদের একটা অংশ এখন যখন শহুরে জীবনে অভ্যস্ত, চাইলেও গ্রামে গিয়ে একসঙ্গে বসে প্রায় মাসব্যাপী বিশ্বকাপ খেলা দেখার ফুরসত হয় না, তখন নগর জীবনে এমন প্রীতিম্যাচে অজান্তেই যেন গ্রামে ফিরে যান তারা।

খেলা শেষে গত শুক্রবার দিনগত রাতে গ্রামের সংগঠন ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’ সামাজিক মাধ্যমে ‘ঢাকার বুকে এক টুকরো জাফরনগর’ শিরোনামে জানায়–রাজধানী ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে ক্লাব সিটি ইনডোর স্টোডিয়ামে ঢাকায় অবস্থানরত ছোট-বড় সবাই মিলে আজকের ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। ব্রাজিল ও আর্জেন্টিনা।

মাহমুদুল আলম/এসএন

‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ
নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় ক্রিকেটার নাঈম হাসান। ছবি: খবরের কাগজ

জাতীয় ক্রিকেটার নাঈম হাসান বলেছেন, আমি কথা বলার অবস্থায় নেই। আমার জীবনে কি ঘটে গেলো সেটি আমি নিজেও বুঝতে পারছি না। সিএন্ডজি অটো রিকশায় ঢুকিয়ে আমাকে গলা টিপে ধরেন সেই পুলিশ কর্মকর্তা।  থানায় নেওয়ার পর ওসি বলেছেন, তুই আসামি, চোখ নামিয়ে কথা বল। 

শনিবার (১৩ জুন) বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এভাবে ঘটনার ব্যাখ্যা করেন তিনি নিজেই। 

গত শুক্রবার রাতের ঘটনার পর থেকে শনিবার সারাদিনই আলোচনায় নাঈম হাসানের ঘটনাটি। ঘটনার পর পুলিশ ও পরিবারের সদস্যদের বক্তব্যের পর এবার নিজেও গণমাধ্যমের সামনে এসে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

থানায় নিজের পরিচয় দেওয়ার পরও খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল হক তাকে ‘চোখ নিচে নামিয়ে কথা বলতে’ বলেছিলেন বলে অভিযোগ করেন এই ক্রিকেটার।

তিনি বলেন, কোনো তথ্য থাকলে পুলিশ অবশ্যই আমাকে থামিয়ে ব্যাগ চেক করতে পারত। তল্লাশি করার অধিকার তাদের আছে। কিন্তু তারা সেটা করেনি। আমি সিএনজি থেকে নামার পর আবার উঠতে গেলে একজন পুলিশ সদস্য ভেতরে ঢুকে আমার গলা চেপে ধরে। আমি খুব ভয় পেয়ে যাই। তারা আমার ব্যাগও চেক করেনি, কিছুই চেক করেনি। সবকিছু থানায় নিয়ে যায়।

নাঈমের অভিযোগ, থানায় নেওয়ার পর নিজের পরিচয় দেওয়ার পরও তিনি সম্মানজনক আচরণ পাননি। কিন্তু ওসির কাছে একটি ফোন আসার পর ওসি একটু শান্ত গলায় কথা বলতে শুরু করেন।

তিনি বলেন, আমি ওসিকে আমার পরিচয় দিয়েছি। পরিচয় দেওয়ার পর উনি আমাকে বললেন, ‘চোখ নিচে নামিয়ে কথা বল।’ এটা বলার কিছুক্ষণ পরই উনার মোবাইলে একটি ফোন আসে। ফোনে কথা বলার পর তিনি আবার আমাকে বললেন, ‘ভাইয়া, আপনি বসেন।’ তখন তার কথার সুর পুরোপুরি বদলে যায়।

ঘটনার সময় উপস্থিত সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাঈম বলেন, রাতের ওই সময়ে আশপাশের মানুষ এগিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

তিনি বলেন, প্রায় ১০০ থেকে ১২০ জনের মতো মানুষ সেখানে ছিল। ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। ওরা না থাকলে ঘটনাটা অন্যরকম হতে পারত। যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি তাদের বলেছিলাম আমার সঙ্গে আসতে। তারা আমার সঙ্গে থানায় গেছে। এজন্য অন্য কিছু করার সুযোগ পায়নি।

ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন বলেও জানান নাঈম।

তিনি বলেন, আমি এখন একটু একা থাকতে চাই। গতকাল থেকে সারারাত ঘুমাইনি। ঘটনাটা অনেকবার বলতে হয়েছে। মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত।

মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, আইন অনুযায়ী সরকার যে সর্বোচ্চ শাস্তি দিতে পারে, আমি সেটাই চাই। ভবিষ্যতে আর কোনো মানুষের সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে।

নাঈম দাবি করেন, রাতভর থানায় থাকার পর পুলিশের উপস্থিতিতেই তার ব্যাগের প্রতিটি জিনিসপত্র তল্লাশি করা হয়। গ্লাভস, ব্যাট, হেলমেট, পোশাকসহ সবকিছু একে একে বের করে দেখানো হলেও কোনো ধরনের অবৈধ বস্তু পাওয়া যায়নি।

বাংলাদেশ জাতীয় দলের এই অফস্পিনার এখন পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৪৮টি। ক্যারিয়ারে চারবার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার।

সংবাদ সম্মেলনে নাঈমের ভাই সাজ্জাদ হাসান ও বাবা চসিকের সাবেক কমিশনার মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। 

পরে মাহবুবুল আলম বলেন, আমার ছেলে একজন জাতীয় দলের ক্রিকেটারের উপর এ অবস্থা করেছে পুলিশ। তাহলে সাধারণ মানুষ হলে কি অবস্থা হতো। পুলিশ এখনও কোন পরিবর্তন হয়নি। ঘটনায় জড়িত পুলিশদের সাময়িক বরখাস্ত হলো লোক দেখানো। আমি ওই পুলিশদের চাকুরীচ্যুত ও শাস্তি দাবি করছি, তাদের গ্রেপ্তার দাবি করছি। 

এসএন/

ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি
ছবি: সংগৃহীত

সান্তা ক্লারার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে আজ (১৩ জুন) রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কাতার। ম্যাচটি ফুটবল মাঠের লড়াইয়ের পাশাপাশি এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন হন্ডুরাসের সাইদ মার্তিনেজ, যার মাধ্যমে দেশটির ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

৩৪ বছর বয়সি মার্তিনেজ ২০১৭ সাল থেকে ফিফা তালিকাভুক্ত রেফারি হিসেবে কাজ করছেন। কাতার-সুইজারল্যান্ড ম্যাচটি পরিচালনার মাধ্যমে তিনি প্রথম হন্ডুরিয়ান হিসেবে ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালনের কীর্তি গড়বেন।

হন্ডুরাসের বাসিন্দা সাইদ মার্তিনেজ মাঠে মোটেও নরম মনের রেফারি নন। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ক্যারিয়ারে ১৬৫টি ম্যাচ পরিচালনা করে তিনি ৬৮৮টি হলুদ কার্ড এবং ৩০টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ, ম্যাচ প্রতি গড়ে ৪.১৭টি করে হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। তার এই পরিসংখ্যান প্রমাণ করে যে তিনি মাঠে কতটা কঠোর। তবে অযথা লাল কার্ড দেখানোর প্রবণতা তার নেই।

কনকাকাফ অঞ্চলের বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। তিনি ২০২১ ও ২০২৩ সালের গোল্ড কাপ ফাইনাল, ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগ ফাইনাল এবং ২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগের সেমিফাইনাল পরিচালনা করেছেন।

পাপ্পু/অনিক/

মরক্কো ‘আন্ডারডগ’ নয়, ট্রফি জিততেই মাঠে নামবে: ওয়াহবি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
মরক্কো ‘আন্ডারডগ’ নয়, ট্রফি জিততেই মাঠে নামবে: ওয়াহবি
ছবি: সংগৃহীত

মরক্কো এখন আর কোনো ছোট দল হিসেবে পরিচিত হতে চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরুর করবে অ্যাটলাস লায়ন্সরা।

চার বছর আগে কাতারের বিশ্বমঞ্চে স্পেন ও পর্তুগালকে বিদায় করে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। তবে এবার ওয়াহবি জোর দিয়ে বলেছেন, মরক্কোকে আর আন্ডারডগ ভাবার সুযোগ নেই।

মরক্কো কোচ বলেন, ‘ব্রাজিল আমাদের ভয় পাচ্ছে না, আমরাও তাদের ভয় পাচ্ছি না। আমরা এখন ফুটবলের এক নতুন স্তরে প্রবেশ করেছি, এখন আমাদের অনেক বেশি সম্মান করা হয়। আমাদের এই সম্মান ধরে রাখতে হবে এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এখন মরক্কো যেকোনো প্রতিযোগিতায় নামলেই লক্ষ্য থাকে ট্রফি জয় করা।’

ব্রাজিল দল নিয়ে ওয়াহবি বলেন, ‘অনেকেই বলছেন এটি আগের সেই ব্রাজিল নয়। তবে এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ম্যাচ, এমন একটি ম্যাচ দিয়ে আমাদের বিশ্বকাপ যাত্রা শুরু করাটা আমাদের জন্য সম্মানের।’

মরক্কো দলকে নেতৃত্ব দিচ্ছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি। ম্যাচটি নিয়ে হাকিমি বলেন, ‘আমরা দুই দলের শক্তিমত্তা সম্পর্কে খুব ভালো করেই জানি। এটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচে কোনো দলই এককভাবে ফেভারিট নয়।’

২০২৩ সালের সর্বশেষ প্রীতি ম্যাচে ২-১ গোলে সেলেকাওদের হারিয়ে চমকে দিয়েছিল এই মরক্কো।

পাপ্পু/অনিক/

নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে থাকছেন না নেইমার। গত মে মাসের মাঝামাঝি সময়ে কাফ ইনজুরিতে (পায়ের পেশিতে চোট) পড়েন ৩৪ বছর বয়সি এই তারকা। ম্যানহাটনে দলের বেস ক্যাম্পে অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি।

নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে আনচেলত্তি সাংবাদিকদের বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য খুব কঠোর পরিশ্রম করছেন।’ দলে তার অন্তর্ভুক্তির বিষয়ে কোচ বলেন, ‘আমরা তাকে কেবল তার ফুটবলীয় দক্ষতার জন্যই দলে ডাকিনি। বরং দলের তরুণ খেলোয়াড়দের কাছে তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে ওঠার কারণেই তাকে দলে রাখা হয়েছে।’

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলা নেইমার গত বেশ কিছু সময় ধরে ইনজুরি সমস্যায় ভুগছেন। ২০২৩ সালের পর থেকে তিনি আর ব্রাজিলের হয়ে মাঠে নামেননি। ফিটনেস সমস্যার কারণে এ বছর ক্লাব পর্যায়েও তার অংশগ্রহণ ছিল বেশ সীমিত। সান্তোসের হয়ে ঘরোয়া ও মহাদেশীয় টুর্নামেন্ট মিলিয়ে মাত্র অর্ধেক ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

ব্রাজিলের হয়ে গত তিনটি বিশ্বকাপে খেলা এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে এবারের স্কোয়াডে রাখাটা তার সাম্প্রতিক ইনজুরির কারণে কিছুটা সমালোচনার মুখে পড়ে। তবে তার অভিজ্ঞতা এবং ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার মর্যাদা তাকে আনচেলত্তির পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করে তুলেছে।

পাপ্পু/অনিক/