ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা? রবিবার বিশ্ব রক্তদাতা দিবস যে সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে যায় রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ একদিনে ৫ মরদেহ উদ্ধার, বরগুনায় চাঞ্চল্য ও উদ্বেগ দাউদকান্দিতে শিবির নেতার বিচারের দাবিতে বিক্ষোভ প্রলোভন দেখিয়ে ভোট আদায়কারীরা জনগণের বন্ধু নয়: তারেক রহমান মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’ আয়োজন সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে একই পরিবারের তিনজনের মৃত্যু জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ডা. শফিকুর রহমানের ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে ধীরাজ শেঠ ‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
Nagad desktop

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৮ এএম
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির
ছবি : সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নাসির হোসেন। এই শাস্তি পেয়েছিলেন তিনি আইসিসির দুর্নীতি-বিরোধী কোড ভঙ্গ করায়। সেই নিষেধাজ্ঞা তার শেষ হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ফিরেছেন মাঠেও।

নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে তিনি মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। মাঠে ফিরেই দেখিয়েছেন বল হাতে ঝলক। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৩১ রান খরচায় শিকার করেছেন ১টি উইকেট।

আইসিসির নিয়ম অনুযায়ী নাসির তার পূর্ণ নিষেধাজ্ঞা ভোগ করে মাঠে ফিরেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ এপ্রিল থেকেই তিনি ক্রিকেট খেলার জন্য আবার ছাড়পত্র পেয়েছেন।

২০২১ সালে আবুধাবির টি-টেন লিগে দুর্নীতির দায়ে অভিযুক্ত হন নাসির। তার বিরুদ্ধে আনীত অভিযোগের রায় দেওয়া হয় ২০২৪ সালের জানুয়ারিতে। নাসিরকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।

তার নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে। মাঝে দেড় বছর কোন ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি ছিলো না তার। 

শাস্তির শর্ত অনুসারে, নাসির হোসেন এখন সব শর্ত পূর্ণ করেছেন। যার মধ্যে ছিল বাধ্যতামূলক অ্যান্টি-করাপশন শিক্ষা সেশন সম্পন্ন করা।

এর ফলে তিনি ৭ এপ্রিল, ২০২৫ থেকে অফিসিয়াল ক্রিকেটে পুনরায় অংশগ্রহণের যোগ্য হয়ে উঠেছেন।

উল্লেখ্য, তিন সংস্করণ মিলিয়ে জাতীয় দলের জার্সিতে নাসির হোসেন খেলেছেন ১১৫ ম্যাচ। সবশেষ জাতীয় দলে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে।

এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৫৯ পিএম
এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক অফ-ফর্মে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন তার জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলে। পিএসজির এই ফরোয়ার্ডের মতে, এমবাপ্পেকে নিয়ে সমালোচনা এখন ‘সব সীমা ছাড়িয়ে গেছে’ এবং এটি সম্পূর্ণ ‘অন্যায়’।

২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে বেশ কঠিন সময় পার করছেন এমবাপ্পে। অন্যদিকে, তার সাবেক ক্লাব পিএসজি এই সময়ের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। সেই দলের মহানায়ক দেম্বেলে।

এমবাপ্পে স্পেনে ব্যক্তিগতভাবে উজ্জ্বল থাকলেও লা লিগা ও ইউরোপীয় মঞ্চ উভয় জায়গাতেই ক্লাবকে উঁচুতে রাখতে পারছেন না। ফলস্বরূপ সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের সমর্থকদের বেশ কয়েকবার দুয়োধ্বনি শুনতে হয়েছে ফরাসি স্ট্রাইকারকে। এমনকি তাকে ক্লাব থেকে তাড়ানোর জন্য করা একটি অনলাইন পিটিশনেও স্বাক্ষর করেছে লাখ লাখ মানুষ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, ‘তাকে (এমবাপ্পে) নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, তা সম্পূর্ণ অন্যায্য। কিলিয়ানের ওপর কিছু মানুষ বড্ড বেশি মানসিক অত্যাচার চালাচ্ছে।’

দেম্বেলে আরও বলেন, ‘সে মাঠের ভেতরে একজন অসাধারণ খেলোয়াড় এবং মাঠের বাইরেও দারুণ একজন মানুষ। শুধু সে কিলিয়ান এমবাপ্পে বলেই অনেকে সমালোচনার মাত্রা বাড়িয়ে দেয়। মানুষের উচিত তাকে এভাবে লক্ষ্যবস্তু বানানো বন্ধ করা।’

এমবাপ্পের ওপর থাকা মিডিয়া ও সমর্থকদের সার্বক্ষণিক নজরদারির ক্ষোভ প্রকাশ করে দেম্বেলে বলেন, ‘সে জুতার ফিতা বাঁধল কি বাঁধল না, মোজা টেনে তুলল কি তুলল না। সবকিছু নিয়েই মাতামাতি হয়। এটা সত্যিই অতিরিক্ত। দিনশেষে সে-ও একজন মানুষ। ফ্রান্স দলের হয়ে সে আমাদের সঙ্গে দারুণ খেলে, সে আমাদের একজন যোগ্য অধিনায়ক।’

ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৫৪ পিএম
ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ইরান তাদের বিশ্বকাপ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তবে নিরাপত্তা ইস্যুতে তারা ঘাঁটি গেড়েছে মেক্সিকোতে। সেখানে যে স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছে ইরানি ফুটবলার, তারই কাছাকাছি পার্ক করে রাখা একটি গাড়ির ট্রাঙ্কে পচনধরা একটি মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকরা দেখেছেন, তিজুয়ানার একটি সুপারমার্কেটের পার্কিং লটে দাঁড় করিয়ে রাখা ধূসর রঙের একটি টয়োটা এসইউভির ট্রাঙ্ক পুলিশ খুলে দেখছে। গাড়িটির নম্বরপ্লেট ছিল ক্যালিফোর্নিয়ার। এটি ছিল ক্যালিয়েন্তে স্টেডিয়ামের ঠিক বিপরীতে, যেখানে ‘টিম মেল্লি’ যুক্তরাষ্ট্রে নিজেদের তিনটি ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন করছে।

সাদা রঙের সুরক্ষাবস্ত্র পরা বিশেষজ্ঞরা গাড়িটির চারপাশে কাজ করেন। তারা মরদেহটি পরীক্ষা-নিরীক্ষা করার পর সেটি সরিয়ে নেন। তিজুয়ানার প্রসিকিউটরের কার্যালয় জানায়, একটি টহল ইউনিট মরদেহটি খুঁজে পায়।

একজন মুখপাত্র বলেন, ‘গাড়িটি তল্লাশি করে তারা ট্রাঙ্কের ভেতরে কালো ব্যাগে মোড়ানো এক ব্যক্তির মরদেহ দেখতে পায়, যার শরীরে সহিংসতার চিহ্ন ছিল।’ তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গাড়িটি গত বুধবার পরিত্যক্ত অবস্থায় সেখানে রেখে যাওয়া হয়েছিল।

মেক্সিকো শক্তিশালী মাদকচক্রের দৌরাত্ম্যে জর্জরিত এবং দেশটিতে বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হার রয়েছে। যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী শহর তিজুয়ানা বিশেষভাবে বিপজ্জনক হিসেবে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সেখানে ১,২০০-এর বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে ফিফার এই ফুটবল মহাযজ্ঞে ইরানের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। দলটি প্রথমে অ্যারিজোনায় নিজেদের অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা করেছিল, তবে চলমান বৈরিতার কারণে পরে সেটি মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়।

মেক্সিকোতে পৌঁছানোর পর থেকেই দলটিকে কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। হোটেল ও স্টেডিয়ামের মধ্যে যাতায়াতের সময় তাদের সশস্ত্র সেনারা পাহারা দিয়ে নিয়ে যায়। শুক্রবার মরদেহটি সরিয়ে নেওয়ার মাত্র কয়েক মিনিট পরই দলটির বহর স্টেডিয়াম ত্যাগ করে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে এএফপির প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব ইরান দল দেয়নি।

অনিক/

ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৪৫ পিএম
ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং পুরুষ দল। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে তারা জয়ী হয়েছে ৪ উইকেটে। জিম্বাবুয়ে ‘এ’ দলের ৯ উইকেটে ২৯৮ রানের জবাব দিতে নেমে স্বাগতিকরা ২ ওভার ও ৪ উইকেট হাতে রেখে ৩০১ রান করে ম্যাচের পাশাপাশি সিরিজ নিজেদের করে নেয়। প্রথম ম্যাচে তারা জয়ী হয়েছিল ৮৫ রানে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি। প্রথম দুটি ম্যাচের ভেন্যু ছিল বগুড়া।

শুক্রবার (১৩ জুন) টস হেরে ব্যাট করতে নামা সফরকারীদের ভালো সূচনা এনে দেন দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও ম্যাথু ক্যাম্পবেল। ১২.২ ওভারে ৮০ রান যোগ হওয়ার পর ম্যাথু ক্যাম্পবেল ৪২ রান করে আউট হলেও কাইয়া ফিরেন সেঞ্চুরি করে। ১১০ বলে ৬ ছক্কা ও ৫ চারে ১০৩ রান করে তিনি আব্দুল গাফফার সাকলাইনের বলে রবিউলের হাতে ধরা পড়েন। জিম্বাবুয়ের ইনিংসকে ৩০০ ছুঁইছুঁই করতে রায়ান বার্ল খেলেন ৫০ রানের ইনিংস। জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ ৪৫ রানে নেন ৪ উইকেট। এ ছাড়া আব্দুল গাফফার সাকলাইন ৬৭ রানের খরচায় নেন ৩ উইকেট।

বড় টার্গেটের পেছনে ছুটে স্বাগতিকদেরও মজবুত সূচনা এনে দেন দুই ওপেনার শাহদাত হোসেন দিপু ও অমিত হাসান। দুজনেই হাফ সেঞ্চুরি করে আউট হন। জুটিতে ১৭.৪ ওভারে ১২২ রান যোগ হওয়ার পর শাহদাত ৫০ বলে ২ ছক্কা ও ৫ চারে ৫০ রান করে আউট হলে ভাঙে জুটি। অমিত সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন ৮০ রানে। তার ৮৪ বলের ইনিংসে ছিল ৯টি চার। পরবর্তীতে জাকের আলী অনিক ৭৫ বলে ৭ চারে অপরাজিত ৬১ ও মঈন খান ৪৩ রান করলে বাংলাদেশ সহজেই জয় পায়। জিম্বাবুয়ের ফরাজ আকরাম ৪২ রানে নেন ৩ উইকেট। ম্যাচসেরা হন অমিত হাসান।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:১১ পিএম
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কোচ হিসেবে এক বছরের দায়িত্বে ১৩টি ফর্মেশন ব্যবহার করেছেন কার্লো আনচেলত্তি। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে এবার মূল ম্যাচে লড়াইয়ের পালা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। এই ম্যাচে কেমন একাদশ সাজাবেন আনচেলত্তি?

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ দেখায় ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। তাই বলা যায়, দারুণ এক লড়াই হবে দুদলের মধ্যে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিলের ১২টি ম্যাচে ডাগআউটের দায়িত্ব সামলেছেন আনচেলত্তি। এই ১২ ম্যাচের কোনোটিতেই শুরুর একাদশে পুনরাবৃত্তি করেননি তিনি। মরক্কোর বিপক্ষে ম্যাচেও এমনটি দেখা যেতে পারে। 

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে যাদের দেখা যেতে পারে তারা হলেন- অ্যালিসন বেকার, দানিলো, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, রাফিনিয়া, ভিনিসিয়ুস ও ম্যাথিউস কুনহা। 

সালমান/

মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৫৭ পিএম
মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা
এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: সংগৃহীত

এক দিন আগেই স্বস্তির খবর এসেছিল। মেডিকেল পরীক্ষার ফল আশাব্যঞ্জক ছিল, গ্লাভস হাতে অনুশীলনেও ফিরেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। অনুশীলনের দ্বিতীয় দিনেই আবারও ব্যথায় অস্বস্তিতে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। ফলে বিশ্বকাপ শুরুর আগে নতুন করে উদ্বেগ বাড়ছে আলবিসেলেস্তে শিবিরে।

অনুশীলনের শুরুতে দুই হাতেই গ্লাভস পরে স্বাভাবিকভাবেই কাজ শুরু করেন মার্তিনেজ। কয়েক মিনিট সবকিছু ঠিকঠাক চললেও পরে তাকে অস্বস্তি বোধ করতে দেখা যায়। একপর্যায়ে ব্যথায় কাতরাতেও দেখা যায় অভিজ্ঞ এই গোলরক্ষককে।

পরিস্থিতি বুঝে গ্লাভস খুলে ফেলেন তিনি। এরপর বাকি গোলরক্ষকদের সঙ্গে অনুশীলনের অংশ হিসেবে ‘ফুট টেনিস’-এ যোগ দেন। সেখানে অন্যদের হাতে গ্লাভস থাকলেও মার্তিনেজ খেলেছেন খালি হাতে।

তবে অনুশীলন শেষে কিছুটা আশার খবরও দিয়েছেন তিনি। ড্রেসিংরুমে ফেরার সময় সাংবাদিকদের দিকে ‘থাম্বস আপ’ দেখিয়ে সব ঠিক আছে বলেই ইঙ্গিত দেন।

অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্মআপের সময় ডান হাতের অনামিকা আঙুলে চোট পান। পরে জানা যায়, সেখানে হাড় ভেঙেছিল। সেই চোটের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো গ্লাভস পরে অনুশীলনে ফিরেছিলেন তিনি।

প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আরও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে। দুই হাত দিয়েই বল ধরার চেষ্টা করছিলেন, যেখানে আগের দিন ডান হাত ব্যবহার এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর আবার ব্যথা অনুভব করায় তৈরি হয়েছে নতুন সংশয়।

সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা অনুশীলনের শুরুর অংশে ধরা পড়ে সেই দৃশ্য। চোট পাওয়া আঙুলে বিশেষ ব্যান্ডেজও দেখা গেছে। অস্বস্তির কারণে কিছুটা বিরক্তিও প্রকাশ করতে দেখা যায় আর্জেন্টাইন এই গোলরক্ষককে।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন। কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় ম্যাচ শুরু সকাল ৭টায়। এখন দেখার বিষয়, সেই ম্যাচের আগে পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে পারেন কিনা বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে নির্ভরযোগ্য প্রহরী।