ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: বাংলাদেশ ন্যাপ তারার দেশে সাইকেল যাত্রা মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ফাইনালে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি যৌক্তিক মূল্যে জ্বালানি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ফরিদপুরে আমের প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি রামিসা হত্যা মামলার রায় রবিবার, হতাশ আছিয়ার মা ঢাকার পরিবেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি তিন মাসে অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ ভোলায় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ভারতীয় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, দিনাজপুরে বিজিবির বাধা কী করে বুঝবেন আপনি মেন্টালি ফিট মেসির চোট নিয়ে যা বললেন স্কালোনি হিলি সীমান্তে ভারতীয় ৫ নাগরিককে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি যে কারণে মুভি দেখব মহাকাশে যাচ্ছেন প্রথম শারীরিক প্রতিবন্ধী নভোচারী সময়ের সঙ্গে বদলান লিডারশিপ স্টাইল পঞ্চগড়ে পুশইনের শিকার ১০ জন, নিচ্ছে না কোনো দেশ শিবালয়ে ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের পরে চেইন ছিনতাই জীবের আবাসস্থল অধ্যায় থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সিলেট সীমান্তে জনগণকে সাথে নিয়ে বিজিবির মাইকিং ও টহল বৃদ্ধি
Nagad desktop

বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৩ এএম
বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব
ছবি : ফাইল

টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের জ্বলে উঠেছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইট। মেঘাচ্ছন্ন আকাশের নীচে খেলা চালু রাখতে ফ্লাডলাইটের বিকল্প ছিল না।

সেদিন মধ্যাহ্ন বিরতির পর গুড়িগুড়ি বৃষ্টির কারণে খেলা দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের ৩৩ মিনিটেরও পর। আজও চলছে তেমনই গুড়িগুড়ি বৃষ্টি। ফলে তৃতীয় দিনের খেলা এখনও শুরু হতে পারেনি।

ভারি বৃষ্টি না হলেও যতটুকু হচ্ছে তাতে খেলা শুরু করার মতো অবস্থা নেই। ষড়ঋতুর বাংলাদেশে বৈশাখ মাস থেকে বৃষ্টির একটা প্রভাব সবসময় লক্ষ্য করা যায়।

গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে ৮২ রানের লিড নিয়েছে জিম্বাবুয়ে। শেষ বিকালে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ৪ রান করে আউট হয়েছেন সাদমান ইসলাম। মাহমুদুল হাসান জয় ২৮ ও মুমিনুল হক ২২ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশ পিছিয়ে ২৫ রানে। 

মেসির চোট নিয়ে যা বললেন স্কালোনি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
মেসির চোট নিয়ে যা বললেন স্কালোনি
ছবি: সংগৃহীত

পেশির চোট থেকে লিওনেল মেসি ভালোভাবেই সেরে উঠছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ-পূর্ব শেষ প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে দেখাও যেতে পারে। শুক্রবার (৫ জুন) এমনটাই জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

৩৮ বছর বয়সি মেসি ১০ দিন আগে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ ব্যবধানে জেতা মেজর লিগ সকার ম্যাচে খেলতে গিয়ে পেশিতে টান (মাসল স্ট্রেইন) অনুভব করেন। এতে বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল শনিবার টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর মঙ্গলবার আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। বিশ্বকাপ শুরুর আগে এ দুটিই হবে তাদের শেষ প্রীতি ম্যাচ।

যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে। সে ইতোমধ্যে অনুশীলনের একটি অংশে দলের সঙ্গে অনুশীলন করেছে এবং এটি গুরুত্বপূর্ণ। সে আর আলাদাভাবে অনুশীলন করছে না।’

তিনি আরও বলেন, ‘তার অবস্থার অনেক উন্নতি হচ্ছে এবং সে হয়তো প্রস্তুতি ম্যাচগুলোর একটিতে কয়েক মিনিটের জন্য খেলতেও পারে। সেটা এই ম্যাচে হবে নাকি পরেরটিতে, তা আমরা দেখব। তবে সে অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।’

মেসি যখন নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে প্রস্তুত, তখন স্কালোনি সেই মুহূর্তের কথাও স্মরণ করেন, যখন তিনি আর্জেন্টিনা অধিনায়ককে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হওয়ার খবর জানিয়েছিলেন। হাসতে হাসতে স্কালোনি বলেন, “আমি তাকে একটি বার্তা পাঠিয়েছিলাম এবং সে আমাকে বলেছিল, তাকে দলে ডাকা হয়েছে কি না, তা দেখার জন্য সে স্কোয়াড তালিকার অপেক্ষা করবে। আমি তাকে বলেছিলাম, ‘তোমাকে দলে নেওয়া হয়েছে।’ ঘটনাটা এভাবেই ঘটেছিল।”

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর গ্রুপ ‘জে’-তে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া ও জর্ডান।

অনিক/

টি-টোয়েন্টিতে নতুন ভারত শ্রেয়াসের প্রত্যাবর্তন, তিলকের উত্থান, আর ১৫ বছরের বিস্ময় সূর্যবংশী

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
শ্রেয়াসের প্রত্যাবর্তন, তিলকের উত্থান, আর ১৫ বছরের বিস্ময় সূর্যবংশী
ছবি: সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলের জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। পরিবর্তনের এই সময়ের কেন্দ্রে রয়েছেন এক পরিচিত মুখ- শ্রেয়াস আইয়ার। আড়াই বছরেরও বেশি সময় পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরে তিনি শুধু জায়গাই পাননি, পেয়েছেন নেতৃত্বের দায়িত্বও। আগামী জুন ও জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দেবেন তিনি, সূর্যকুমার যাদবের উত্তরসূরি হিসেবে।

দায়িত্ব পাওয়া শ্রেয়াসের জন্য নিছক একটি নিয়োগ নয়; এটি এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প। খুব বেশি দিন আগে নয়, যখন তার আন্তর্জাতিক ক্যারিয়ারই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত একটি মৌসুম, তিন সংস্করণেই ধারাবাহিক পারফরম্যান্স এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজরকাড়া প্রদর্শন তাকে আবারও নির্বাচকদের আস্থার জায়গায় ফিরিয়ে এনেছে।

সেই আস্থারই প্রতিফলন এখন ভারতের পরবর্তী প্রজন্মের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। নতুন যুগের এই যাত্রায় শ্রেয়াসের পাশে রয়েছেন তিলক বর্মা। সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া এই বাঁহাতি ব্যাটারকে ভবিষ্যতের নেতৃত্বের অন্যতম সম্ভাবনাময় মুখ হিসেবে দেখছে নির্বাচকরা। গত কয়েক বছরে ধীরে ধীরে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিলক। এখন তাকে ভারতের ভবিষ্যৎ সাদা বলের ক্রিকেট পরিকল্পনার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে নতুন দলের সবচেয়ে আলোচিত নামটি সম্ভবত বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে অধিকাংশ কিশোর যেখানে স্কুলের পড়াশোনা, বোর্ড পরীক্ষা কিংবা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে, সেখানে বৈভব প্রস্তুতি নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখার জন্য।

তার উত্থান যেন রূপকথার মতো। কয়েক মাস আগেও তিনি ছিলেন বয়সভিত্তিক ক্রিকেটে আলোচিত এক প্রতিভা। আর এখন তিনি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাকর তরুণ নামগুলোর একজন। ভারতের জাতীয় দলে প্রথম ডাক পাওয়া তার ক্যারিয়ারের আরেকটি বিশাল মাইলফলক হতে পারে। আপাতত তিনি একজন লাজুক কিশোর, যার হাতে একটি ব্যাট, হৃদয়ে একটি স্বপ্ন এবং কাঁধে কোটি মানুষের প্রত্যাশা।

বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া অবশ্য এই প্রতিভাবান তরুণকে নিয়ে সতর্ক। তার ভাষায়, ‘আমরা তার ভবিষ্যৎ নিয়ে খুব সতর্ক। আমাদের নির্বাচক ও কারিগরি বিশেষজ্ঞরা তার প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।’

দলের গঠনও স্পষ্টভাবে বলে দেয়- ভারত একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তবে প্রতিভার ঘাটতি নেই মোটেও। উইকেটরক্ষক হিসেবে অভিজ্ঞতার ভরসা হয়ে আছেন সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। অন্যদিকে অভিষেক শর্মা, তিলক ভার্মা এবং নীতীশ কুমার রেড্ডি টপ অর্ডার ও মিডল অর্ডারে এনে দিচ্ছেন আক্রমণাত্মক ও নির্ভীক ক্রিকেটের প্রতিশ্রুতি।

শিভম দুবের শক্তিশালী ব্যাটিং এখনও দলের গুরুত্বপূর্ণ অস্ত্র, বিশেষ করে পেস বোলিংয়ের বিপক্ষে। একই সঙ্গে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর সেই ভারসাম্য ও নমনীয়তা এনে দিচ্ছেন, যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের অন্যতম শর্ত।

বোলিং বিভাগেও রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং নেতৃত্ব দেবেন পেস আক্রমণে। তাদের সঙ্গে হার্শিত রানা ও প্রিন্স যাদব যোগ করবেন বাড়তি গতি এবং তরুণ উদ্যম। স্পিন বিভাগে রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী ভিন্নধর্মী দক্ষতা এবং টি-টোয়েন্টি ক্রিকেটে প্রমাণিত উইকেট নেওয়ার সামর্থ্য নিয়ে থাকছেন দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর হয়তো কোনো ক্রিকেটারের পুরো ক্যারিয়ার নির্ধারণ করবে না। কিন্তু এই সফরগুলো হয়তো দেখিয়ে দেবে ভারতীয় ক্রিকেট আগামী দিনে কোন পথে এগোতে চায়।

একদিকে রয়েছেন একজন প্রত্যাবর্তনকারী নেতা, যিনি নিজের জায়গা আরও শক্ত করতে চান। অন্যদিকে একজন তরুণ সহ-অধিনায়ক, যাকে ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। আর তাদের পাশে রয়েছে একদল উদীয়মান ক্রিকেটার, যারা সম্ভাবনাকে স্থায়ী সাফল্যে রূপ দিতে অপেক্ষা করছে।

নামগুলো ইতোমধ্যে কাগজে লেখা হয়ে গেছে। এখন বাকি শুধু মাঠের লড়াই। ইংল্যান্ডের গ্রীষ্ম শুরু হলেই শুরু হবে নতুন ভারতের প্রকৃত পরীক্ষা।

ভারত টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), শিভম দুবে, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং এবং প্রিন্স যাদব।

অনিক/

‘নতুন পুরাতন মিলিয়ে ভালোই বোর্ড হবে’

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৫ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
‘নতুন পুরাতন মিলিয়ে ভালোই বোর্ড হবে’
প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৭ জুনের নির্বাচনে অতীতের যেকোনো সময়ের চেয়ে রাজনৈতিক পরিচয়ের আধিক্য খুব বেশি। তা যেমন কাউন্সিলর হওয়ার ক্ষেত্রে, তেমনি পরিচালক পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও। যে কারণে নতুন মুখের ভিড় বেশি। এদের অনেকেই আছেন, যাদের ক্রিকেটের সঙ্গে পূর্বের কোনো রকম সম্পৃক্ততা ছিল না। সেখানে ব্যতিক্রম প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। বিসিবিতে প্রথমবারের মতো নির্বাচন করলেও পেছনে রয়েছে তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার।

ছাত্রজীবনে খেলেছেন ক্রিকেট। পরে জড়িত হয়েছেন ক্রিকেট সংগঠক হিসেবে। ক্রিকেটের সঙ্গে এ রকম সম্পৃক্ততার কারণে রাজনৈতিক পরিচয়ের সমালোচনার তীর তার দিকে বেশি বিদ্ধ হয়নি। ঢাকার ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাবের কাউন্সিলর হয়ে তিনি বিসিবিতে প্রথমবারের মতো নির্বাচন করছেন। জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী। কাউন্সিলররা তাকে বিবেচনা করবেন বলে তার বিশ্বাস। 

চাঁদপুরের মতলব উপজেলার সন্তান প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বেড়ে উঠেছেন বন্দরনগরী চট্টগ্রামে। স্কুল জীবনে ছিলেন তুখোড় ক্রিকেটার। ছিলেন ব্যাটিং অলরাউন্ডার। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র হিসেবে খেলেছেন স্কুল টিমে। হাজী মুহাম্মদ মহসিন কলেজে ভর্তি হওয়ার পর কলেজ টিমেও জায়গা করে নেন। চট্টগ্রাম প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলেছেন আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, এলিট পেইন্ট ক্লাব, ডক্টরস ক্লাব। স্টার যুব ক্রিকেট টুর্নামেন্টে খেলেছেন মোহামেডান ব্লুজ, জুনিয়র ফ্রেন্ডসের হয়ে। ক্লাব ক্রিকেটে স্বীয় প্রতিভার ছাপ রেখে তিনি জায়গা করে নেন চট্টগ্রাম জেলা যুব দলে।

ঢাকার মিলনার্স প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলেছেন বাংলাদেশ রেলওয়ের হয়ে। এরপর আর তার খেলোয়াড়ি জীবন এগোয়নি মেধাবী ছাত্র হওয়ার কারণে। খেলার পেছনে অনেক সময় ব্যয় হওয়ার কারণে পরিবার থেকে চাপ আসে না খেলার জন্য। ফলে সেখানেই থেমে যায় খেলোয়াজি জীবন। এরপর মেডিকেলে পড়ায় মনোযোগ দেন। এমবিবিএস পাশ করে তিনি এমসিপিএস (ডার্মাটোলজি), এফসিপিএস (ডার্মাটোলজি) সম্পন্ন করেন। পরবর্তীতে গ্লাসগো থেকে ডিপ্লোমা ইন ডার্মাটোলজি (ডিপ ডার্ম), যুক্তরাষ্ট্র থেকে ডিপ্লোমা ইন এসথেটিক মেডিসিন ডিগ্রি নেন।

বাংলাদেশের এসথেটিক ডার্মাটোলজির পথিকৃত হিসেবে তিনি দেশ-বিদেশে নন্দিত। তিনি বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ও প্রখ্যাত চর্মরোগ, এসথেটিক ডার্মাটোলজি ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট, লেজার ট্রিট, ডিএইচআই, ক্লিনিক টুয়েন্টি ওয়ানের প্রধান পরামর্শদাতা এবং এম এইচ শমরিতা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান। ছাত্রজীবনে খেলাধুলার পাশাপাশি তিনি বিএনপির আদর্শে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

সংগঠকমনা ডা. সরকার মাহবুব আহমেদ শামীম খেলাধুলার পাশাপাশি পেশাজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি ওয়ান্ডারার্স ক্লাবের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ফুটবল কমিটির চেয়ারম্যান। মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য। চট্টগ্রামের আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যানও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সংস্কারবিষয়ক কমিটির বিশেষজ্ঞ প্যানেলের সদস্য। ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি। এসথেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি, সার্ক অ্যাসোসিয়েশন অব এসথেটিক ডার্মাটোলজির ভাইস প্রেসিডেন্ট, বাংলা ডার্মার মহাসচিব। এ ছাড়াও তিনি বিএনপির চাঁদপুর জেলা কমিটির সদস্য আবার মতলব উত্তর উপজেলা বিএনপির উপদেষ্টা। উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, বারিধারা ক্লাব ও বুট ক্লাবের সদস্য।

বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত থাকলেও খেলাধুলার প্রতি আলাদা একটা টান অনুভব করেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। রাজনৈতিক কারণে বিগত সময়ে তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত হতে পারেননি। এখন আবার সব কিছু অনুকূলে আসায় নিজেকে আবার ক্রীড়াঙ্গনে ফিরিয়ে এনেছেন। কাজ করতে চান দেশের ক্রিকেটের জন্য। খবরের কাগজকে তিনি বলেন, ‘আমার ক্লাব ওয়ান্ডারার্সের সবাই চেয়েছেন আমি বিসিবিতে যাই। আমিও চেয়েছি। আমি জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা ছিলাম। আমার সব সময় ইচ্ছা ছিল দেশের জন্য বড় পরিসরে কিছু করা।

আমি মনে করি যে ক্রিকেটার, সংগঠক, চিকিৎসক হিসেবে আমার যা অভিজ্ঞতা সব মিলিয়ে দেশের ক্রিকেটকে আমি কিছু দিতে পারব। একটা ভালো প্ল্যাটফর্ম থাকলে কাজ করার সুবিধা হয়।’ এবারের নির্বাচনে নতুন ও তরুণ প্রার্থীর আধিক্য নিয়ে তিনি বলেন, ‘আমাদের পূর্বসূরি যারা আছেন তারা ক্রিকেট বোর্ডকে একটা অবস্থানে দাঁড় করিয়ে গেছেন। তারা তাদের ক্যাপাসিটি অনুযায়ী করেছেন। এখন যে বোর্ডটা আসতেছে সবই নতুন। নিউ ব্লাড, স্পিরিটেড। সবার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, অন্যান্য কানেকশন খুবই ভালো। তারা নতুন পার্সপেক্টিভে যদি চিন্তা করে, আর সিনিয়র যারা আছেন সবাই মিলে আলটিমেটলি ভালো করবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডে শুধু ক্রিকেটার না, আরও অন্য সব ধরনের পেশার লোক লাগে। শুধু ক্রিকেট জ্ঞান থাকলে চলবে না, ম্যানেজমেন্টের জ্ঞানও থাকতে হবে। যারা নির্বাচন করছেন তারা শিক্ষা-দিক্ষা শৌর্য-বীর্য সবদিক দিয়েই আমি মনে করি যথেষ্ট প্রতিশ্রুতিশীল। কারও বয়সই একেবারে ফেলে দেওয়ার মতো না। অনেকে বাইরে পড়ালেখা করেছে। এরা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা রাখে। তারা ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি।’ অভিজ্ঞতার ঘাটতি হবে না বলেও মনে করেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

তিনি বলেন, ‘নতুন বোর্ড মনে করি না। ফাহিম সিনহা আছে। রফিক বাবু ভাই আছেন। জেলা পর্যায়েও কয়েকজন আছেন যারা আগে বিসিবিতে ছিলেন। এ ছাড়া পাপ্পু ভাই, মাসুদুজ্জামানের মতো অভিজ্ঞ ক্রীড়া সংগঠকও আছেন। আমার মনে হয় নতুন পুরাতন মিলিয়ে ভালোই বোর্ড হবে।’ ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব নিয়ে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে রিলেশন থাকলে তো বোর্ডের কোনো কিছু আদায় করা সহজ হয়। এখানে অনেকেই সরকারের সঙ্গে জড়িত। সরকারের কাছে ইজিলি এক্সেসেবল আছে। এটাকে আমি পজেটিভ হিসেবে নিতে পারি।

আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন
ছবি: খবরের কাগজ

ফুটবলপ্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণে কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোডাউন। অন্যদিকে শরীয়তপুরে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল ও ট্রাকে চড়ে প্রিয় দলের পতাকা হাতে আনন্দ মিছিল করতে দেখা যায়। 

শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা শুরু হয়। দেশটির জাতীয় পতাকা, দলের জার্সি ও বিভিন্ন ব্যানারে সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে শেষ হয়।

পুরো শোভাযাত্রাজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ স্থানীয় মানুষদের দৃষ্টি আকর্ষণ করে। মোটরসাইকেলের দীর্ঘ বহর এবং নীল-সাদা পতাকার সমারোহে টেকনাফজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পথের দুই পাশে দাঁড়িয়ে অনেকেই এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।

বাইক শোডাউন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও সংগতি সংগীত পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক, ফুটবলপ্রেমী ও সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে সাবেক ফুটবল খেলোয়াড় হেলাল উদ্দিন জানান, ‘খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ফুটবল বিশ্বব্যাপী মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধনের বার্তা ছড়িয়ে দেয়। সেই চেতনা ধারণ করেই আমরা এই আয়োজন করেছি।’

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও তরুণরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অন্যদিকে শুক্রবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণে ব্রাজিল সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শতাধিক মোটরসাইকেল ও ট্রাকে চড়ে প্রিয় দলের পতাকা হাতে আনন্দ মিছিলে অংশ নেন তারা। সেখানে বাবাদের সঙ্গে তাদের ছোট্ট বাচ্চারাও ছিল। কেউ সন্তানকে কাঁধে তুলে, কেউ আবার মোটরসাইকেলের সামনে বসিয়ে শামিল হয়েছেন ব্রাজিলপ্রেমের এ উৎসবে। হলুদ-সবুজ রঙে মোড়া পুরো আয়োজনটি যেন ফুটবলকে ঘিরে পারিবারিক বন্ধন ও সমর্থকদের উচ্ছ্বাসের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

শোভাযাত্রা দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। ব্রাজিল সমর্থকদের এমন ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মাঝেও ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ব্রাজিল সমর্থক পিতা-পুত্র ও কন্যাদের একসঙ্গে অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেকেই ব্রাজিলের জার্সি পরে এবং দেশটির পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন। আয়োজকরা জানান, ব্রাজিল ফুটবলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন। শোভাযাত্রাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ব্রাজিলের আনন্দ শোভাযাত্রায় শিশুপুত্র আজানকে সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন এস এম শাকিল নামের এক স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, ছোটবেলায় আমি ব্রাজিলকে বিশ্বকাপ নিতে দেখেছি। সেই থেকে ব্রাজিলের সাপোর্টার। আজ ব্রাজিলের মহড়ায় আমার ছেলেকে নিয়ে এসেছি। জানিনা ও বড় হয়ে ব্রাজিলের সাপোর্টার হবে কি না? তবে এখন পর্যন্ত ও আমার দলেই আছে।

মহড়ায় বিএম ইস্রাফিল এসেছেন তার কন্যা ফাতেমা শখ ও ছেলে স্বাধীনকে নিয়ে। তিনি বলেন, আমার স্ত্রী ও বড় ছেলে আর্জেন্টাইন সাপোর্টার। আমি, আমার ছোট ছেলে এবং ছোট মেয়ে ব্রাজিলের সমর্থক। আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থক। আমার ছেলে-মেয়ে দুজনেরই ব্রাজিলের খেলা ভালো লাগে বলেই তারা ভীষণ ভক্ত। আমার ফুটবলের প্রতি যে অগাধ ভালোবাসা, সেটা আমার ছেলেমেয়েরা মূল্যায়ন করে। আজ ওদের সঙ্গে নিয়ে মহড়ায় এসে দারুণ সময় উপভোগ করলাম।

ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের সমর্থক ও মহড়ার আয়োজক সালাউদ্দিন মুন্না বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা ব্রাজিল সমর্থকদের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের করেছি। আমাদের এই জেলাসহ পার্শ্ববর্তী জেলার ব্রাজিল ভক্তরা কয়েক শ মোটরসাইকেল ও ট্রাক নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে। আমরা খুবই আনন্দিত। এবার যেহেতু ব্রাজিল দলে নেইমার ফিরেছে, তাই আমরা আশা করছি বিশ্বকাপ জিতে নেব।

জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

দেরি হলেও বাংলাদেশে টিভির পর্দায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখা নিশ্চয়তা পেল ভক্তরা। দেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি এবং দুটি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস ও সময় টিভি টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

টি স্পোর্টসের মার্কেটিং বিভাগের প্রধান আহমেদ রাকিব আজ (৫ জুন) নিউ এজকে বলেছেন, ‘আজ (শুক্রবার) আমরা বিটিভির কাছ থেকে নিশ্চিতকরণপত্র পেয়েছি, যারা বাংলাদেশের জন্য সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।’ রাকিব আরও জানান, বিটিভি ও টি-স্পোর্টসের পাশাপাশি সময় টিভিও বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো সম্প্রচার করবে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবুক প্রাইভেট লিমিটেড প্রথমে সম্প্রচার স্বত্ব অর্জন করেছিল, কিন্তু পরে মে মাসে তারা চুক্তি থেকে সরে দাঁড়ায়, ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। স্প্রিংবুক সরে যাওয়ার পর বিটিভি পরিস্থিতির সুযোগ নিয়ে কম মূল্যে স্বত্ব পাওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা করে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার আয়োজনে বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে ১৬টি শহরে আয়োজিত হবে: যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি শহরে।

এটি হবে ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ, যা তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে এবং প্রথমবারের মতো এতে ৪৮টি দল অংশ নেবে। পাশাপাশি রেকর্ডসংখ্যক ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অনিক/