নিকাক্সাওয়ের বিপক্ষে লিগস কাপের ম্যাচে চোটে পড়েন লিওনেল মেসি। ২-২ সমতায় থাকা সেই ম্যাচ পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জেতে ইন্টার মায়ামি। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় ছিল মেসির চোট।
আগামীকাল (৭ আগস্ট) ভোরে লিগস কাপের আরেক ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে মাঠে নামবে হাভিয়ের মাশ্চেরানোর দল। চোট গুরুতর নয় বলে আগেই জানিয়েছিল মায়ামি কর্তৃপক্ষ। কিন্তু এই ম্যাচে মাঠে নামা হচ্ছে না
মেসির মাঠে ফেরা নিয়ে কথা বলেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। পুমাসের বিপক্ষে মাঠে না নামার বিষয়টি স্পষ্ট করলেও, কবে নাগাদ ফিরছেন তা নিশ্চিত করে বলতে পারেননি।
পুমাসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মাশ্চেরানো বলেছেন, ‘তার (মেসি) সঙ্গে কথা হয়েছে। ক্লাব সবকিছু পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছে। খারাপ খবরের ভেতরে ভালো খবর হলো, আঘাতটা ছোটখাটো।’
তিনি আরও বলেছেন, ‘ফেরার বিষয়ে আমরা অনুমান করতে পছন্দ করি না, বিশেষ করে লিওর ক্ষেত্রে। চোট থেকে সাধারণত সে খুব ভালোভাবে ও দ্রুত সেরে ওঠে। দেখা যাক, কী হয়। তবে এটা সত্য নিশ্চিত যে আগামীকালের (বৃহস্পতিবার) ম্যাচে তাকে পাওয়া যাবে না। এরপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা দেখব, সে কেমন বোধ করছে, কতটা উন্নতি করছে। সেরে ওঠার পর আমাদের সঙ্গে যোগ দেবে।’
গেল রবিবার (৩ আগস্ট) লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি।
নিলয়/