ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
ফ্যাশনে বিশ্বকাপ মাদক কারবারে হাজার কোটিপতির উত্থান, দাবি ভূমিমন্ত্রীর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরে প্রশংসিত সঞ্জয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র এআই উদ্ভাবনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কৃতিত্ব, ফাইনালে ‘কগনিভার্স’ ‘সবুজ সাথী’ সম্মাননায় ভূষিত সিলেট সিটি করপোরেশন ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ঘরেই মিলবে কৃত্রিম দিনের আলো চকরিয়া থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না: গোলাম পরওয়ার শহিদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারকে সহায়তা প্রধানমন্ত্রীর রংপুরে অভিনব উপায়ে দল পরিবর্তন করলেন ব্রাজিল সমর্থক সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে তারেক রহমান আইভিএফে যমজ সন্তানের জন্ম, ডিএনএ পরীক্ষায় মিলল না বাবা-মায়ের পরিচয় ১০ জেলা হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রবিবার মানুষকে রোগ সম্পর্কে সচেতন করছে তথ্যপ্রযুক্তি তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ জরুরি‎ আন্তর্জাতিক উত্তম চর্চা এবং রাজস্ব ব্যবস্থায় সংস্কার কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিকশাচালককে গণপিটুনি রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে মরদেহ ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র মরক্কো ‘আন্ডারডগ’ নয়, ট্রফি জিততেই মাঠে নামবে: ওয়াহবি তামাকের বিকল্প হিসেবে মলোখিয়া ব্যবহার করছেন গাজার ধূমপায়ীরা চুয়েট জব ফেয়ার-২০২৬: চাকরিপ্রত্যাশীদের পদচারণায় মুখর ক্যাম্পাস জনআকাঙ্ক্ষার বাজেট এবং নানামুখী চ্যালেঞ্জ
Nagad desktop

জোতাকে স্মরণ নম্র, উদার ও সবার আপন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:২৯ এএম
নম্র, উদার ও সবার আপন
ছবি : সংগৃহীত

টেরেসা বারবোসা ছিলেন শুরু থেকেই সঙ্গে। মাত্র ১৬ বছর বয়সে নিজ শহর গন্দোমার ছেড়ে পাকোস দে ফেরেইরার ডরমিটরিতে এসে প্রথম যাকে দেখেছিলেন দিয়োগো জোতা, তিনি ছিলেন বারবোসা। রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, ঘর পরিষ্কার, সবকিছুই করতেন তিনি। যারা পর্তুগালের বিভিন্ন শহর বা বিদেশ থেকে পাকোসের যুবদলে যোগ দিতে আসতেন, তাদের দেখাশোনা করাই ছিল তার দায়িত্ব।

সাধারণত খেলোয়াড়েরা যুবদল থেকে সিনিয়র দলে উঠলে ডরমিটরি ছাড়ত। কিন্তু জোতা সেখানে ছিলেন তিন বছর। একসময় তিনি একাই ডরমিটরিতে থাকতেন, যদিও ক্লাব তাকে অ্যাপার্টমেন্ট অফার করেছিল। রাইট-ব্যাক ফ্রেড মার্টিনসের সঙ্গে যে ঘর ভাগাভাগি করে থাকতেন, সেই ঘরেই শেষ দিন পর্যন্ত ছিলেন। যতদিন না ২০১৬ সালে আতলেতিকো মাদ্রিদে যোগ দিতে পাকোস ছাড়েন।

বারবোসাকে তিনি পরিবারের সদস্যের মতো ভাবতেন। এক সাক্ষাৎকারে জোতা বলেছিলেন, ‘অনেকেই হয়তো ভিন্ন সিদ্ধান্ত নিত, কিন্তু সবার পথ আলাদা। আমি যেমন তা হয়তো এখান থেকেই বোঝা যায়।’

কিছুদিন আগে স্পেনে সড়ক দুর্ঘটনায় ছোট ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে মারা যান এই লিভারপুল তারকা। সারা জীবন জোতার মধ্যে ছিল সেই সরলতা ও বিনয়। যেমনটা বলেছেন সিএনএনের বিশ্লেষক সার্জিও পিরেস, ‘সে ছিল এক সাধারণ ছেলে, বাস করত তারকাদের জগতে।’

লিভারপুলের সমর্থকরা প্রতিজ্ঞা করেছেন, তাদের ২০ নম্বরকে কখনো ভুলবেন না। যেমন জোতা কখনো ভোলেননি তাকে সাহায্য করা মানুষদের। জুনে যখন স্কুলজীবনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন, বারবোসাকে নিমন্ত্রণ করেছিলেন। এমনকি পরিবারের সঙ্গেই বসিয়েছিলেন।

বারবোসা জানালেন, ‘নাচের ফাঁকে সে আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে চুমু দিয়েছিল। ইংল্যান্ডে চলে গিয়েও আমাকে ভুলে যায়নি।’

নিজ শহরের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছিলেন জোতা। বিয়েতে কোনো উপহার চাননি বরং অতিথিদের বলেছিলেন স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রাণিকল্যাণ সংগঠনকে অনুদান দিতে। তার প্রাক্তন কোচ ভাস্কো সিয়াব্রা বললেন, ‘জোতা সব সময় হাসিমুখে থাকত, আর সেই হাসি চারপাশে আনন্দ ছড়িয়ে দিত। খুব বিনয়ী ছিল, মানুষকে মানুষ হিসেবেই দেখত।’

পাকোসে থাকার সময়ই জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়ার জন্য কোচ সিয়াব্রা নিজে ই-মেইল করেছিলেন জাতীয় দলের কোচকে। সেখান থেকেই শুরু হয়েছিল জোতার বড় পথচলা। প্রিমিয়ার লিগ জেতা, লিভারপুলের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল। সব অর্জনের মাঝেও শিকড় ভুলে যাননি। নিয়মিত পাকোসের যুব খেলোয়াড়দের জন্য নিজের স্পন্সরকৃত বুট পাঠাতেন।

জোতার বাবা জোয়াকিম সিলভা বললেন, ‘আমরা ন্যূনতম মজুরির কারখানার শ্রমিক ছিলাম। কখনো ব্র্যান্ডের বুট কিনে দিতে পারিনি। কিন্তু সে কোনোদিন চায়নি, জানত আমাদের সীমাবদ্ধতা।’

পাকোসের সাবেক সভাপতি পাওলো মেনেসেস জানালেন, ‘জোতা কখনো ফোন নম্বর বদলায়নি। সব সময় কল ধরত। নম্রতা আর কৃতজ্ঞতা, এই দুই গুণ তার মধ্যে ছিল পূর্ণভাবে।’

লিভারপুলের সতীর্থ অ্যান্ডি রবার্টসনের ভাষায়, ‘সে ছিল সবচেয়ে ব্রিটিশ মানসিকতার বিদেশি খেলোয়াড়। আমরা মজা করে তাকে ‘দিয়োগো ম্যাকজোটা’ বলতাম। ডার্টস দেখতাম, ঘোড়দৌড় দেখতে চেল্টেনহামেও গিয়েছিলাম।’

সব সাফল্যের মাঝেও তিনি থেকে গিয়েছিলেন সেই একই মানুষ। যিনি বুঝতেন, তার যাত্রা সম্ভব হয়েছে অসংখ্য ‘তেরেসা’দের জন্যই। জীবনের শেষ দিন পর্যন্ত নম্রতা, উদাদরতা আর কৃতজ্ঞতা, এই তিনটি শব্দ দিয়োগো জোতার পরিচয়ের মূলে ছিল।

চঞ্চল/নিলয়/

ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি
ছবি: সংগৃহীত

সান্তা ক্লারার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে আজ (১৩ জুন) রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কাতার। ম্যাচটি ফুটবল মাঠের লড়াইয়ের পাশাপাশি এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন হন্ডুরাসের সাইদ মার্তিনেজ, যার মাধ্যমে দেশটির ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

৩৪ বছর বয়সি মার্তিনেজ ২০১৭ সাল থেকে ফিফা তালিকাভুক্ত রেফারি হিসেবে কাজ করছেন। কাতার-সুইজারল্যান্ড ম্যাচটি পরিচালনার মাধ্যমে তিনি প্রথম হন্ডুরিয়ান হিসেবে ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালনের কীর্তি গড়বেন।

হন্ডুরাসের বাসিন্দা সাইদ মার্তিনেজ মাঠে মোটেও নরম মনের রেফারি নন। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ক্যারিয়ারে ১৬৫টি ম্যাচ পরিচালনা করে তিনি ৬৮৮টি হলুদ কার্ড এবং ৩০টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ, ম্যাচ প্রতি গড়ে ৪.১৭টি করে হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। তার এই পরিসংখ্যান প্রমাণ করে যে তিনি মাঠে কতটা কঠোর। তবে অযথা লাল কার্ড দেখানোর প্রবণতা তার নেই।

কনকাকাফ অঞ্চলের বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। তিনি ২০২১ ও ২০২৩ সালের গোল্ড কাপ ফাইনাল, ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগ ফাইনাল এবং ২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগের সেমিফাইনাল পরিচালনা করেছেন।

পাপ্পু/অনিক/

মরক্কো ‘আন্ডারডগ’ নয়, ট্রফি জিততেই মাঠে নামবে: ওয়াহবি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
মরক্কো ‘আন্ডারডগ’ নয়, ট্রফি জিততেই মাঠে নামবে: ওয়াহবি
ছবি: সংগৃহীত

মরক্কো এখন আর কোনো ছোট দল হিসেবে পরিচিত হতে চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরুর করবে অ্যাটলাস লায়ন্সরা।

চার বছর আগে কাতারের বিশ্বমঞ্চে স্পেন ও পর্তুগালকে বিদায় করে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। তবে এবার ওয়াহবি জোর দিয়ে বলেছেন, মরক্কোকে আর আন্ডারডগ ভাবার সুযোগ নেই।

মরক্কো কোচ বলেন, ‘ব্রাজিল আমাদের ভয় পাচ্ছে না, আমরাও তাদের ভয় পাচ্ছি না। আমরা এখন ফুটবলের এক নতুন স্তরে প্রবেশ করেছি, এখন আমাদের অনেক বেশি সম্মান করা হয়। আমাদের এই সম্মান ধরে রাখতে হবে এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এখন মরক্কো যেকোনো প্রতিযোগিতায় নামলেই লক্ষ্য থাকে ট্রফি জয় করা।’

ব্রাজিল দল নিয়ে ওয়াহবি বলেন, ‘অনেকেই বলছেন এটি আগের সেই ব্রাজিল নয়। তবে এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ম্যাচ, এমন একটি ম্যাচ দিয়ে আমাদের বিশ্বকাপ যাত্রা শুরু করাটা আমাদের জন্য সম্মানের।’

মরক্কো দলকে নেতৃত্ব দিচ্ছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি। ম্যাচটি নিয়ে হাকিমি বলেন, ‘আমরা দুই দলের শক্তিমত্তা সম্পর্কে খুব ভালো করেই জানি। এটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচে কোনো দলই এককভাবে ফেভারিট নয়।’

২০২৩ সালের সর্বশেষ প্রীতি ম্যাচে ২-১ গোলে সেলেকাওদের হারিয়ে চমকে দিয়েছিল এই মরক্কো।

পাপ্পু/অনিক/

নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে থাকছেন না নেইমার। গত মে মাসের মাঝামাঝি সময়ে কাফ ইনজুরিতে (পায়ের পেশিতে চোট) পড়েন ৩৪ বছর বয়সি এই তারকা। ম্যানহাটনে দলের বেস ক্যাম্পে অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি।

নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে আনচেলত্তি সাংবাদিকদের বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য খুব কঠোর পরিশ্রম করছেন।’ দলে তার অন্তর্ভুক্তির বিষয়ে কোচ বলেন, ‘আমরা তাকে কেবল তার ফুটবলীয় দক্ষতার জন্যই দলে ডাকিনি। বরং দলের তরুণ খেলোয়াড়দের কাছে তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে ওঠার কারণেই তাকে দলে রাখা হয়েছে।’

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলা নেইমার গত বেশ কিছু সময় ধরে ইনজুরি সমস্যায় ভুগছেন। ২০২৩ সালের পর থেকে তিনি আর ব্রাজিলের হয়ে মাঠে নামেননি। ফিটনেস সমস্যার কারণে এ বছর ক্লাব পর্যায়েও তার অংশগ্রহণ ছিল বেশ সীমিত। সান্তোসের হয়ে ঘরোয়া ও মহাদেশীয় টুর্নামেন্ট মিলিয়ে মাত্র অর্ধেক ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

ব্রাজিলের হয়ে গত তিনটি বিশ্বকাপে খেলা এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে এবারের স্কোয়াডে রাখাটা তার সাম্প্রতিক ইনজুরির কারণে কিছুটা সমালোচনার মুখে পড়ে। তবে তার অভিজ্ঞতা এবং ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার মর্যাদা তাকে আনচেলত্তির পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করে তুলেছে।

পাপ্পু/অনিক/

‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে প্যারাগুয়ে। তবে ফেরার ম্যাচটি মোটেও সুখকর হয়নি লাতিন আমেরিকার এই দলটির। আজ (১৩ জুন) যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু তাদের। ম্যাচ শেষে প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো এই হারকে বলেছেন একটি ‘কষ্টদায়ক শিক্ষা’।

বিশ্বকাপে ফেরার বহু প্রতীক্ষিত ম্যাচটিতে প্যারাগুয়েকে রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের গতি ও আগ্রাসী ফুটবলের সামনে মাঠের প্রতিটি প্রান্তেই অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে তাদের।

‘ডি’ গ্রুপের ম্যাচ শেষে আলফারো বলেন, ‘যুক্তরাষ্ট্র একদম ন্যায্য এবং পরিষ্কার ব্যবধানে জিতেছে। তারা আমাদের থেকে কৌশলগত, কারিগরি এবং শারীরিকভাবে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের মতো মঞ্চে আবেগকে একপাশে সরিয়ে রাখতে হয়। এখানে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একাগ্রতা এবং খুঁটিনাটি ভুলত্রুটি এড়িয়ে চলা।’

চার গোল হজম করলেও গ্রুপ পর্ব পার হওয়ার আশা এখনই ছেড়ে দিচ্ছেন না এই আর্জেন্টাইন কোচ। গোল ব্যবধানের চেয়ে পয়েন্ট অর্জনই প্যারাগুয়ের ভাগ্য নির্ধারণ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় পয়েন্ট পাওয়ার দিকে মনোযোগ দিতে হবে। বিশ্বকাপ আজ কেবল শুরু হলো, আজই শেষ হয়ে যায়নি।’

গ্রুপপর্বে প্যারাগুয়ের পরবর্তী ম্যাচ তুরস্কের বিপক্ষে এবং শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

পাপ্পু/অনিক/

যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০১ পিএম
যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে মূল আয়োজক যুক্তরাষ্ট্র। বড় জয়ের পর কোনো একক খেলোয়াড়ের প্রশংসায় না মেতে, দলের সম্মিলিত প্রচেষ্টাকেই এগিয়ে রাখছেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো, গাইলেন ঐক্যের গান। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি জানান, কোনো ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং ‘দলগত মানসিকতা’র কারণেই এই দুর্দান্ত জয় সম্ভব হয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ম্যাচে চার গোল করার কীর্তি গড়ল। দলের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড বালোগান। এর মাধ্যমে ১৯৩০ সালের বিশ্বকাপের পর প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চের এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন তিনি।

ম্যাচে বালোগান, ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং ওয়েস্টন ম্যাককেনির মতো তারকারা অসাধারণ পারফরম্যান্স করলেও পচেত্তিনো পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফদের যৌথ প্রচেষ্টাকেই বাহবা দিয়েছেন।

গ্যালারির দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোচ বলেন, ‘এটি ছিল একটি সম্মিলিত প্রচেষ্টা। সমর্থকরা আজ দুর্দান্ত ছিলেন, তাদের এই শক্তি আমাদের অনুপ্রাণিত করেছে। সমর্থকরা যদি এভাবে পাশে থাকেন, তবে আমরা আরও অসাধারণ কিছু করতে পারব।’

প্যারাগুয়ের বিপক্ষে এই সহজ জয় যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের শক্তির জানান দিলেও, দলের অন্যতম সেরা তারকা পুলিসিচের ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। কাফ ইনজুরির (পায়ের পেশিতে আঘাত) কারণে প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলছে যুক্তরাষ্ট্র। গ্রুপে তাদের  অপরদুই প্রতিপক্ষ- তুরস্ক এবং অস্ট্রেলিয়া।

পাপ্পু/অনিক/