২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মোস্তাফিজুর রহমান। সেই ম্যাচে ৪ ওভারে ২০ রান খরচায় নিয়েছিলেন ২ উইকেট। করেছিলেন ১৬টি ডট বল। ক্যারিয়ারের প্রথম দিনই এমন নিয়ন্ত্রিত বোলিংয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
সেই মোস্তাফিজ এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধক ডট বল করা বোলার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭টি ডট বল করে বনে যান সর্বোচ্চ ডট বলের মালিক।
আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে তার নামের পাশে ছিল ১১৩৫ ডট বল। আর শীর্ষে থাকা টিম সাউদির ডট ছিল ১১৩৮টি। ৪টি ডট বল করলেই তিনি ছাড়িয়ে যেতেন সাউদিকে। ইনিংসের ১৬তম ওভারে মোস্তাফিজ দ্বিতীয় স্পেলের পঞ্চম বলে ১১৩৮তম ডট বল করে সাউদিকে স্পর্শ করেন।
আর ১৮তম ওভারের দ্বিতীয় বল ডট দিয়ে ছাড়িয়ে যান সাউদিকে। ১২০ ইনিংসে ২৬১৬ ডট দিয়ে তার নামের পাশে এখন ডট বলের সংখ্যা ১১৪২টি। আর দুইয়ে নেমে যাওয়া সাউদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ডট দিয়েছেন ১১৩৮টি।
তৃতীয় স্থানে আছে আরেক বাংলাদেশি। ১২৫ ইনিংসে ২৭২০ বল করে ১০৭৮টি ডট দিয়েছেন সাকিব আল হাসান। এই ৩ বোলারের বাইরে কেউই ১ হাজার ডট বলের মাইলফলক স্পর্শ করতে পারেননি।
নিলয়/