ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সোনারগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত, বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক হবে: শিক্ষামন্ত্রী জলবায়ু-সহনশীল ও পরিবেশ-বান্ধব পরিকল্পনার ওপর গুরুত্বারোপ বিআইপির আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া টেইলর সুইফটের নতুন রেকর্ড পরকালের আয়নায় আপনার কর্মফল দেখেছেন কি? সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তিমুক্ত পরিবেশ প্রয়োজন: মোস্তফা কামাল আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী ফ্যাশনে বিশ্বকাপ মাদক কারবারে হাজার কোটিপতির উত্থান, দাবি ভূমিমন্ত্রীর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরে প্রশংসিত সঞ্জয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র এআই উদ্ভাবনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কৃতিত্ব, ফাইনালে ‘কগনিভার্স’ ‘সবুজ সাথী’ সম্মাননায় ভূষিত সিলেট সিটি করপোরেশন ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ঘরেই মিলবে কৃত্রিম দিনের আলো চকরিয়া থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না: গোলাম পরওয়ার শহিদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারকে সহায়তা প্রধানমন্ত্রীর রংপুরে অভিনব উপায়ে দল পরিবর্তন করলেন ব্রাজিল সমর্থক সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে তারেক রহমান আইভিএফে যমজ সন্তানের জন্ম, ডিএনএ পরীক্ষায় মিলল না বাবা-মায়ের পরিচয় ১০ জেলা হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রবিবার মানুষকে রোগ সম্পর্কে সচেতন করছে তথ্যপ্রযুক্তি তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ জরুরি‎
Nagad desktop

মেসির জোড়া গোলে মায়ামির জয়

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম
মেসির জোড়া গোলে মায়ামির জয়
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জোড়া গোলে দারুণ এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। শনিবার (১৮ এপ্রিল) রাতে কোলোরাডো র‌্যাপিডসকে ৩-২ গোলে হারিয়ে টানা সাত ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে মায়ামি।

ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। পরে ৭৯ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে ম্যাচের জয় নিশ্চিত করেন তিনি। মাঝমাঠের কাছ থেকে বল পেয়ে বক্সের ডান প্রান্তে ঢুকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা।

মায়ামির দ্বিতীয় গোলটি করেন হার্মান বের্টেরামি, যিনি টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হেডে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। দলের অন্তর্বর্তীকালীন কোচ গুইলেরমো হোয়োসের অধীনে এটি মায়ামির প্রথম জয়। ব্যক্তিগত কারণে হ্যাভিয়ের মাশ্চেরানো দায়িত্ব ছাড়ার পর কোচ হিসেবে দায়িত্ব নেন হোয়োস।

মেসি চলতি মৌসুমে এখন পর্যন্ত ৭ গোল করেছেন। তিনি মেজর লিগ সকারে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। জযের ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে লাল কার্ড দেখেন ইয়ান্নিক ব্রাইট। এতে করে শেষ অংশটুকু ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে।

অন্যদিকে, কলোরাডোর হয়ে ৫৮ মিনিটে গোল করেন রাফায়েল ন্যাভারো। এরপর বদলি খেলোয়াড় ড্যারেন ইয়াপি ৬২ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান (২-২)। তবে শেষ পর্যন্ত মেসির জাদুতেই জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি, আর নিজেদের শিরোপা লড়াইয়ে অবস্থান আরও শক্ত করে।

অনিক/

ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি
ছবি: সংগৃহীত

সান্তা ক্লারার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে আজ (১৩ জুন) রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কাতার। ম্যাচটি ফুটবল মাঠের লড়াইয়ের পাশাপাশি এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন হন্ডুরাসের সাইদ মার্তিনেজ, যার মাধ্যমে দেশটির ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

৩৪ বছর বয়সি মার্তিনেজ ২০১৭ সাল থেকে ফিফা তালিকাভুক্ত রেফারি হিসেবে কাজ করছেন। কাতার-সুইজারল্যান্ড ম্যাচটি পরিচালনার মাধ্যমে তিনি প্রথম হন্ডুরিয়ান হিসেবে ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালনের কীর্তি গড়বেন।

হন্ডুরাসের বাসিন্দা সাইদ মার্তিনেজ মাঠে মোটেও নরম মনের রেফারি নন। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ক্যারিয়ারে ১৬৫টি ম্যাচ পরিচালনা করে তিনি ৬৮৮টি হলুদ কার্ড এবং ৩০টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ, ম্যাচ প্রতি গড়ে ৪.১৭টি করে হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। তার এই পরিসংখ্যান প্রমাণ করে যে তিনি মাঠে কতটা কঠোর। তবে অযথা লাল কার্ড দেখানোর প্রবণতা তার নেই।

কনকাকাফ অঞ্চলের বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। তিনি ২০২১ ও ২০২৩ সালের গোল্ড কাপ ফাইনাল, ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগ ফাইনাল এবং ২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগের সেমিফাইনাল পরিচালনা করেছেন।

পাপ্পু/অনিক/

মরক্কো ‘আন্ডারডগ’ নয়, ট্রফি জিততেই মাঠে নামবে: ওয়াহবি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
মরক্কো ‘আন্ডারডগ’ নয়, ট্রফি জিততেই মাঠে নামবে: ওয়াহবি
ছবি: সংগৃহীত

মরক্কো এখন আর কোনো ছোট দল হিসেবে পরিচিত হতে চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরুর করবে অ্যাটলাস লায়ন্সরা।

চার বছর আগে কাতারের বিশ্বমঞ্চে স্পেন ও পর্তুগালকে বিদায় করে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। তবে এবার ওয়াহবি জোর দিয়ে বলেছেন, মরক্কোকে আর আন্ডারডগ ভাবার সুযোগ নেই।

মরক্কো কোচ বলেন, ‘ব্রাজিল আমাদের ভয় পাচ্ছে না, আমরাও তাদের ভয় পাচ্ছি না। আমরা এখন ফুটবলের এক নতুন স্তরে প্রবেশ করেছি, এখন আমাদের অনেক বেশি সম্মান করা হয়। আমাদের এই সম্মান ধরে রাখতে হবে এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এখন মরক্কো যেকোনো প্রতিযোগিতায় নামলেই লক্ষ্য থাকে ট্রফি জয় করা।’

ব্রাজিল দল নিয়ে ওয়াহবি বলেন, ‘অনেকেই বলছেন এটি আগের সেই ব্রাজিল নয়। তবে এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ম্যাচ, এমন একটি ম্যাচ দিয়ে আমাদের বিশ্বকাপ যাত্রা শুরু করাটা আমাদের জন্য সম্মানের।’

মরক্কো দলকে নেতৃত্ব দিচ্ছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি। ম্যাচটি নিয়ে হাকিমি বলেন, ‘আমরা দুই দলের শক্তিমত্তা সম্পর্কে খুব ভালো করেই জানি। এটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচে কোনো দলই এককভাবে ফেভারিট নয়।’

২০২৩ সালের সর্বশেষ প্রীতি ম্যাচে ২-১ গোলে সেলেকাওদের হারিয়ে চমকে দিয়েছিল এই মরক্কো।

পাপ্পু/অনিক/

নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে থাকছেন না নেইমার। গত মে মাসের মাঝামাঝি সময়ে কাফ ইনজুরিতে (পায়ের পেশিতে চোট) পড়েন ৩৪ বছর বয়সি এই তারকা। ম্যানহাটনে দলের বেস ক্যাম্পে অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি।

নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে আনচেলত্তি সাংবাদিকদের বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য খুব কঠোর পরিশ্রম করছেন।’ দলে তার অন্তর্ভুক্তির বিষয়ে কোচ বলেন, ‘আমরা তাকে কেবল তার ফুটবলীয় দক্ষতার জন্যই দলে ডাকিনি। বরং দলের তরুণ খেলোয়াড়দের কাছে তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে ওঠার কারণেই তাকে দলে রাখা হয়েছে।’

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলা নেইমার গত বেশ কিছু সময় ধরে ইনজুরি সমস্যায় ভুগছেন। ২০২৩ সালের পর থেকে তিনি আর ব্রাজিলের হয়ে মাঠে নামেননি। ফিটনেস সমস্যার কারণে এ বছর ক্লাব পর্যায়েও তার অংশগ্রহণ ছিল বেশ সীমিত। সান্তোসের হয়ে ঘরোয়া ও মহাদেশীয় টুর্নামেন্ট মিলিয়ে মাত্র অর্ধেক ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

ব্রাজিলের হয়ে গত তিনটি বিশ্বকাপে খেলা এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে এবারের স্কোয়াডে রাখাটা তার সাম্প্রতিক ইনজুরির কারণে কিছুটা সমালোচনার মুখে পড়ে। তবে তার অভিজ্ঞতা এবং ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার মর্যাদা তাকে আনচেলত্তির পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করে তুলেছে।

পাপ্পু/অনিক/

‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে প্যারাগুয়ে। তবে ফেরার ম্যাচটি মোটেও সুখকর হয়নি লাতিন আমেরিকার এই দলটির। আজ (১৩ জুন) যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু তাদের। ম্যাচ শেষে প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো এই হারকে বলেছেন একটি ‘কষ্টদায়ক শিক্ষা’।

বিশ্বকাপে ফেরার বহু প্রতীক্ষিত ম্যাচটিতে প্যারাগুয়েকে রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের গতি ও আগ্রাসী ফুটবলের সামনে মাঠের প্রতিটি প্রান্তেই অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে তাদের।

‘ডি’ গ্রুপের ম্যাচ শেষে আলফারো বলেন, ‘যুক্তরাষ্ট্র একদম ন্যায্য এবং পরিষ্কার ব্যবধানে জিতেছে। তারা আমাদের থেকে কৌশলগত, কারিগরি এবং শারীরিকভাবে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের মতো মঞ্চে আবেগকে একপাশে সরিয়ে রাখতে হয়। এখানে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একাগ্রতা এবং খুঁটিনাটি ভুলত্রুটি এড়িয়ে চলা।’

চার গোল হজম করলেও গ্রুপ পর্ব পার হওয়ার আশা এখনই ছেড়ে দিচ্ছেন না এই আর্জেন্টাইন কোচ। গোল ব্যবধানের চেয়ে পয়েন্ট অর্জনই প্যারাগুয়ের ভাগ্য নির্ধারণ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় পয়েন্ট পাওয়ার দিকে মনোযোগ দিতে হবে। বিশ্বকাপ আজ কেবল শুরু হলো, আজই শেষ হয়ে যায়নি।’

গ্রুপপর্বে প্যারাগুয়ের পরবর্তী ম্যাচ তুরস্কের বিপক্ষে এবং শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

পাপ্পু/অনিক/

ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪১ পিএম
ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন তিনি। তবুও ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপের পর্দা ওঠার আগে তার মতো অভিজ্ঞ কোচের বুকেও এক চিলতে ভয়ের কাঁপন জাগে। তবে এই ভয়কে তিনি বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

বিশ্বকাপ অভিযান শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেন, ‘স্নায়ুচাপ কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি প্রয়োজনীয় সতর্কবার্তা। বিশেষ করে মরক্কোর মতো দলের বিপক্ষে, যারা গত বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে খেলে বিশ্বকে চমকে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আপনার মনে যদি ভয় না থাকে এবং আপনি যদি অসতর্ক থাকেন, তবে সামনে সিংহ দেখলেও তাকে বিড়াল মনে করে ভুল করতে পারেন। ভয় মূলত আপনার জীবন বাঁচাতে পারে। সর্বদা সতর্ক এবং মনোযোগী থাকা ভালো, যাতে দল মাঠে একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিতে পারে এবং কোনো আকস্মিক ধাক্কার শিকার না হয়।’

ইতিহাসের একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা জয়ের কীর্তি রয়েছে আনচেলত্তির। এবার তার কাঁধে দায়িত্ব ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার। বিশ্বকাপের এই বিশাল মঞ্চের চাপকে ভয় না পেয়ে বরং উপভোগ করতে চান তিনি।

আনচেলত্তি বলেন, ‘আমি এই মুহূর্তটিকে আনন্দের সাথে উপভোগ করতে চাই, কারণ এটি আমার জীবনের গল্পে একটি চমৎকার অধ্যায়। আমার খুব ভালো লাগছে। আশা করি এই দলকে সফল করতে যে ধরনের কাজ করা প্রয়োজন, তা আমি করতে পারব।’

বাংলাদেশ সময় রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা।

পাপ্পু/অনিক/