ইলন মাস্ক বারবারই বলে আসছেন, জন্মহার কমে যাওয়ার ফলে মানবসভ্যতা একদিন বিপদে পড়বে। এজন্য বুদ্ধিমান এবং মেধাবী মানুষদের আরও বেশি সন্তান জন্ম দেয়া উচিত। সেই বিশ্বাস থেকেই ইলন মাস্ক ‘শিশুদের দল’ গড়ার পরিকল্পনায় কাজ করছেন।
এমনকি দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি নিজের এক্স একাউন্টে সম্ভাব্য সারোগেট মায়েদের খুঁজছেন।
বুধবার ( ১৬ এপ্রিল ) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়।
এই প্রতিবেদনে বলা হয়, শিশুদের একটি দল গড়তে চান ইলন মাস্ক। সেই উদ্দেশ্যে একজন পরিচিত জাপানি নারীর (সারোগেট মা) কাছে নিজের শুক্রাণু সরবরাহ করেছেন মাস্ক।
প্রতিবেদনে আরো বলা হয়, গত সেপ্টেম্বরেই মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেন ২৬ বছর বয়সী রক্ষণশীল ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার। তিনি জানান, তিনি মাস্কের কাছ থেকে একাধিক বার্তা পান যেখানে মাস্ক তার ‘বড় একটি সন্তানের দল’ গড়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান ,এই বার্তায় মাস্ক তাকে বলেন, ‘আমি তোমাকে আবার গর্ভবতী করতে চাই’।
তবে সেন্ট ক্লেয়ারসহ একাধিক নারী দাবি করেন, মাস্কের টিম গোপনীয়তা চুক্তি ও অর্থ ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
এছাড়া অভিযোগ উঠেছে, মাস্ক তার সহযোগী বার্চাল সারোগেত মায়েদের এই অভ্যন্তরীণ গোষ্ঠীকে ‘মেরিটোক্র্যাসি’ হিসেবে বর্ণনা করেন। যেখানে যারা 'ভালো কাজ' করে বা তারা গোপনীয়তার নীতি মেনে মাস্কের সন্তানের মা হন তারাই সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পায়।
সেন্ট ক্লেয়ার বলেন, যখন তার প্রসব যন্ত্রণা শুরু হয় মাস্কের ঘনিষ্ঠ সহকারী জ্যারেড বার্চাল তার কাছে একটি প্রস্তাব নিয়ে আসেন। যদি তিনি সন্তানের জন্মসনদে মাস্কের নাম না লেখেন এবং বাবার পরিচয় গোপন রাখেন, তাহলে তাকে ১.৫ কোটি ডলার এবং প্রতি মাসে ১ লাখ ডলার করে সহায়তা দেয়া হবে।
এরপর তিনি গোপনীয়তার শর্তে রাজি না হলেও জন্মসনদে মাস্কের নাম লেখেননি। পরে ফেব্রুয়ারিতে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনলে তাকে সেই সহায়তা থেকে ৪০ হাজার ডলার কম দেয়া হয়। পরবর্তীতে সেটি ২০ হাজার ডলারে নামিয়ে আনা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মাস্ক আরও কয়েকজন নারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন—যেমন ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার টিফানি ফং। তাকে মাস্ক সন্তান ধারণের প্রস্তাব দেন। ফং এই বার্তাগুলো প্রকাশ করে দিলে মাস্ক তাকে আনফলো করে দেন।
শিভন জিলিস, যিনি মাস্কের চার সন্তানের মা, তার একটি ‘বিশেষ মর্যাদা’ আছে বলেও দাবি করা হয়। জিলিসকে মাস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক যেমন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ও বিশ্বনেতাদের অংশগ্রহণে একটি অভিষেক-পূর্ব নৈশভোজেও দেখা গেছে।
ইলন মাস্ক এখন পর্যন্ত চারজন পরিচিত নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তত ১৪টি সন্তানের বাবা হন। এদের মধ্যে রয়েছেন সেন্ট ক্লেয়ার, গায়িকা গ্রাইমস, নিউরালিঙ্ক নির্বাহী শিভন জিলিস এবং তার প্রাক্তন স্ত্রী জাস্টিন মাস্ক। তবে মাস্কের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
দিনা