কাতার জানিয়েছে যে, ট্রাম্প এবং নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর তাদের থেকে পাওয়া নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কাতার সন্তুষ্ট। ওই ফোনালাপে কাতারে হামলার জন্য দুঃক প্রকাশ করে নেতানিয়াহু।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর ফলে আবার গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করতে রাজি হয়েছে দেশটি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে হামাস ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাটি বিবেচনা করে দেখছে।
কাতার একটি বিবৃতি জারি করে নিশ্চিত করেছে যে নেতানিয়াহু সোমবার কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে অনুরূপ হামলা না করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
ফোনালাপের পর কাতারের প্রধানমন্ত্রী আব্দুলরহমান বিন জসিম আল থানি ট্রাম্প-নেতানিয়াহুর নিশ্চয়তাগুলোকে স্বাগত জানিয়েছেন এবং গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ করতে মধ্যস্থতার প্রচেষ্টা পুনরায় শুরু করার জন্য কাতারের প্রস্তুতি প্রকাশ করেছেন।
কাতার ও মিশরের মধ্যস্থতাকারী দল হামাসকে যুদ্ধবিরতি পরিকল্পনা প্রদান করেছে। হামাস প্রতিনিধিদল তা এখন পর্যালোচনা করছে। মঙ্গলবার এই মধ্যস্থতাকারী দলের বৈঠকে যোগ দেবে তুরস্ক। সূত্র: আল জাজিরা
মাহফুজ/