ইন্টারনেটের সহজলভ্যতা বাড়ার সঙ্গে সঙ্গে ১৯৯০-এর দশকের শুরুর দিকে সংবাদমাধ্যমগুলোতে ডিজিটাল রূপান্তর শুরু হয়। বর্তমানে সময়ে All Bangla Newspaper-এ সবগুলো বাংলা সংবাদপত্রসহ বিশ্বের প্রায় সব দেশ ও ভাষার সংবাদপত্রের অনলাইন সংস্করণ রয়েছে। তথ্য, বিনোদন, সংবাদ ও বিজ্ঞাপন ইত্যাদি দ্রুততম সময়ের মধ্যে ব্যবহারের সুযোগ থাকার কারণে অনলাইন নিউজ পোর্টালগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে।
অনলাইন নিউজ পোর্টালের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটি থেকে ‘নিউজ রিপোর্ট’ নামে প্রথম অনলাইন নিউজ পোর্টালটি ১৯৭৪ সালে প্রকাশিত হয়েছিল।
উইকিপিডিয়ার তথ্যমতে, ১৯৮৭ সালে শুরু হওয়া ব্রাজিলীয় সরকারি মালিকানাধীন সংবাদপত্র ‘জর্নালদোদিঅ্যা’ ৯০-এর দশকের দিকে অনলাইন সংস্করণের সূচনা করে।
উপমহাদেশের অনলাইন সংবাদপত্রের যাত্রা শুরু হয় ৯০-এর দশকের শেষে ও ২০ দশকের শুরুর দিকে ভারতের প্রথম দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া এবং পাকিস্তানের দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল অনলাইন পোর্টাল দিয়ে। তখন সংবাদপত্রগুলো ছাপা সংস্করণের পাশাপাশি অনলাইন পোর্টালও প্রকাশ করে।
দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল যাত্রা শুরু করে ২০০৫ সালে। এরপর পর্যায়ক্রমে দেশের আরও কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যম তাদের অনলাইন সংস্করণ প্রকাশ করে।
২০২৪ সাল পর্যন্ত বিশ্বে অনলাইন নিউজ পোর্টালের মোট সংখ্যা কত তার সঠিক তথ্য পাওয়া যায়নি। এর সঠিক সংখ্যা বের করা খুব কঠিন একটি কাজ, কেননা প্রতিনিয়ত বিশ্বে অনেক অনলাইন পোর্টাল যাত্রা শুরু করছে এবং অনেক পোর্টাল তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। তবে প্রকাশিত বেশিরভাগ সংবাদপত্রগুলোই তাদের উন্নতি সাধন করছে।
সালমান/