ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
হাছন রাজাকে উৎসর্গ করে প্রাণ বন্ধের সনে সোনারগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, বিচার দাবি বাবার খুলনায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী যে অঙ্গের কারণে মানুষ জান্নাত অথবা জাহান্নামে যাবে জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের ২১ পরিবারে আর্থিক সহায়তা সোনারগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ জাককানইবির এক শিক্ষার্থীর রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয় মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২ যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১ ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন আসামে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ নগরীর কোলাহলমুক্ত সবুজ উদ্যান রমনা চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ
Nagad desktop

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি
ছবি: খবরের কাগজ

স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন।

তিনি জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ভোটার উপস্থিতি বাড়বে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে।

তিনি বলেন, জাতির কাছে দেওয়া অঙ্গীকার অনুযায়ী কমিশন একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, “সব নাগরিকের জন্য ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। কেউ যাতে ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কমিশন বিশেষভাবে নজর রাখছে। নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি ও বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।”

স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নির্বাচন কমিশন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, পর্যবেক্ষক ও গণমাধ্যমের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ও নিরপেক্ষ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও ভোটার উপস্থিতি কমবে না বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি। তিনি বলেন, “ভোটাররা তাদের নাগরিক দায়িত্ব পালনে আগ্রহী। রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হবে বলে আমরা মনে করি।”

নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ফলে সহিংসতা সৃষ্টিকারীরা কোনো ধরনের সুযোগ পাবে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।”

বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে এবং নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—জাতিকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যে কমিশনের সব দপ্তর পূর্ণ প্রস্তুতিতে কাজ করছে।”

এলিস/নাঈম

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ফাইল ফটো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৭৯৬টি শিশু।

শনিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৫৬টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৯২টি শিশুর। হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৪৮টি শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৬৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে। এই সময়ে ৬৭২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭৭টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ২৪৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৯ হাজার ৬০৬ জন রোগী, যাদের মধ্যে ৬৫ হাজার ৮৫২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আমান/

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, বিচার দাবি বাবার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৪:২৯ পিএম
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, বিচার দাবি বাবার
জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসান। ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। নাঈম হাসানের বাবা মাহবুবুল আলম সাফ জানিয়েছেন, এই অন্যায়ের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ ও দৃশ্যমান ‘অ্যাকশন’ না নেওয়া পর্যন্ত তারা বিষয়টি ছাড়বেন না।​
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) রাতে তল্লাশির নামে নাঈমকে হেনস্থা করা হয়। 
 
ঘটনার পর থেকেই ক্রীড়াঙ্গনসহ স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।​
 
ক্রিকেটার নাঈমের বাবা মাহবুবুল আলম বলেন, ‘আমার ছেলে দেশের হয়ে খেলে, এটা দেশের গৌরব। তার সঙ্গে এবং আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। দোষীদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন ছাড়া পুলিশকে ছাড়া হবে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
 
চসিকের সাবেক এই কমিশনার বলেন, ‘কারা তথ্য দিলো, আমার ছেলে সোনা চোরাচালান করছে। তাদের তথ্য আগে প্রকাশ্যে আনা হোক। আমার ছেলে আইডি কার্ড দেখানোর পরও হেনস্তা করা হলো কেন? একজন জাতীয় খেলোয়াড় আসা যাওয়ার পথে নিরাপত্তা দেওয়া হয়। এ ক্ষেত্রে কেন আমার ছেলেতে হেনস্তা করা হলো।’
 
‘ঘটনার সময় লালখান বাজারে স্থানীয়রাও বলেছিল নাঈম একজন খেলোয়াড়। এর পরও কেন এ ধরণের ঘটনা ঘটালো।  এর বিচার চাই।’ 
 
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, ঘটনার তদন্ত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।​
 
ক্রিকেটে বাংলাদেশের অন্যতম নিয়মিত মুখ নাঈম হাসান। ঘরের মাঠে এবং আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার বল হাতে দেশের জয়ে অবদান রেখেছেন চট্টগ্রামের এই তরুণ তুর্কি।
 
আবদুস সাত্তার/আজহার

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৫১ পিএম
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

মে মাসে দেশে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১ হাজার ৬৫২ জন আহত হয়েছেন। এ মাসে রেলপথেই ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত, ২৯ জন আহত হয়েছে। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে।

শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপথে ২১টি দুর্ঘটনায় নিহত ১৫ জন, আহত ১৫ জন ও ৭ জন নিখোঁজ রয়েছে।

সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছে। এই সময়ে ২২১ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত, ২১৯ জন আহত হয়েছে; যা মোট দুর্ঘটনার ৩৬.০৫ শতাংশ, নিহতের ৩৭.১৩ শতাংশ ও আহতের ১৩.২৫ শতাংশ।

এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে ১৮০টি সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছে। 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এই তথ্য পাওয়া গেছে। প্রকৃত হতাহতের ঘটনা আরো বেশ কয়েকগুন বাড়তে পারে। যা সংবাদপত্রে স্থান না পাওয়ায় তুলে আনা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৯ জন চালক, ১২১ জন পথচারী, ১১৩ জন পরিবহন শ্রমিক, ৯৬ জন শিক্ষার্থী, ৮ জন শিক্ষক, ৯৩ জন নারী, ৬৮ জন শিশু, ২ জন চিকিৎসক, ৩ জন সাংবাদিক, ১ জন বীর মুক্তিযোদ্ধা, ১ আইনজীবী এবং ৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

নিহতদের মধ্যে নিহত হয়েছে ২ জন পুলিশ সদস্য, ২ জন বিজিবি সদস্য, ১ জন চিকিৎসক, ১ জন বীর মুক্তিযোদ্ধা, ১৩৬ জন বিভিন্ন পরিবহনের চালক, ১১০ জন পথচারী, ৬৯ জন নারী, ৫৯ জন শিশু, ৭৩ জন শিক্ষার্থী, ৪৯ জন পরিবহন শ্রমিক, ৮ জন শিক্ষক, ১ আইনজীবী ও ৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এ সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৯৭৫ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৮.৬৯ শতাংশ মোটরসাইকেল, ২৩.১০ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৪.৪৫ শতাংশ বাস, ১২.৯৭ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৬.৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ৭.৪৮ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬.৭৫ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

সংগঠিত মোট দুর্ঘটনার ৩২.৩০ শতাংশ গাড়ি চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা, ৪২.০৮ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৮.৯২ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৫.৫৪ শতাংশ বিবিধ কারণে, ০.৩২ চাকায় ওড়না পেছিয়ে এবং ০.৮১ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটে।
 
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪৪.৬৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০.৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৮.১০ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫.২২ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৪৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৮১ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

আমান/

লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৩৫ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল
প্রতীকী ছবি

শাহবাগ স্টেশনে লাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করে বিড়ালটি উদ্ধারের পর মেট্রো চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিট থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

এই অনাকাঙ্ক্ষিত সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

তবে স্টেশনের ঠিক কোন পয়েন্টে দিয়ে বিড়ালটি ঢুকেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে যাত্রীসেবা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

অমিয়/

গাজীপুর পোশাক কারখানায় আগুন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:৫২ পিএম
গাজীপুর পোশাক কারখানায় আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে কারখানার ৬ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। 
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, শনিবার (১৩ জুন) বেলা ১১টার কিছু পরে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ম্যাট্রিক্স স্টাইলস্ লিমিটেড নামের কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আগুনের খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

পলাশ প্রধান/অন্তরা