নির্বাচন আসলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। যারা ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে বলেও জানান তিনি।
শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, যারা জাতীর মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। যারা মুসলিমদের বিভ্রান্ত করে ক্ষতি করতে চায় তাদের কাছ থেকে সর্তক থাকতে হবে।
সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার ইসলাম বিদ্বেষী ছিল। তাদের স্বার্থ হাসিল করতে তারা আলেম নির্যাতন করেছে৷ তাই ফ্যাদিবাদী আওয়ামী লীগের অরাজনৈতি বিলুপ্ত হওয়ার এখন সবাভকে সঠিক পথর রাজনীতি করতে হবে। আদর্শীক রাজনীতি করতে হবে বলে জানান তিনি।
জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে আজমতে সাহাবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আল হাবিবসহ হেফাজতে ইসলাম ও বিএনপির নেতা-কর্মীরা।
বিল্লাল/মেহেদী