আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর একে একে বেড়িয়ে আসছে তার বিরুদ্ধে বিভিন্ন ভয়াবহ তথ্য। এরই ধারাবাহিকতায় এবার জানা গেছে গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুরের সঙ্গে আফ্রিদির আঁতাতের খবর।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদির বিরুদ্ধে এ অভিযোগ করেন তার বন্ধু/ঘনিষ্ঠজন রাহী।
রাহীর অভিযোগ, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তৌহিদ আফ্রিদি তাকে ফোন দিয়ে নুরুল হক নুরের সঙ্গে কথা বলান। এ সময় তিনি রাহীর কাছে উল্লেখ করেন একে চিনিস? উনি হয়ত আগামী প্রধানমন্ত্রী, অনেক ভালো অবস্থানে আছে। সে শিগগিরই দেশের বড় মাপের কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। পরে বলে, বুঝছিস আমার অবস্থানটা? সাবধানে থাকিস।’
এ ছাড়া তৌহিদ আফ্রিদি নাকি সবাইকে ভয় দেখিয়ে রাখতেন এবং শেখ হাসিনার দোসর হয়ে কাজ করতেন বলেও অভিযোগ করেন রাহী।
গত রবিবার (২৪ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড দেন আদালত। মামলায় ১১ নম্বর আসামি তিনি।
এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে।
> তৌহিদ আফ্রিদির বিপদে পাশে নেই দীঘি
মেহেদী/