ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো বেনাপোল বন্দরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসি প্রত্যাহার মতলবে ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীনতায় লাখো মানুষ জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম ক্রিকেটার নাঈমকে হেনস্থায় প্রত্যাহার খুলশী থানার ওসি আরিফুল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: সময় নিয়ে দ্বিমত তেহরানের ২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার আপিল আজ ইন্টারন্যাশনাল বাথ ডে রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে মা-মেয়েকে হত্যা মুন্সীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সেভেন’ টিভিতে আজকের খেলা হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড
Nagad desktop

সাক্ষাৎকারে শাহেদা আক্তার রিপা এশিয়ান পর্যায়ে ভালো করতে চাই

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:৪৪ এএম
আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ১১:২০ এএম
এশিয়ান পর্যায়ে ভালো করতে চাই
ছবি : সংগৃহীত

বয়সভিত্তিক ফুটবলে আলো ছড়ানো শাহেদা আক্তার রিপার প্রথমবারের মতো অভিজ্ঞতা হলো সিনিয়র সাফ নারী চ্যাম্পিয়নশিপে খেলার। প্রথমবারই তিনি পেয়েছেন শিরোপার স্বাদ। কক্সবাজারের উখিয়া থেকে উঠে আসা এই ফরোয়ার্ড খবরের কাগজের মুখোমুখি হয়ে নিজের ও দলের সাফল্য নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন তোফায়েল আহমেদ

খবরের কাগজ: প্রথমবার সাফ খেলেই শিরোপার স্বাদ পেলেন। কেমন লাগছে?

রিপা: সিনিয়র পর্যায়ের সাফ এবারই প্রথম খেললাম আমি। প্রথমবার গিয়েই সাফ চ্যাম্পিয়ন হওয়াটা আমার জন্য অন্য রকম অনুভূতি, অন্য রকম ভালো লাগার। এই অনুভূতি আমার জন্য সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। 

খবরের কাগজ: এবার তো আপনাদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ছিল। কাজটা কতটা কঠিন ছিল?

রিপা: অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণ দুই বছর আগে আপুরা দেশকে প্রথমবার সাফে চ্যাম্পিয়ন করেছিলেন। এবার আমাদের জন্য বড় দায়িত্ব হয়ে গিয়েছিল যে, শিরোপাটা যে করেই হোক ধরে রাখতেই হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা খেলেছি। সবাই নিজেদের শতভাগ দিতে পেরেছে বলে আমরা শিরোপাটা নিয়ে আসতে পেরেছি।

খবরের কাগজ: এবার যদিও প্রথম খেললেন। পরের আসরে তো আপনার দায়িত্ব অনেক বেড়ে যেতে পারে। সেই দিক থেকে জানতে চাচ্ছি, কতটা অভিজ্ঞতা নিয়ে ফিরলেন?

রিপা: যেহেতু প্রথমবার সিনিয়র সাফে গিয়েছি, অবশ্যই অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছু শিখেছি। আপুরা খেলেছে, দেখেছি তারা কীভাবে খেলে। নতুন একটা অভিজ্ঞতা হয়েছে।

খবরের কাগজ: ভুটানের বিপক্ষে বদলি হিসেবে খেলা ছাড়া আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এ নিয়ে আক্ষেপ নেই?

রিপা: কোনো আক্ষেপ নেই। আক্ষেপ হবে কেন?

খবরের কাগজ: টুর্নামেন্ট চলাকালে অনেক বিষয় নিয়ে সমালোচনা হয়েছে। দলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব আছে বলেও গুঞ্জন চাউর হয়েছিল। এরকম কিছু কি আসলে ছিল?

রিপা: না, না, এরকম কোনো কিছুই নেই। আমরা দলের ভেতরের সবাই জানি, আমরা আসলে কেমন আছি। আমাদের বন্ডিংটা অনেক ভালো। সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই। আমরা এখানে সবাই একটা পরিবারের মতো। আপুরা বড় বোনদের মতো আমাদের আদর করে।

খবরের কাগজ: যাই হোক, টানা দুবার আপনারা সাফে চ্যাম্পিয়ন হলেন। সামনে লক্ষ্য কি?

রিপা: যেহেতু বাংলাদেশ দুবার চ্যাম্পিয়ন হয়েছে, এখন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে চাই। আর শুধু দক্ষিণ এশিয়ার ভেতরে থাকতে চাই না। এশিয়ান পর্যায়ে ভালো করতে চাই।

খবরের কাগজ: ছোট করে আপনার ফুটবলার হয়ে ওঠার গল্পটা একটু বলুন।

রিপা: আমি কক্সবাজারের উখিয়ার মেয়ে। আমার বাড়ির পাশেই খেলার মাঠ। সেখানে ছোটবেলা থেকেই ছেলেদের সঙ্গে খেলতাম। এভাবে খেলতে খেলতেই বিকেএসপিতে ট্রায়ল দেই। টিকেও যাই। ক্লাস সিক্সে আমি বিকেএসপিতে ভর্তি হই। যাত্রাটা খুব কষ্টের ছিল। সহজ ছিল না, মোটেও। তবে এলাকার সবাই সাহায্য করেছে। সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমার একজন স্যার। তার নাম সানাউল্লাহ স্যার। শামসুল আলম সোহাগ স্যারও অনেক হেল্প করেছেন। উনারা দুজন না থাকলে আজকে হয়তো আমি এ পর্যন্ত আসতে পারতাম না।

খবরের কাগজ: বাবা-মা কতটা খুশি আপনার সাফল্যে?

রিপা: আমার বাবা-মা তো অনেক খুশি। কারণ আমি ছোটবেলা থেকেই যখন খেলতাম, আমাকে আমার বাবা-মা কোনো দিন বাধা দেননি। আমাদের এলাকায় তো খুব বেশি খেলোয়াড় ছিল না। আমাদের গ্রামে মেয়েরা ফুটবল খেলে না বললেই চলে। সেখানে বাবা-মা আমাকে কোনো দিনই খেলতে বাধা দেননি।

খবরের কাগজ: রিপার নিজের কাছে নিজের চাওয়া কী? নিজেকে কোথায় নিয়ে যেতে চায়?

রিপা: নিজে একজন ভালো ফুটবলার হব, এটাই সবচেয়ে বড় চাওয়া। বিদেশে লিগ খেলতে চাই। এই স্বপ্নটা আমি খুব ছোটবেলা থেকেই দেখি। এ ছাড়া এবার এইচএসসি শেষ করলাম। ইচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। যদি চান্স হয়, তাহলে তো হলোই। না হলে অন্য কোথাও… আসলে আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে চাই।

ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে কাঁধে চোট পাওয়া মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর ইনজুরি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ম্যাচটিতে ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহার সঙ্গে ধাক্কা লাগায় এই চোট পান তিনি।

ম্যাচের ৮৪ মিনিটে বল নিয়ে এগিয়ে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ধাক্কায় ৩৫ বছর বয়সি এই গোলরক্ষক মাঠে লুটিয়ে পড়েন এবং হাত চেপে ধরে ব্যথায় লুটিয়ে পড়েন। এর আগে ম্যাচের প্রথমার্ধেও তার বাম পায়ের নিচের অংশে কিছুটা অস্বস্তি লক্ষ্য করা গিয়েছিল।

ম্যাচ শেষে কোচ ওয়াহবি, বুনুর শরীরের কাঁধের ইনজুরি নিয়ে উদ্বেগের কথা নিশ্চিত করেছেন। তবে চোট কতটা গুরুতর, তা এই সপ্তাহের শেষে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে বলে জানান তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, ‘ওর কাঁধে একটি আঘাত লেগেছে, এছাড়া আর কিছু নয়। আমি যখন ওকে দেখলাম, ও বলল ও ঠিক হয়ে যাবে। তবে সেখানে কিছুটা আঘাত লেগেছে এবং জায়গাটা ব্যথা করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আরও কিছু পরীক্ষা করতে হবে। তবে ইতিবাচক দিক হলো ও ম্যাচটি শেষ করতে পেরেছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। আগামীকাল আমরা বিস্তারিত জানতে পারব। তবে পরিস্থিতি এখনই আশঙ্কাজনক বা গুরুতর মনে হচ্ছে না। ইনশাআল্লাহ, আগামী ম্যাচেই ও ফিরবে এবং আমরা নিশ্চিত সেই ম্যাচেও ওকে বেশ শক্ত লড়াই করতে হবে।’

বুনুর এই চোট মরক্কো শিবিরের জন্য নতুন এক ধাক্কা, কারণ ইতিমধ্যেই দলে ইনজুরির লম্বা মিছিল তৈরি হয়েছে। ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেও ইনজুরির কারণে আগের্ড এবং লেফট উইঙ্গার আবদে এজাজুলি দল ছেড়ে ক্লাবে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

আগামী ২০ জুন বোস্টনে ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। এর পাঁচ দিন পর আটলান্টায় হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে তারা গ্রুপ পর্বের অভিযান শেষ করবে।

পাপ্পু/অনিক/

এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৩২ পিএম
এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে কোচ হিসেবে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারলেন না কার্লো আনচেলত্তি। আজ (১৪ জুন) নিউ ইয়র্কে মেটলাইফ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের শুরুতেই ইসমায়েল সাইবারির গোলে লিড নেয় ‘অ্যাটলাস লায়নস’ খ্যাত মরক্কো। তবে প্রথমার্ধেই দারুণ এক ডান পায়ের বাঁকানো শটে সেলেকাওদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির পর জয়সূচক গোলের খোঁজে আনচেলত্তি ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়া এবং জেনিত সেন্ট পিটার্সবার্গের উইঙ্গার লুইজ হেনরিককে মাঠে নামালেও মরক্কোর রক্ষণদুর্গ ভাঙতে পারেনি ব্রাজিল।

ম্যাচ শেষে নিজের রণকৌশল ও দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন আনচেলত্তি, ‘ম্যাচটি বিশেষ করে প্রথমার্ধে বেশ কঠিন ছিল। ছেলেদের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করছিল, বল পজিশন হাতছাড়া হচ্ছিল এবং মাঠে ভারসাম্যের অভাব ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি।’

ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ইতালিয়ান এই কোচ আরও বলেন, ‘পরের ম্যাচে দল আরও ঘুরে দাঁড়াবে। প্রথমার্ধে আমাদের কিছু সমস্যা ছিল, অনেকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি আমরা। এই জায়গাগুলোয় উন্নতি করতে হবে। তবে আত্মবিশ্বাস হারানো চলবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে। প্রথম ম্যাচেই কোনো দল নিখুঁত হয়ে ওঠে না।’

এদিকে ম্যাচ ছাড়িয়ে গণমাধ্যমের বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৯ বছর বয়সি তরুণ তুর্কি এনড্রিক। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে অলিম্পিক লিওর হয়ে ফরাসি লিগ ওয়ানে ৮টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে ক্লাবকে পয়েন্ট টেবিলের চারে তুলতে বড় ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড। এমন ফর্মে থাকার পরও পুরো ম্যাচ তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আনচেলত্তি।

তবে তরুণ এই তারকাকে না খেলানো নিয়ে প্রশ্ন করা হলে তা সুকৌশলে এড়িয়ে যান সেলেকাও বস। আনচেলত্তি সোজাসুজি জানান, ‘আমি কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করব না। আমি এখানে পুরো দলের বিষয়ে কথা বলতে এসেছি।’

পাপ্পু/অনিক/

জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১২:২৩ পিএম
জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান
ছবি: সংগৃহীত

কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে রবিবার (১৪ জুন) দুর্দান্ত এক জয়ের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। উত্তেজনাপূর্ণ ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে টনি পোপোভিচের শীর্ষরা।

ম্যাচের প্রথমার্ধেই সকারুজদের লিড এনে দেন তরুণ ফরোয়ার্ড নেস্টোরি ইরানকুন্ডা। পল ওকন-এংস্টলারের ডিফেন্স চেরা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় তুরস্কের জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় তুরস্ক। তবে ম্যাচের ৭৫তম মিনিটে তাদের সমতায় ফেরার সব আশায় পানি ঢেলে দেয় অস্ট্রেলিয়া। বক্সের প্রান্ত থেকে মেটকালফের নেওয়া দুর্দান্ত এক শট গোলপোস্টের নিচের ডান কোণ দিয়ে জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় এশিয় অঞ্চলের প্রতিনিধিরা।

এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের টেবিল টপার যুক্তরাষ্ট্রের ঠিক পেছনেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। আগামী ২০ জুন নিজেদের পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক।

পাপ্পু/আমান

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১১:৩৫ এএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টস হেরেও প্রথম দুই ওয়ানডে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছে ঐতিহাসিক সিরিজ জয়। এবার বাংলাওয়াশের মিশন। আজ (১৪ জুন) জয়ের পর কি এটা কি নিশ্চিত করতে পারবে টিম টাইগার্স? এটা সময়ই বলে দিবে। আপাতত নাজমুল হোসেন শান্ত জানিয়েছে, প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।

হ্যাঁ, শান্ত জানিয়েছেন। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার কাঁধেই দলের নেতৃত্বের ভার। আঘাত পেয়ে দলছুট হয়েছেন নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের একাদশে তিনি ছাড়াও আরও একটি পরিবর্তন। মিরাজ ও নাহিদ রানার বদলে খেলবেন মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশে জোড়া পরিবর্তন এসেছে। টানা তিন ডাক মেরে বাদ পড়েছেন ম্যাট শর্ট। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ওলি পিক। বিশ্রাম দেওয়া হয়েছে নাথান এলিসকে। একাদশে তার জায়গা নিয়েছেন বেন ডুয়ারশুইস।

বাংলাদেশ দল: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং মাহেদী হাসান।

অস্ট্রেলিয়া দল: কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশানে, ওলি পিক, জাভিয়ের বার্টলেট, বেন ডুয়ারশুইস, রাইলি মেরেডিথ এবং অ্যাডাম জাম্পা।

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৩২ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ক্রিকেট (সরাসরি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
তৃতীয় ওয়ানডে, সকাল ১১টা
টি স্পোর্টস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ-নেদারল্যান্ডস
বিকাল ৩টা ৩০ মিনিট
ভারত-পাকিস্তান
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-তুরস্ক, সকাল ১০টা
জার্মানি-কুরাসাও, সকাল রাত ১১টা
নেদারল্যান্ডস-জাপান, রাত ২টা
আইভরি কোস্ট-ইকুয়েডর
আগামীকাল ভোর ৫টা
সুইডেন-তিউনিশিয়া
আগামীকাল সকাল ৮টা
বিটিভি, টি স্পোর্টস

অনিক/