ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন এমপি আমির হামজা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় পরিবর্তন আসছে: স্বাস্থ্যমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক নিশ্চিত আশ্রয় ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক আল্লাহর ভালোবাসা পাওয়ার চার শর্ত সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩ ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন? জামালপুরে মানববন্ধনে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শন ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া মুন্সীগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১ এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো বেনাপোল বন্দরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসি প্রত্যাহার
Nagad desktop

কালো আর্মব্যান্ড পরে খেলবে দুই দল, মাঠে বাজবে না গান

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম
কালো আর্মব্যান্ড পরে খেলবে দুই দল, মাঠে বাজবে না গান
ছবি : সংগৃহীত

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। যাদের মধ্যে কেবল দুজন প্রাপ্তবয়স্ক আর বাকিরা সবাই শিশু। এই ঘটনায় শোকে বিহ্বল হয়ে আছে গোটা জাতি। পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোকও। 

এই শোকের প্রভাব রয়েছে ক্রীড়াঙ্গনেও। গতকাল (২১ জুলাই) সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ও নেপাল এক মিনিট নীরবতা পালন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান জানিয়ে।

আজ (২২ জুলাই) মিরপুর শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। নিহতদের প্রতি সম্মান জানিয়ে কালো আর্মব্যান্ড পরবে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা। মিরপুরে অর্ধনমিত রাখা হবে পতাকা। 

শোকের প্রতি সম্মান জানিয়ে ম্যাচ চলাকালীন মাঠে বাজানো হবে না কোনো গান। দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত ও আহদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করবে বিসিবি। 

ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই শোকে জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এর আগে বিসিবি বিমান বিধ্বস্তের ঘটনায় আলাদাভাবে শোক বার্তা দিয়েছে। বিসিবির প্রোফাইল পিকচার কালো করা হয়েছে

ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৩৬ পিএম
ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে বড়সড় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয় ইংল্যান্ড ফুটবল দল। ফ্লোরিডার কানসাস সিটির মূল বেস ক্যাম্পে যাওয়ার পথে চুরি হয়ে যায় দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুশীলন সরঞ্জাম ও খেলোয়াড়দের ব্যক্তিগত সামগ্রী। তবে দ্রুততম সময়ের মধ্যে সেই চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করেছে মার্কিন পুলিশ। এই ঘটনায় টেক্সাসের দুই নাগরিককে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত মুস্তাফা সালিক ও এরফান কামাল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে চোরাই মাল রাখার অভিযোগে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের জ্যাকসন কাউন্টির প্রসিকিউটররা। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড। আপাতত তাদের উভয়ের জামিন বাবদ ৭৫,০০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

এক বিবৃতিতে জ্যাকসন কাউন্টির প্রসিকিউটর মেলেসা জনসন বলেন, ‘বিশ্বকাপ দেখতে আসা দর্শক কিংবা টুর্নামেন্টে অংশ নিতে আসা আন্তর্জাতিক দলগুলোকে লক্ষ্য করে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জ্যাকসন কাউন্টি কোনোভাবেই বরদাশত করবে না।’

উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮,০০০ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২১ লাখ টাকা)। সময় মতো সরঞ্জামগুলো উদ্ধার হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে ইংল্যান্ড দলের কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানা গেছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে নয় জোড়া ফুটবল বুট, গোলরক্ষকের গ্লাভস, বিশ্বকাপের একটি অফিশিয়াল ম্যাচ বল, অনুশীলনের জার্সি-পোশাক, বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস, স্টাফড অ্যানিমেল (খেলনা পুতুল), ইংল্যান্ড দলের খেলোয়াড়দের স্বাক্ষর করা জার্সি এবং ৯৯.৯৯ ডলার মূল্যের একটি নাইকি এয়ার লেগো সেট।

পাপ্পু/অনিক/

জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন?

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:০৫ পিএম
জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন?
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফুটবল স্টেডিয়ামগুলো পরিষ্কার করার মাধ্যমে এক অনন্য দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন জাপানিজ সমর্থকরা। খেলা শেষে বেশিরভাগ ক্রীড়ামোদী যখন প্লাস্টিকের আবর্জনার ওপর দিয়ে হেঁটে স্টেডিয়াম ত্যাগ করতে অভ্যস্ত, সেখানে জাপানের দর্শকদের ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র।

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে জাপান প্রথমবারের মতো অংশ নেয়। সেবারই প্রথম খেলা শেষে স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করতে দেখা যায় জাপানিজ সমর্থকদের। এরপর থেকে বিশ্বকাপ, অলিম্পিক বা অন্যান্য যেকোনো বড় ক্রীড়া আসরেই এটি একটি নিয়মিত দৃশ্য।

চার বছর আগে কাতার বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ২-১ গোলের অবিশ্বাস্য জয়ের পরও উদযাপনের মাঝেই খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করতে নেমে পড়েন সামুরাই ব্লুর সমর্থকরা।

‘তাতসু তোরি এতো ও নিগোসাজু’- জাপানিজ এই প্রবাদের আক্ষরিক অর্থ হলো, ‘একটি পাখি তার পেছনে কোনো চিহ্ন রেখে যায় না।’ তবে এর অন্তর্নিহিত ভাবার্থ হলো, ‘কোনো স্থান আপনি যেভাবে পেয়েছিলেন, ঠিক সেভাবেই রেখে যান।’

ওসাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক স্কট নর্থ ২০১৮ বিষয়টি ব্যাখ্যা করে বলেছিলেন, ‘ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করার এই প্রবণতা আসলে স্কুলজীবন থেকে শেখা মৌলিক আচরণেরই একটি অংশ। জাপানে শিশুরা নিজেদের ক্লাসরুম এবং বারান্দা নিজেরাই পরিষ্কার করে। শৈশবজুড়ে এই অভ্যাসের ক্রমাগত অনুশীলনের ফলে এটি তাদের স্বভাবের অংশ হয়ে দাঁড়ায়।’

জাপান-ভিত্তিক সাংবাদিক স্কট ম্যাকইন্টায়ার বলেন, ‘এটি কেবল ফুটবল সংস্কৃতির অংশ নয়, বরং গোটা জাপানি সংস্কৃতিরই একটি রূপ। অনেকেই বলেন ফুটবল হলো সংস্কৃতিরই প্রতিফলন। জাপানি সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সবকিছু একদম নিখুঁত ও পরিষ্কার রাখা। যেকোনো খেলাধুলার ক্ষেত্রে, বিশেষ করে ফুটবলে এর প্রতিফলন দারুণভাবে দেখা যায়।’

পাপ্পু/অনিক/

ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে কাঁধে চোট পাওয়া মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর ইনজুরি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ম্যাচটিতে ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহার সঙ্গে ধাক্কা লাগায় এই চোট পান তিনি।

ম্যাচের ৮৪ মিনিটে বল নিয়ে এগিয়ে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ধাক্কায় ৩৫ বছর বয়সি এই গোলরক্ষক মাঠে লুটিয়ে পড়েন এবং হাত চেপে ধরে ব্যথায় লুটিয়ে পড়েন। এর আগে ম্যাচের প্রথমার্ধেও তার বাম পায়ের নিচের অংশে কিছুটা অস্বস্তি লক্ষ্য করা গিয়েছিল।

ম্যাচ শেষে কোচ ওয়াহবি, বুনুর শরীরের কাঁধের ইনজুরি নিয়ে উদ্বেগের কথা নিশ্চিত করেছেন। তবে চোট কতটা গুরুতর, তা এই সপ্তাহের শেষে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে বলে জানান তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, ‘ওর কাঁধে একটি আঘাত লেগেছে, এছাড়া আর কিছু নয়। আমি যখন ওকে দেখলাম, ও বলল ও ঠিক হয়ে যাবে। তবে সেখানে কিছুটা আঘাত লেগেছে এবং জায়গাটা ব্যথা করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আরও কিছু পরীক্ষা করতে হবে। তবে ইতিবাচক দিক হলো ও ম্যাচটি শেষ করতে পেরেছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। আগামীকাল আমরা বিস্তারিত জানতে পারব। তবে পরিস্থিতি এখনই আশঙ্কাজনক বা গুরুতর মনে হচ্ছে না। ইনশাআল্লাহ, আগামী ম্যাচেই ও ফিরবে এবং আমরা নিশ্চিত সেই ম্যাচেও ওকে বেশ শক্ত লড়াই করতে হবে।’

বুনুর এই চোট মরক্কো শিবিরের জন্য নতুন এক ধাক্কা, কারণ ইতিমধ্যেই দলে ইনজুরির লম্বা মিছিল তৈরি হয়েছে। ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেও ইনজুরির কারণে আগের্ড এবং লেফট উইঙ্গার আবদে এজাজুলি দল ছেড়ে ক্লাবে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

আগামী ২০ জুন বোস্টনে ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। এর পাঁচ দিন পর আটলান্টায় হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে তারা গ্রুপ পর্বের অভিযান শেষ করবে।

পাপ্পু/অনিক/

এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৩২ পিএম
এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে কোচ হিসেবে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারলেন না কার্লো আনচেলত্তি। আজ (১৪ জুন) নিউ ইয়র্কে মেটলাইফ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের শুরুতেই ইসমায়েল সাইবারির গোলে লিড নেয় ‘অ্যাটলাস লায়নস’ খ্যাত মরক্কো। তবে প্রথমার্ধেই দারুণ এক ডান পায়ের বাঁকানো শটে সেলেকাওদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির পর জয়সূচক গোলের খোঁজে আনচেলত্তি ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়া এবং জেনিত সেন্ট পিটার্সবার্গের উইঙ্গার লুইজ হেনরিককে মাঠে নামালেও মরক্কোর রক্ষণদুর্গ ভাঙতে পারেনি ব্রাজিল।

ম্যাচ শেষে নিজের রণকৌশল ও দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন আনচেলত্তি, ‘ম্যাচটি বিশেষ করে প্রথমার্ধে বেশ কঠিন ছিল। ছেলেদের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করছিল, বল পজিশন হাতছাড়া হচ্ছিল এবং মাঠে ভারসাম্যের অভাব ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি।’

ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ইতালিয়ান এই কোচ আরও বলেন, ‘পরের ম্যাচে দল আরও ঘুরে দাঁড়াবে। প্রথমার্ধে আমাদের কিছু সমস্যা ছিল, অনেকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি আমরা। এই জায়গাগুলোয় উন্নতি করতে হবে। তবে আত্মবিশ্বাস হারানো চলবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে। প্রথম ম্যাচেই কোনো দল নিখুঁত হয়ে ওঠে না।’

এদিকে ম্যাচ ছাড়িয়ে গণমাধ্যমের বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৯ বছর বয়সি তরুণ তুর্কি এনড্রিক। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে অলিম্পিক লিওর হয়ে ফরাসি লিগ ওয়ানে ৮টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে ক্লাবকে পয়েন্ট টেবিলের চারে তুলতে বড় ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড। এমন ফর্মে থাকার পরও পুরো ম্যাচ তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আনচেলত্তি।

তবে তরুণ এই তারকাকে না খেলানো নিয়ে প্রশ্ন করা হলে তা সুকৌশলে এড়িয়ে যান সেলেকাও বস। আনচেলত্তি সোজাসুজি জানান, ‘আমি কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করব না। আমি এখানে পুরো দলের বিষয়ে কথা বলতে এসেছি।’

পাপ্পু/অনিক/

জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১২:২৩ পিএম
জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান
ছবি: সংগৃহীত

কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে রবিবার (১৪ জুন) দুর্দান্ত এক জয়ের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। উত্তেজনাপূর্ণ ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে টনি পোপোভিচের শীর্ষরা।

ম্যাচের প্রথমার্ধেই সকারুজদের লিড এনে দেন তরুণ ফরোয়ার্ড নেস্টোরি ইরানকুন্ডা। পল ওকন-এংস্টলারের ডিফেন্স চেরা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় তুরস্কের জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় তুরস্ক। তবে ম্যাচের ৭৫তম মিনিটে তাদের সমতায় ফেরার সব আশায় পানি ঢেলে দেয় অস্ট্রেলিয়া। বক্সের প্রান্ত থেকে মেটকালফের নেওয়া দুর্দান্ত এক শট গোলপোস্টের নিচের ডান কোণ দিয়ে জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় এশিয় অঞ্চলের প্রতিনিধিরা।

এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের টেবিল টপার যুক্তরাষ্ট্রের ঠিক পেছনেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। আগামী ২০ জুন নিজেদের পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক।

পাপ্পু/আমান