ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভকে মারধর ও হুমকির অভিযোগে তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, বন্ধু সৌরভকে ফোন করে ডেকে এনে মিরপুর এক নম্বরে শারীরিকভাবে প্রহার করার পর দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। এরপরই এই সাধারণ ডায়েরি করেন তিনি।
জিডি হওয়ার পর তাসকিনের সঙ্গে যোগাযোগের চেষতা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন জাতীয় দলের পেসার তাসকিন। সবাইকে অনুরোধ করেছেন তিনি গুজবে বিভ্রান্ত না হতে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাসকিন লিখেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না।’
যেভাবে এই ঘটনা প্রচার হয়েছে প্রকৃত ঘটনা তেমনটা নয় বলে তিনি উল্লেখ করেন সেই পোস্টে, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)।’
তাসকিন আশা করেছেন সবাই সত্যের সঙ্গে থাকবেন এবং সত্য কখনো মিথ্যা হয় না।