টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান।
সাম্প্রতিক পারস্পরিক শীতল সম্পর্কের কারণে রবিবার কলম্বোয় টস পর্বের সময় হাত মেলাননি ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ক।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী। সূযকুমাররা করবেন আগে ব্যাটিং।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে জেতা ম্যাচের একাদশ নিয়েই খেলতে নামছে পাকিস্তান। আলোচিত স্পিনার উসমান তারিক টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন। বোলারদের শুরুতে কন্ডিশনের সুবিধা দেওয়ার জন্যই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়কের। তবে আগে ব্যাটিংয়ে সমস্যা নেই ভারতেরও।
ভারত দলে দুটি পরিবর্তন। ফিরেছেন বিস্ফোরক ওপেনার অভিষেক ও বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদব। বাদ পড়েছেন সাঞ্জু স্যামসন ও আর্শদিপ সিং। অর্থাৎ একাদশে স্পিনার বাড়িয়েছে ভারত।
ভারত একাদশ: অভিষেক শর্মা, ইশান কিষান, তিলক ভার্মা, সূযকুমার যাদব, (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মাদ নাওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।