টানা দুই হারের পর আরেকটি হোঁচটের সামনে ছিল রিয়াল মাদ্রিদ। এ যাত্রায় দলকে পয়েন্ট হারাতে দেননি ফেদেরিকো ভালভার্দে। তার শেষ মুহূর্তের গোলের শুক্রবার (৬ মার্চ) রাতে সেল্টা ভিগোর মাঠে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের ১১ মিনিটেই লিড পায় রিয়াল। দলকে এগিয়ে নেন অরিলিয়েন চৌমেনি। কিন্তু লিড আগলে বিরতিতে যাওয়ার সৌভাগ্য হয়নি তাদের। ২৫ মিনিটে স্বাগতিক সেল্টা ভিগোকে সমতায় ফেরান বোর্হা ইগলেসিয়াস।
ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই দলের অধিনায়ক ভালভার্দে বক্সের অনেক বাইরে থেকে শক্তিশালী শট নেন। তার শটটি ডিফ্লেকশন হয়ে গোলরক্ষককে বিভ্রান্ত করে জালে জড়ায় এবং মাদ্রিদকে গুরুত্বপূর্ণ জয় এনে দেয়।
এর আগে টানা দুই ম্যাচে ওসাসুনা এবং গেটাফের কাছে হেরে চাপে ছিল মাদ্রিদ। এই জয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৩, যা শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট কম। কাতালান ক্লাবটি আজ রাতে আথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে।
ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া, ‘লা লিগায় এখনও অনেক পথ বাকি, অনেক পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে। প্রতিটি ম্যাচই লড়াই হবে। আজকের (গতকাল রাতের) পারফরম্যান্স প্রশংসনীয় ছিল।’
অনিক/