ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
সিন্ডিকেট ভাঙতে প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার, দায়িত্বে ডিসি-ইউএনও জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন? ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো বেনাপোল বন্দরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসি প্রত্যাহার মতলবে ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীনতায় লাখো মানুষ জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম ক্রিকেটার নাঈমকে হেনস্থায় প্রত্যাহার খুলশী থানার ওসি আরিফুল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: সময় নিয়ে দ্বিমত তেহরানের ২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার আপিল আজ ইন্টারন্যাশনাল বাথ ডে রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে মা-মেয়েকে হত্যা মুন্সীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সেভেন’
Nagad desktop

বিসিবির নির্বাচন: প্যানেল আছে প্যানেল নেই!

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৪৫ পিএম
বিসিবির নির্বাচন: প্যানেল আছে প্যানেল নেই!
ছবি : সংগৃহীত

বাংলাদেশের যে-কোনো সংগঠনের নির্বাচন মানেই ‘প্যানেল’। সেটা দৃশ্যমান হোক কিংবা অদৃশ্যমান। তবে সাংগঠনিক বাধ্যবাধকতার কারণে অনেক সংগঠনের নির্বাচনেই প্যানেল দৃশ্যমান থাকে না। এদিকে ক্রীড়াঙ্গনে জোর গুঞ্জন, বিসিবির ৭ জুনের নির্বাচনে তামিম ইকবাল একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তামিম ইকবাল কখনো কোথাও বলেননি তিনি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন বা প্যানেল তৈরি করছেন। তিনি নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। যার ইচ্ছা হবে নির্বাচন করবেন। সেখানে কারও বিন্দুমাত্র কোনো হস্তক্ষেপ থাকবে না। বর্তমানে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি। নির্বাচিত হয়ে আসলে তিনি আবারও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু নির্বাচনে আগ্রহীরা চাচ্ছেন তার সঙ্গে থাকতে?

বিসিবির তিন ক্যাটাগরির নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ থাকে ‘বি’ ক্যাটাগরি নিয়ে। এই ক্যাটাগরিতে সব ডাকসাইটে প্রার্থীরা অংশ নিয়ে থাকেন। এখান থেকেই পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন। একটি সূত্রে জানা গেছে তামিম ইকবালের (ওল্ড ডিওএইচএস) সঙ্গে যারা নির্বাচন করতে পারেন তারা হলেন বর্তমান অ্যাডহক কমিটির ফাহিম সিনহা (আবাহনী), রফিকুল ইসলাম বাবু ( ইন্দিরা রোড ক্রীড়া চক্র), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স)। এছাড়া আছেন মাসুদুজ্জামান (মোহমেডান), শাহনিয়ান তানিম নাভিন (মেরিনার ইয়াংস ক্লাব), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), আসিফ রাব্বানি (শাইনপুকুর), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ওয়ান্ডারারার্স ক্লাব)। এছাড়া প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরী, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের হানিফ ভূঁইয়া, গোপীবাগ ফ্রেন্ডিস অ্যাসোসিয়েশনের এএইচএম সাইফুল ইসলাম সপু, বাংলাদেশ বয়েজ ক্লাবের জিয়াউর রহমান তপুর নামও শোনা গেছে। তানজিল চৌধুরী ও হানিফ ভূঁইয়া নির্বাচন করবেন না বলে জানা গেছে। বাকি দুজনও শেষ পর্যন্ত নির্বাচন না করতে পারেন। তবে এদের বাইরে লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফুর রহমান বাদল ও ট্রাই স্টেট ক্রিকেটার্সের মোহাম্মদ আমজাদ হোসেন গতকাল মনোনয়নপত্র কিনেছেন। আজও মনোনয়নপত্র বিতরণ হবে। যে কারণে আগ্রহী প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। 

এদিকে ‘এ’ ক্যাটাগরিতে ঢাকা বিভাগে থেকে বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান (জামালপুর জেলা) ও সাঈদ বিন জামান (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), চট্টগ্রাম বিভাগ থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু (চট্টগ্রাম জেলা) ও বিসিবির সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু (লক্ষ্মীপুর জেলা), খুলনা বিভাগ থেকে মো. শফিকুল আলম (খুলনা জেলা) ও শান্তনু ইসলাম (যশোর জেলা), রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা), সিলেট বিভাগ থেকে বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীর (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা) নির্বাচিত হয়ে আসাটা সময়ের ব্যাপার। এই সব জায়গায় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। বরিশাল বিভাগে মো. মিজানুর রহমানের নাম শোনা যাচ্ছে। তবে সেখানে ভোলা জেলার কাউন্সিলার মো. মুনতাসির আলম চৌধুরীও নির্বাচন করবেন বলে জানা গেছে। সে ক্ষেত্রে এই বিভাগে নির্বাচন হতে পারে। একইভাবে নির্বাচন হতে পারে রংপুর বিভাগে। এখান আগ্রহী প্রার্থী হলেন ঠাকুরগাঁওয়ের মির্জা ফয়সাল আমীন ও গাইবান্ধার মো. শহীদুজ্জামান শহীদ। 

‘সি’ ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলার বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মো.আলমগীর বেশ ভালো অবস্থানে আছেন। তার সঙ্গে নির্বাচন করার কথা শুনা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলার সাবেক ক্রিকেটার দেবব্রত পালের। এদিকে সবাইকে চমকে দিয়ে গতকাল এই ক্যাটাগরিতে মনোনয়নপত্র কিনেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কাউন্সিলার জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।

জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন?

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:০৫ পিএম
জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন?
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফুটবল স্টেডিয়ামগুলো পরিষ্কার করার মাধ্যমে এক অনন্য দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন জাপানিজ সমর্থকরা। খেলা শেষে বেশিরভাগ ক্রীড়ামোদী যখন প্লাস্টিকের আবর্জনার ওপর দিয়ে হেঁটে স্টেডিয়াম ত্যাগ করতে অভ্যস্ত, সেখানে জাপানের দর্শকদের ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র।

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে জাপান প্রথমবারের মতো অংশ নেয়। সেবারই প্রথম খেলা শেষে স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করতে দেখা যায় জাপানিজ সমর্থকদের। এরপর থেকে বিশ্বকাপ, অলিম্পিক বা অন্যান্য যেকোনো বড় ক্রীড়া আসরেই এটি একটি নিয়মিত দৃশ্য।

চার বছর আগে কাতার বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ২-১ গোলের অবিশ্বাস্য জয়ের পরও উদযাপনের মাঝেই খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করতে নেমে পড়েন সামুরাই ব্লুর সমর্থকরা।

‘তাতসু তোরি এতো ও নিগোসাজু’- জাপানিজ এই প্রবাদের আক্ষরিক অর্থ হলো, ‘একটি পাখি তার পেছনে কোনো চিহ্ন রেখে যায় না।’ তবে এর অন্তর্নিহিত ভাবার্থ হলো, ‘কোনো স্থান আপনি যেভাবে পেয়েছিলেন, ঠিক সেভাবেই রেখে যান।’

ওসাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক স্কট নর্থ ২০১৮ বিষয়টি ব্যাখ্যা করে বলেছিলেন, ‘ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করার এই প্রবণতা আসলে স্কুলজীবন থেকে শেখা মৌলিক আচরণেরই একটি অংশ। জাপানে শিশুরা নিজেদের ক্লাসরুম এবং বারান্দা নিজেরাই পরিষ্কার করে। শৈশবজুড়ে এই অভ্যাসের ক্রমাগত অনুশীলনের ফলে এটি তাদের স্বভাবের অংশ হয়ে দাঁড়ায়।’

জাপান-ভিত্তিক সাংবাদিক স্কট ম্যাকইন্টায়ার বলেন, ‘এটি কেবল ফুটবল সংস্কৃতির অংশ নয়, বরং গোটা জাপানি সংস্কৃতিরই একটি রূপ। অনেকেই বলেন ফুটবল হলো সংস্কৃতিরই প্রতিফলন। জাপানি সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সবকিছু একদম নিখুঁত ও পরিষ্কার রাখা। যেকোনো খেলাধুলার ক্ষেত্রে, বিশেষ করে ফুটবলে এর প্রতিফলন দারুণভাবে দেখা যায়।’

পাপ্পু/অনিক/

ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে কাঁধে চোট পাওয়া মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর ইনজুরি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ম্যাচটিতে ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহার সঙ্গে ধাক্কা লাগায় এই চোট পান তিনি।

ম্যাচের ৮৪ মিনিটে বল নিয়ে এগিয়ে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ধাক্কায় ৩৫ বছর বয়সি এই গোলরক্ষক মাঠে লুটিয়ে পড়েন এবং হাত চেপে ধরে ব্যথায় লুটিয়ে পড়েন। এর আগে ম্যাচের প্রথমার্ধেও তার বাম পায়ের নিচের অংশে কিছুটা অস্বস্তি লক্ষ্য করা গিয়েছিল।

ম্যাচ শেষে কোচ ওয়াহবি, বুনুর শরীরের কাঁধের ইনজুরি নিয়ে উদ্বেগের কথা নিশ্চিত করেছেন। তবে চোট কতটা গুরুতর, তা এই সপ্তাহের শেষে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে বলে জানান তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, ‘ওর কাঁধে একটি আঘাত লেগেছে, এছাড়া আর কিছু নয়। আমি যখন ওকে দেখলাম, ও বলল ও ঠিক হয়ে যাবে। তবে সেখানে কিছুটা আঘাত লেগেছে এবং জায়গাটা ব্যথা করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আরও কিছু পরীক্ষা করতে হবে। তবে ইতিবাচক দিক হলো ও ম্যাচটি শেষ করতে পেরেছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। আগামীকাল আমরা বিস্তারিত জানতে পারব। তবে পরিস্থিতি এখনই আশঙ্কাজনক বা গুরুতর মনে হচ্ছে না। ইনশাআল্লাহ, আগামী ম্যাচেই ও ফিরবে এবং আমরা নিশ্চিত সেই ম্যাচেও ওকে বেশ শক্ত লড়াই করতে হবে।’

বুনুর এই চোট মরক্কো শিবিরের জন্য নতুন এক ধাক্কা, কারণ ইতিমধ্যেই দলে ইনজুরির লম্বা মিছিল তৈরি হয়েছে। ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেও ইনজুরির কারণে আগের্ড এবং লেফট উইঙ্গার আবদে এজাজুলি দল ছেড়ে ক্লাবে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

আগামী ২০ জুন বোস্টনে ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। এর পাঁচ দিন পর আটলান্টায় হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে তারা গ্রুপ পর্বের অভিযান শেষ করবে।

পাপ্পু/অনিক/

এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৩২ পিএম
এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে কোচ হিসেবে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারলেন না কার্লো আনচেলত্তি। আজ (১৪ জুন) নিউ ইয়র্কে মেটলাইফ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের শুরুতেই ইসমায়েল সাইবারির গোলে লিড নেয় ‘অ্যাটলাস লায়নস’ খ্যাত মরক্কো। তবে প্রথমার্ধেই দারুণ এক ডান পায়ের বাঁকানো শটে সেলেকাওদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির পর জয়সূচক গোলের খোঁজে আনচেলত্তি ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়া এবং জেনিত সেন্ট পিটার্সবার্গের উইঙ্গার লুইজ হেনরিককে মাঠে নামালেও মরক্কোর রক্ষণদুর্গ ভাঙতে পারেনি ব্রাজিল।

ম্যাচ শেষে নিজের রণকৌশল ও দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন আনচেলত্তি, ‘ম্যাচটি বিশেষ করে প্রথমার্ধে বেশ কঠিন ছিল। ছেলেদের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করছিল, বল পজিশন হাতছাড়া হচ্ছিল এবং মাঠে ভারসাম্যের অভাব ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি।’

ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ইতালিয়ান এই কোচ আরও বলেন, ‘পরের ম্যাচে দল আরও ঘুরে দাঁড়াবে। প্রথমার্ধে আমাদের কিছু সমস্যা ছিল, অনেকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি আমরা। এই জায়গাগুলোয় উন্নতি করতে হবে। তবে আত্মবিশ্বাস হারানো চলবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে। প্রথম ম্যাচেই কোনো দল নিখুঁত হয়ে ওঠে না।’

এদিকে ম্যাচ ছাড়িয়ে গণমাধ্যমের বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৯ বছর বয়সি তরুণ তুর্কি এনড্রিক। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে অলিম্পিক লিওর হয়ে ফরাসি লিগ ওয়ানে ৮টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে ক্লাবকে পয়েন্ট টেবিলের চারে তুলতে বড় ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড। এমন ফর্মে থাকার পরও পুরো ম্যাচ তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আনচেলত্তি।

তবে তরুণ এই তারকাকে না খেলানো নিয়ে প্রশ্ন করা হলে তা সুকৌশলে এড়িয়ে যান সেলেকাও বস। আনচেলত্তি সোজাসুজি জানান, ‘আমি কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করব না। আমি এখানে পুরো দলের বিষয়ে কথা বলতে এসেছি।’

পাপ্পু/অনিক/

জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১২:২৩ পিএম
জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান
ছবি: সংগৃহীত

কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে রবিবার (১৪ জুন) দুর্দান্ত এক জয়ের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। উত্তেজনাপূর্ণ ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে টনি পোপোভিচের শীর্ষরা।

ম্যাচের প্রথমার্ধেই সকারুজদের লিড এনে দেন তরুণ ফরোয়ার্ড নেস্টোরি ইরানকুন্ডা। পল ওকন-এংস্টলারের ডিফেন্স চেরা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় তুরস্কের জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় তুরস্ক। তবে ম্যাচের ৭৫তম মিনিটে তাদের সমতায় ফেরার সব আশায় পানি ঢেলে দেয় অস্ট্রেলিয়া। বক্সের প্রান্ত থেকে মেটকালফের নেওয়া দুর্দান্ত এক শট গোলপোস্টের নিচের ডান কোণ দিয়ে জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় এশিয় অঞ্চলের প্রতিনিধিরা।

এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের টেবিল টপার যুক্তরাষ্ট্রের ঠিক পেছনেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। আগামী ২০ জুন নিজেদের পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক।

পাপ্পু/আমান

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১১:৩৫ এএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টস হেরেও প্রথম দুই ওয়ানডে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছে ঐতিহাসিক সিরিজ জয়। এবার বাংলাওয়াশের মিশন। আজ (১৪ জুন) জয়ের পর কি এটা কি নিশ্চিত করতে পারবে টিম টাইগার্স? এটা সময়ই বলে দিবে। আপাতত নাজমুল হোসেন শান্ত জানিয়েছে, প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।

হ্যাঁ, শান্ত জানিয়েছেন। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার কাঁধেই দলের নেতৃত্বের ভার। আঘাত পেয়ে দলছুট হয়েছেন নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের একাদশে তিনি ছাড়াও আরও একটি পরিবর্তন। মিরাজ ও নাহিদ রানার বদলে খেলবেন মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশে জোড়া পরিবর্তন এসেছে। টানা তিন ডাক মেরে বাদ পড়েছেন ম্যাট শর্ট। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ওলি পিক। বিশ্রাম দেওয়া হয়েছে নাথান এলিসকে। একাদশে তার জায়গা নিয়েছেন বেন ডুয়ারশুইস।

বাংলাদেশ দল: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং মাহেদী হাসান।

অস্ট্রেলিয়া দল: কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশানে, ওলি পিক, জাভিয়ের বার্টলেট, বেন ডুয়ারশুইস, রাইলি মেরেডিথ এবং অ্যাডাম জাম্পা।

অনিক/