জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রশিবিরের সঙ্গে ত্রিশাল ডায়াগনস্টিক অ্যান্ড আই কেয়ারের সঙ্গে সমঝোতা (MoU) স্বারক স্বাক্ষর হয়েছ।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
এ চুক্তির মাধ্যমে জাককানইবির সব শিক্ষার্থী ত্রিশাল ডায়াগনস্টিক অ্যান্ড আই কেয়ারে যেকোনো পরীক্ষা সেবায় ৪০% ছাড় পাবে।
উল্লেখ্য, উক্ত হাসপাতালটি চক্ষু স্বাস্থ্যসেবায় বিশেষায়িত এবং জেনারেল সেকশনও বেশ সমৃদ্ধ।
ছাত্রশিবিরের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মো. খবিরুজ্জামান।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এবং মোমেনশাহী মহানগর সেক্রেটারি সাআদ কবির, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাসেল মিয়া এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান সুমন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আমরা আরও কিছু স্বনামধন্য হাসপাতাল থেকে বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করে চলেছি। শিক্ষার্থীদের কষ্ট লাঘবেই আমাদের এ প্রয়াস।
উল্লেখ্য, এর আগে গত ৪ ডিসেম্বর একই বিষয়ে ত্রিশালের খান ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে MoU স্বাক্ষর করেছে জাককানইবি শাখা ছাত্রশিবির।
তাসনিম হক/নাঈম




