সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পোদোক্তা ড. সৈয়দ রাগীব আলী বলেছেন, ব্যাংকিং সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য বর্তমান তরুণ শিক্ষার্থীদের আগ্রহ বেশি। তাই আমাদেরকে সম্মিলিতভাবে ব্যাংকিং খাতকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হবে এবং মানবিক জ্ঞান, নৈতিকতা ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
বুধবার (২০ নভেম্বর) লিডিং ইউনিভার্সিটিতে ব্রাক বাংকের ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ ক্যারিয়ার টক অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে কী-নোট স্পিকারের বক্তব্য দেন ব্রাক ব্যাংকের হেড অব হিউমেন রিসোর্সেস আক্তারুদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। কী-নোট স্পিকারের বক্তব্যে ব্রাক ব্যাংকের হেড অব হিউমেন রিসোর্সেস আক্তারুদ্দিন মাহমুদ বলেন, শুধু পড়াশোনায় ভালো হলেই ক্যারিয়ারে সফল হওয়া যায় না। এজন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও সুন্দর ব্যবস্থাপনা। বিষন্ন ও হতাশ মানুষ কখনো জীবনে বা কর্মক্ষেত্রে সফল হয় না এবং জীবনে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। জীবনে সফল হতে প্রয়োজন আত্মবিশ্বাস। যোগ্য নাগরিক হতে শুধু চাকুরি যেন মুখ্য না হয় বরং নিজের পরিকল্পনায় নিজেকে সাজাতে হবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক সিলেট অঞ্চলের রিজিউনাল হেড রেজাউর রহমান বিষয়ভিত্তিক আলোচনা করেন। লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। ইংরেজি বিভাগের শিক্ষক উম্মে কুলসুম মিলির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম এস রহমান পীর এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
প্রশ্নত্তোরপর্বে ব্র্যাক ব্যাংক দক্ষিণ সুরমা শাখার ম্যানেজার লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী সফিউদ্দিন চৌধুরীর প্রস্তাবে আগামীতে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য সিলেটে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন শাখায় ইন্টার্নশিপ করার সুযোগ প্রদানে সম্মতি প্রদান করেন হেড অব হিউমেন রিসোর্সেস। অনুষ্ঠানে টেলেন্ট অ্যাকিউজিশন অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যাসোসিয়েট ম্যানেজার রকিব মোস্তাক, ব্র্যাক ব্যাংক সিলেটের ক্লাস্টার হেড মো. সাফায়াত হুসেইন, বিয়ানীবাজার শাখার ম্যানেজার রইস উদ্দিন এবং সিলেট অঞ্চলের ইউনিভার্সেল অফিসার হিমাদ্রি পুরকায়স্থ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/