পবিত্র রমজানে আমারি ঢাকা অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে এক অনন্য রাজকীয় স্বাদযাত্রায়।
অভিজ্ঞ শেফদের নিপুণ হাতে থাকছে মুঘলাই থিমভিত্তিক ইফতার, সেহরি, টেক-অ্যাওয়ে বক্স এবং ঐতিহ্যবাহী হালিম ও মচমচে জিলিপিসহ আভিজাত্যপূর্ণ ডাইনিং আয়োজন।
রমজানের এই বিশেষ আমেজকে আরও প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন দেশ থেকে আগত প্রথিতযশা শেফরা পরিবেশন করছেন মুঘল আমলের ঐতিহ্যবাহী রন্ধনশৈলী।
১৬ শ শতাব্দীর মুঘল সাম্রাজ্য থেকে উদ্ভূত এই বিশেষ রান্নার ধারা মধ্য এশিয়া, পারস্য ও ভারতীয় ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ। ঘি, দই, বাদাম, জাফরান ও এলাচের সুবাসে সমৃদ্ধ এবং ধীর আঁচে রান্না করা এই খাবারগুলো তাদের গভীর স্বাদ ও সুগন্ধের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।
পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন পরিবেশন করা হবে মুঘলাই স্টাইল ইফতার ও ডিনার বুফে। এছাড়া প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার থাকছে সেহরি বুফে।
হোটেলের ১৩তম তলায় অবস্থিত আমায়া ফুড গ্যালারিতে অতিথিরা উপভোগ করতে পারবেন সিগনেচার দম বিরিয়ানি (লখনউ / হায়দ্রাবাদি), শাহী ভেজিটেবল পোলাও, মুঘলাই পরোটা, শিরমাল ও খামিরি রুটির মতো মনোমুগ্ধকর পদসমূহ।
এছাড়াও মেন্যুতে থাকছে স্পেশাল মুরগ মুসল্লম, নলি নিহারি, চিকেন ও মাটন কোরমা, রোগান জোশ, চিকেন চাঙ্গেজি, মাটন চাপ এবং চিকেন রেজালার মতো সুস্বাদু আয়োজন।
ভারতীয় শেফদের তৈরি খাঁটি কাবাব এবং আন্তর্জাতিক স্বাদের বৈচিত্র্যময় ডিশের এক বিশাল সমাহার থাকছে আমায়া ফুড গ্যালারিতে। বিশেষভাবে উল্লেখযোগ্য গালৌটি কাবাব, মুরগ মালাই কাবাব, সিখ কাবাব, দহি কে কাবাব, নার্গিসি কোফতা ও লুখমির মতো শেফদের সিগনেচার আইটেমগুলো অতিথিদের দেবে এক অনন্য রন্ধন অভিজ্ঞতা।
যারা ঘরে বসে ইফতার উপভোগ করতে চান, তাদের জন্য লবি লেভেলে অবস্থিত ‘ক্যাসকেড’ রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে বিশেষ টেক-অ্যাওয়ে ইফতার বক্স। অ্যারাবিয়ান প্ল্যাটারের পাশাপাশি প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভার ক্যাটাগরির এই বক্সগুলোর মূল্য শুরু হচ্ছে ৩,৯৯৯ টাকা (নিট) থেকে।
দুজনের জন্য উপযোগী প্রতিটি বক্সে দেশি খাবারের পাশাপাশি মরক্কো, আরব ও ভারতের জনপ্রিয় সিগনেচার ডিশসমূহ থাকছে আকর্ষণীয় প্যাকেজিংয়ে।
আমায়া ফুড গ্যালারিতে ইফতার ও ডিনার বুফে উপভোগ করা যাবে ৯,৯৯৯ টাকা (নিট) মূল্যে, যেখানে নির্দিষ্ট কার্ডে থাকছে ‘Eat 4 Pay 1’ অফার। সেহরি বুফের মূল্য ৫,৯৯৯ টাকা (নিট), যেখানে নির্দিষ্ট কার্ডে প্রযোজ্য ‘Eat 3 Pay 1’ অফার।
উৎসবের আনন্দকে আরও স্মরণীয় করে তুলতে থাকছে ৭,৯৯৯ টাকা (নিট) মূল্যের ‘ঈদ গেটঅওয়ে’ রুম প্যাকেজ।
এছাড়া করপোরেট ও সামাজিক ইফতার আয়োজনের জন্য আমারি ঢাকা দিচ্ছে প্রশস্ত ভেন্যু ও কাস্টমাইজড প্যাকেজ, যার মূল্য জনপ্রতি ২,৮৯৯ টাকা (নিট) থেকে শুরু।
রমজানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জাফরানি রেশমি জিলিপি ও গুড়ের জিলিপি (প্রতি কেজি ২,৮৯৯ টাকা) এবং আমারি’র ঐতিহ্যবাহী স্পেশাল হালিম (প্রতি কেজি ১,৮৯৯ টাকা)। ভারত থেকে আগত বিশেষ শেফরা পুরো রমজান মাসজুড়ে এসব খাবারের আদি ও অকৃত্রিম স্বাদ নিশ্চিত করবেন।
অসাধারণ খাবার, আভিজাত্যপূর্ণ পরিবেশ ও আন্তরিক আতিথেয়তায় রমজানের পবিত্রতা উদযাপনে আমারি ঢাকা হতে পারে আপনার সেরা গন্তব্য।
আরও বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
📞 আমায়া ফুড গ্যালারি: ০১৭৭৭৭৯৬৪৪৪, ০১৭৭৭৭৯৬৪৪৫
📞 ক্যাসকেড রেস্টুরেন্ট: ০১৭৭৭৭১৯৩১৯
📞 রুম ও স্টে প্যাকেজ: ০২৫৫০৫৯৬২০
বিজ্ঞপ্তি/