ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
সেলফ কেয়ার রুটিন যখন থেরাপি জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম মঞ্চের জন্য অনেক গবেষণামূলক কাজ করতে চাই: জুয়েনা শবনম টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি! গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা ‘রকস্টার’ যেন মাদকের বিজ্ঞাপন নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ ৬৫ ভাগ মানুষকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন একাগ্র একলিম, পরিচ্ছন্ন সিলেট সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫ অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র চাক্তাই খালে নির্মাণাধীন সেতুর ধীরগতি সহ্য করা হবে না: চসিক মেয়র ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি! ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
Nagad desktop

নারায়ণগঞ্জ সদর হাসপাতাল রোগীর খাবার মিলেমিশে আত্মসাৎ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩১ এএম
আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪০ এএম
রোগীর খাবার মিলেমিশে আত্মসাৎ
নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। ছবি:খবরের কাগজ

নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি থেকেও রোগীরা সরকারি খাবার পাচ্ছেন না। অথচ কর্তৃপক্ষ নিয়মিত খাবারের বিল পরিশোধ করছে। রোগীরা বলছেন, ভর্তি হওয়ার পর তাদের শুধু স্যালাইন দেওয়া হয়। এ ছাড়া তারা কিছুই পান না। অভিযোগ রয়েছে, হাসপাতালের হিসাব রক্ষক, ক্যাশিয়ার ও সরবরাহকারী আতাত করে রোগীদের খাবারের টাকা আত্মসাৎ করছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে যথাযত নিয়মে খাবার সরবরাহ করা হবে। 

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৯০ জন রোগী ভর্তি হয়। এটি জেলার একমাত্র ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসালয়। তবে এ ওয়ার্ডে শয্যার সংখ্যা মাত্র ১০টি। ফলে পর্যায়ক্রমে রোগীরা সেবা পেয়ে থাকেন। হাসপাতাল কর্তৃপক্ষ শয্যা অনুসারে প্রতিদিন এখানে ১০ জন রোগীর খাবার বরাদ্দ দেয়। তবে খাবার তো দূরের কথা রোগীদের এখানে পানিও বাইরে থেকে কিনে আনতে হয়। খাবার নিয়ে সমস্যা শুধু সদর হাসপাতালেই নয়, নগরীর খানপুরের ৩০০ শয্যার হাসপাতালের রান্নাঘর থেকে খাবার ও কাঁচামাল চুরির অভিযোগ দীর্ঘদিনের।

সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী মোতালেব মিয়া বলেন, ‘শনিবার ভোরে অসুস্থ অবস্থায় এখানে ভর্তি হই। এরপর নার্সরা একটি স্যালাইন দেন। বাকি সব বাইরে থেকে কিনে এনেছি। বেলা ১১টা পর্যন্ত কোনো খাবার পাইনি। পানি পর্যন্ত বাইরে থেকে কিনে আনতে হয়েছে।’

ডায়রিয়ায় আক্রান্ত শিশু নুর মোহাম্মদের নানা নজরুল ইসলাম বলেন, ‘আজকে নাতিকে ভর্তি করেছি। এর আগে আমিও ভর্তি ছিলাম। কিন্তু কখনো হাসপাতাল থেকে খাবার দেয়নি। এখানে স্যালাইন ছাড়া আর কিছু দেয় না। নার্সরা শুধু সেবা দেন আর চিকিৎসা দেন জরুরি বিভাগের চিকিৎসকরা।’

এখানে এক বেডে দুজন রোগীকে একসঙ্গে রাখা হয় বলে জানান ফরিদা বেগম নামে আরেক রোগী। তিনি বলেন, ‘হাসপাতালের এ ওয়ার্ডে স্যালাইন ছাড়া কোনো ওষুধ দেয় না। আবার রোগী বেশি হলে এক বেডে দুজনকে থাকতে হয়। এ ছাড়া আশপাশ থেকে আবর্জনার দুর্গন্ধ বের হয়। এ সমস্যা দীর্ঘদিনের। অথচ সব দেখেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না।’
সদর হাসপাতালের হিসাব বিভাগে গিয়ে জানা যায়, প্রতিদিন একজন রোগীর জন্য বরাদ্দকৃত খাবারে দাম ১৭৫ টাকা। সে হিসাবে মাসে ৫২ হাজার ৫০০ টাকা আর বছরে ৬ লাখ ৩০ হাজার টাকা খরচ হয় শুধু ডায়রিয়া ওয়ার্ডের ১০ শয্যা থেকে। মূলত হাসপাতালের হিসাব রক্ষক আলাউদ্দিন ও ক্যাশিয়ার নুরুল আমিনের সঙ্গে আতাত করে খাবার সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে এই টাকা আত্মসাৎ করে আসছেন বলে জানায় হাসপাতালের কর্মচারীরা। আর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান নোভা ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান হলেও এর দেখভাল করেন আরমান নামে অন্য একজন। তিনি সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠজন হিসেবে শহরে পরিচিত।

রোগীর খাবার নিয়ে অনিয়মের বিষয়ে সরবরাহকারী আরমানের ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি, মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। এ ছাড়া হিসাব রক্ষক আলাউদ্দিন বিষয়টি অস্বীকার করেছেন। আর ক্যাশিয়ার নুরুল আমিন ওমরা হজ করতে গেছেন। তাই অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

সরকারি হাসপাতালে রোগীদের খাবার নিয়ে অনিয়ম, ব্যাগ ভরে খাবার নিয়ে যাওয়া চরম অপরাধ বলে জানান জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) জহিরুল ইসলাম জানান, তিনি নতুন যোগদান করেছেন। তাই বিষয়টি তিনি জানেন না। তবে এখন থেকে যথাযত নিয়মে খাবার সরবরাহ ও বিতরণ কার্যক্রম মনিটরিং করবেন বলে জানান তিনি।

এদিকে খাবার নিয়ে অনিয়মের সুযোগ নেই জানিয়ে সিভিল সার্জন মুশিয়ার রহমান বলেন, ‘ডায়রিয়া ওয়ার্ডে রোগীরা বেশি সময় থাকেন না, তাই এ ওয়ার্ডের খাবার অন্য ওয়ার্ডে দিয়ে দেওয়া হতে পারে। তারপরও যদি অনিয়ম হয়ে থাকে, তা হলে খতিয়ে দেখা হবে কারা তা করছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের রান্নাঘর থেকে খাবার চুরির ঘটনা প্রায়ই দেখা যায়। হাসপাতালের সিসি ক্যামেরাতে তা ধারণ করা হয়। তবু কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় না। জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যায়।

সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:২৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় একটি চলন্ত কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বাবলু (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুন) সকাল আটটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে দুটি খুঁটি ভেঙে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

ইমরান হোসেন/তামান্না রুপা/

ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:২৩ পিএম
ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন
বাগেরহাটে সাংবাদিক পরিচয়ে আয়োজিত এক প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি। ছবি: খবরের কাগজ

বাগেরহাটের শরণখোলায় কথিত ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক মাহামুদুল হাসানকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের দাবি, চিকিৎসকের যোগ্যতা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় হওয়া মামলাকে কেন্দ্র করে এবার মানববন্ধন কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে বাগেরহাট জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনকে আয়োজকরা মামলার প্রতিবাদ কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।

তবে স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর পোস্টের অভিযোগে করা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে মাহামুদুল হাসানকে নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তার চিকিৎসা পেশা পরিচালনার বৈধতা, শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উঠে আসে। ডিবিসি নিউজসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।

এরই ধারাবাহিকতায় সংবাদ সংগ্রহ ও প্রকাশকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিককে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য, পোস্ট ও প্রচারণা চালানোর অভিযোগ ওঠে।

এ ঘটনায় সাংবাদিক সৈকত মণ্ডল বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলায় সাংবাদিকতা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানি, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয় বলে তিনি জানান। বর্তমানে বিষয়টি তদন্তাধীন। তদন্তে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার বিষয়ে সাংবাদিক সৈকত মণ্ডল বলেন, 'আমি কোনো সাংবাদিকের নামে মামলা করিনি। যারা সাংবাদিক পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানি, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের করেছেন, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি এখন পিবিআিই তদন্তাধীন। আমি চাই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক।'

তিনি আরও বলেন, 'মানববন্ধনে আমার ও আমার সহকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপতথ্য উপস্থাপন করা হয়েছে। বিচারাধীন একটি বিষয় নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা কোনোভাবেই কাম্য নয়'।

স্থানীয় সাংবাদিক মহলের দাবি, মূলধারার গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জবাব তথ্য-প্রমাণের মাধ্যমে না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালানো হচ্ছে। এতে পেশাদার সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মাহাবুবুর রহমান টুটুল।

তিনি বলেন, ‘কামরুজ্জামান শিমুল একজন কনটেন্ট ক্রিয়েটর। তার বিরুদ্ধে করা মামলাটি দ্রুত প্রত্যাহার করা উচিত। আমরা এ মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানাই।’

রিফাত/ আজহার/

লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:১৭ পিএম
লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা
লক্ষ্মীপুরে জনতার হাতে আটক দুই মাদক কারবারি। ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুক (এলজি), দুই রাউন্ড গুলি ও ১৪ পিস ইয়াবা এবং ১২০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদককারবারি মোহাম্মদ রঞ্জু (৩১) ও সাখাওয়াতকে (২৮) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়।

তাদের বাড়ি গঙ্গাপুর গ্রামে। আটক দুইজনই পেশাদার মাদককারবারি।

এর আগেরদিন স্থানীয় জনতা একই ইউনিয়নের নন্দনপুর গ্রাম থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ দুই মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশে দিয়েছিল।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রায়হান মোহাম্মদ কাজেমী ঘটনার সত্যতা স্বীকার করে খবরের কাগজকে জানান, স্থানীয়রা শুক্রবার রাত ১১টার দিকে দুই মাদককারবারিকে অস্ত্র ও মাদকসহ আটক করে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। 

রফিকুল ইসলাম/থিও/

ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:১১ পিএম
ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি
ছবি: খবরের কাগজ

ফেনীতে এডিস মশার বিস্তার রোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালির আয়েজন করা হয়। 

শনিবার (৬ জুন) সকালে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম, পৌর প্রশাসক আল আমিন সরকার এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন দুলাল। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম বলেন, বর্তমানে এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।

তিনি জানান, সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রতি শনিবার বিভিন্ন দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি পরিবার সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে জনসচেতনতা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও তারা হাসপাতাল ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

তোফায়েল আহাম্মদ/খাদিজা রুমি/

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৩ পিএম
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটে একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, সকালে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফেরার প‌থে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপেভ্যান সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছেলে সিদ্দিক শেখকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-‌ছে‌লে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায়  আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজ/আমান