ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙ্গে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত যেভাবে ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দুর্ঘটনার তদন্তে আরও সময় লাগবে দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা ইরানের অবরুদ্ধ তহবিল ছাড়ে সম্মত হয়েছে আরব আমিরাত! ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীকে বরণ করতে কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল বরগুনায় প্যানেল চেয়ারম্যানের ওপর হামলা, গণপিটুনিতে যুবক নিহত শান্তিচুক্তির ইঙ্গিত যুক্তরাষ্ট্র–ইরানের, বিজয় দাবি তেহরানের কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীর অপেক্ষায় কক্সবাজারবাসী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন আজ মেক্সিকোতে বিশ্বকাপ উদ্বোধনীর মুগ্ধতা ছড়ানো ৭ ছবি
Nagad desktop

ভাণ্ডারিয়ায় খালে মিলল ট্রলারচালকের হাত-পা বাঁধা মরদেহ

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম
ভাণ্ডারিয়ায় খালে মিলল ট্রলারচালকের হাত-পা বাঁধা মরদেহ
ছবি: খবরের কাগজ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রব্বানী বেপারী (২৫) নামে এক ট্রলারচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কাপলিরহাটের কাছে একটি খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রব্বানী উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মন্টু বেপারীর ছেলে।

স্বজনদের ধারণা, পূর্ববিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

জানা গেছে, রবিবার রাতে কয়েক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। তাকে 

স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে রব্বানীর পূর্ব বিরোধ ছিল। রবিবার রাত ১০ টার দিকে প্রতিপক্ষ রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন নামে তিন ব্যক্তি রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। পরদিন সকালে স্থানীয়রা কাপালির হাট খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল বলেন, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি। 

নিহত রব্বানীর বাবা মন্টু বেপারী বলেন, 'আমার ছেলেকে রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার চাই।'

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক হালদার বলেন, পূর্ব বিরোধের জেরে ওই যুবক হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

হাসান/মেহেদী/

শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৩০ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:২৬ পিএম
শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী সদর বাজার, পানিবন্দি সড়ক ও দুর্ভোগে সাধারণ মানুষ। ছবি: খবরের কাগজ

শেরপুরে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল থেকে নদীর পানি উপচে ঢুকতে শুরু করেছে ঝিনাইগাতী বাজারসহ আশেপাশের এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে পানি সামান্য বাড়লেই প্লাবিত হয় ঝিনাইগাতী সদর বাজারের সড়ক, দোকানপাট এবং নিম্নাঞ্চল। এবারও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাজারের বিভিন্নস্থানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

ব্যবসায়ীরা জানান, দোকানে পানি ঢুকে যাওয়ায় মালামাল রক্ষায় হিমশিম খেতে হচ্ছে। অনেক স্থানে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের চলাচলেও দেখা দিয়েছে ভোগান্তি।

এদিকে, নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বাঁতকুচি পয়েন্টে পানি বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, আজ শেরপুর পয়েন্টে ২৪ দশমিক ৫০ মিলিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৩৫ মিলিমিটার ও নাকুগাঁও পয়েন্টে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল খবরের কাগজকে বলেন, মহারশি নদীতে স্থায়ী বাঁধের জন্য জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছি। আশা করছি, খুব দ্রুতই টেকসই বাঁধ নির্মাণ করতে পারব। যদি, বাঁধ নির্মাণ করতে পারি, তাহলে মানুষের যে দুর্ভোগ, সেটি অনেক আংশেই কমে যাবে।

শাকিল মুরাদ/আজহার.

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১০:৩৭ এএম
ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৫০ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১০০ শিশু।

গত ২ জুন সন্ধ্যা সাড়ে সাতটার পর কিশোরগঞ্জের ইটনা থেকে ১০ মাসের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিল। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে হামের উপসর্গসহ সংক্রমণজনিত মারাত্মক শক, নিউমোনিয়া, বাম পাশের ফুসফুসের আবরণীর (প্লুরা) মধ্যে অস্বাভাবিকভাবে তরল জমা হওয়ায় শিশুটি মারা যায়।

শনিবার (১৩ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ১৩ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৬২ শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৯১২ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/অন্তরা

বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীর অপেক্ষায় কক্সবাজারবাসী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১০:০০ এএম
বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীর অপেক্ষায় কক্সবাজারবাসী
ছবি: খবরের কাগজ

সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। কোথাও গুঁড়িগুঁড়ি, কোথাও ঝুম বর্ষণ। তবুও থেমে নেই মানুষের অপেক্ষা। ছাতা, রেইনকোট কিংবা ভেজা কাপড় গায়ে নিয়েই কক্সবাজারের বিভিন্ন প্রান্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই অপেক্ষা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য।

শনিবার (১৩ জুন) দিনব্যাপী সফরে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার বাসিন্দা আজিম খান বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষের আগ্রহ কমেনি। আমরা দীর্ঘদিন ধরে পাতলী খাল পুনঃখননের অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রী নিজে এসে উদ্বোধন করবেন, এটা আমাদের জন্য বড় আনন্দের বিষয়। তাই বৃষ্টিতে ভিজেও প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য বসে আছি।

স্থানীয় জসিম উদ্দিন বলেন, বৃষ্টি থাকলেও মানুষ ঘর থেকে বের হয়েছে। কারণ এই সফরের সঙ্গে এলাকার উন্নয়ন জড়িত। খালটি পুনঃখনন হলে কৃষি ও জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।

পাতলী খাল পুনঃখনন সম্পন্ন হলে অন্তত দুই লাখ মানুষ সরাসরি উপকৃত হবে বলে জানান স্থানীয়রা। পাশাপাশি সেখানে ‘জিয়া স্মৃতি পার্ক’ নির্মাণের দাবিও উঠেছে।

চকরিয়া পৌর এলাকার বাসিন্দা নুরুল হাসান বলেন, বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে, কিন্তু মানুষের ঢল থামেনি। সবাই প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় আছে।

জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। পরে সন্ধ্যায় জেলার বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সঙ্গে সুধী সমাবেশে অংশ নেবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব দপ্তরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কর্মসূচি সফল ও নিরাপদ করতে প্রয়োজনীয় সমন্বয়ও শেষ হয়েছে।

তারেকুর রহমান/তামান্না রুপা/

সুস্বাস্থ্যের বার্তা নিয়ে সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় শাহেদ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:২৮ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১০:১৭ এএম
সুস্বাস্থ্যের বার্তা নিয়ে সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় শাহেদ
সাইকেল যাত্রা সফলভাবে সম্পন্ন করেছেন তরুণ শিক্ষার্থী মো. শাহরিয়ার রহমান শাহেদ ছবি: খবরের কাগজ

‘সুস্বাস্থ্যই প্রকৃত সম্পদ’ স্লোগান নিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরতে দেশের উত্তরের জেলা তেঁতুলিয়া থেকে দক্ষিণের টেকনাফ জিরোপয়েন্ট পর্যন্ত সাইকেলযাত্রা সফলভাবে সম্পন্ন করেছেন শিক্ষার্থী মো. শাহরিয়ার রহমান শাহেদ (২১)। এতে তার সময় লেগেছে ১১ দিন।

শাহরিয়ার রহমান শাহেদ নীলফামারী জেলার বড় সংগলশী গ্রামের বাসিন্দা মো. শাহীনুর ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের শিক্ষার্থী।

গত ১ জুন বিকেল ৪টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া জিরোপয়েন্ট থেকে সাইকেলে যাত্রা শুরু করেন শাহেদ। টানা ১১ দিনের এই যাত্রা শেষ হয় ১১ জুন দুপুর ২টায় টেকনাফ পৌরসভার জিরোপয়েন্টে।

সাইকেল যাত্রা সম্পর্কে শাহরিয়ার রহমান শাহেদ বলেন, 'সুস্বাস্থ্যই প্রকৃত সম্পদ। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই আমি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই সাইকেল যাত্রা করেছি। দেশের তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল আমার মূল লক্ষ্য।' 

তিনি আরও বলেন, সাইকেল ভ্রমণ আমার কাছে শুধু একটি শখ নয়, এটি আমার প্রয়োজনও। ছোটবেলায় দাদা-নানা ও বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার নানা গল্প শুনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেলে ভ্রমণের স্বপ্ন জাগে। সেই স্বপ্ন থেকেই সাইকেল নিয়ে সারা দেশ ঘুরে দেখার ইচ্ছা তৈরি হয়েছে। পাশাপাশি দৈনন্দিন জীবনে শরীরচর্চা ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে সাইকেল আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় জনগণ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং তরুণ সমাজের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক সক্ষমতার বার্তা নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শাহেদের এই দীর্ঘ সাইকেল যাত্রা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

শাহীন/আজহার

রোকনপুর সীমান্তে নদীপথে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:২৩ এএম
রোকনপুর সীমান্তে নদীপথে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের এই অবৈধ চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে। মোট ১৫ জনকে পুশইনের চেষ্টা করা হয়। সেখানে দুইজন পুরুষ, আটজন নারী এবং পাঁচটি শিশু ছিলেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর বিওপির সীমান্ত পিলার ২২০/এমপি-এর কাছে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ওই ১৫ জনকে একটি নৌকায় করে নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।

বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নেন এবং অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির তীব্র বাধার মুখে অনুপ্রবেশকারীরা ভারতের সীমান্তেই শূন্যরেখায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। পরে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিএসএফের পুশইনের চেষ্টা বিজিবির সতর্ক অবস্থানের কারণে সফল হয়নি। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।

আসাদুল্লাহ/আমান