রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
এই পরিষদ মনোনীত প্যানেল থেকে আবুল কাসেম সভাপতি এবং পারভেজ তৌফিক জাহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ২১টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ঐক্য পরিষদের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে সহ-সভাপতি পদে মাহাবুবুল ইসলাম ও মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল এবং ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক জানিজ ফাতেমা কাজল নির্বাচিত হয়েছেন।
তবে সহ-সভাপতির একটি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেল থেকে এ কে এম মিজানুর রহমান জয়লাভ করেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী ও রহিমা খাতুন।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা।
রিফাত/