ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
চ্যাটজিপিটির মেমোরি ফিচারে বড় পরিবর্তন বিমানবাহিনী জাদুঘরে রেনেসন্স হোটেলের বাহার রেস্টুরেন্টে শুরু হচ্ছে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’ বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের চাঁদপুরে ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’ এর মোড়ক উন্মোচন ১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’ দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত সেলফ কেয়ার রুটিন যখন থেরাপি জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম মঞ্চের জন্য অনেক গবেষণামূলক কাজ করতে চাই: জুয়েনা শবনম টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি! গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা ‘রকস্টার’ যেন মাদকের বিজ্ঞাপন নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ ৬৫ ভাগ মানুষকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন একাগ্র একলিম, পরিচ্ছন্ন সিলেট সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫ অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
Nagad desktop

গোপালগঞ্জের ওড়াকান্দি ঠাকুরবাড়িতে বারুনী স্নানোৎসব শুরু

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৫০ এএম
আপডেট: ১৬ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম
গোপালগঞ্জের ওড়াকান্দি ঠাকুরবাড়িতে বারুনী স্নানোৎসব শুরু
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতুয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ বারুনী স্নান উৎসব

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে শুরু হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতুয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ বারুনী স্নানোৎসব। 

সোমবার (১৬ মার্চ) থেকে তিন দিনব্যাপী এই উৎসবে অংশ নেবেন দেশ-বিদেশের লাখ লাখ মতুয়া ভক্ত।

এই উৎসব শুরু হয়েছে আজ সকাল ৮টা ৩৭ মিনিটে এবং চলবে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) সকাল পৌনে ৯টা পর্যন্ত।

এ উপলক্ষে তিন দিনব্যাপী মেলা পরের দিন বুধবার (১৮ মার্চ) বিকেল পর্যন্ত চলবে। 

২০০ বছরের ঐতিহ্যবাহী এই স্নান উৎসব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে উদযাপন করা হয়।

তিন দিনব্যাপী মেলায় দেশের বিভিন্ন জেলার কুটির শিল্প, মৃৎশিল্প, খেলনা ও খাবারের দোকান বসেছে।

উৎসবের প্রধান আকর্ষণ কামনা সাগরে স্নান। বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাদিপতি শ্রীমতি সীমাদেবী ঠাকুর ১৭ মার্চ ব্রক্ষ্মমূহুর্তে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন ও পূজার মাধ্যমে পূণ্য লাভ ও দেশের মঙ্গল কামনা করবেন। ভক্তরা পূজার পর ঠাকুরবাড়ির বড় পুকুর কামনা সাগরে স্নান করে পাপমুক্তি ও পূণ্য লাভের প্রার্থনা করেন।

এবার শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথি উপলক্ষে উৎসবে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশের অন্তত ১০ লাখ মতুয়া ভক্ত। ওড়াকান্দির আশপাশের অন্তত ৫ কিলোমিটার এলাকা উৎসবের আমেজ বিরাজ করছে।

নিরাপত্তার জন্য গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের ডা. কে এম বাবর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ কর্মকর্তারা উৎসবস্থল পরিদর্শন করেছেন।

উৎসব পরিচালনা কমিটির সভাপতি ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বংশধর (ষষ্ঠ পুরুষ) শ্রী অমিতাভ ঠাকুর জানিয়েছেন, এ উৎসব ঘিরে ভক্তদের থাকার ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। মতুয়া সংঘের ছয় শতাধিক স্বেচ্ছাসেবক ভক্ত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ও সেবার দায়িত্ব পালন করছেন। এছাড়া স্নানের সময় কোনো ভক্ত যদি অসুস্থ হয়ে পড়েন, সেজন্য একাধিক মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। আশাকরি অনুষ্ঠানটি সুন্দর ও সঠিকভাবে সম্পন্ন করতে পারব।

কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, ‌‌‌‌‌দেশ-বিদেশের লক্ষাধিক মানুষ এ উৎসবে যোগ দিতে আসবেন। আমরা ষষ্ঠ পুরুষ হিসেবে অনুষ্ঠানটি চালাচ্ছি এবং সকল মানবজাতির শান্তি কামনা করি।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আমি ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছি। মতুয়া ভক্তদের অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সে বিষয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ঠাকুরবাড়ি এলাকায় সুউচ্চ পর্যবেক্ষণ চৌকি ও প্রবশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অর্ধশতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। 

ওড়াকান্দি ঠাকুরবাড়ি শ্রী শ্রী হরিচাঁদ ও তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান। বিশ্বের কোটি কোটি মতুয়া ভক্তদের কাছে এটি একটি পবিত্র পুণ্যভূমি। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঠাকুরবাড়িতে পূজা অর্চনা করেছেন।

বাদল সাহা/অন্তরা 

বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:৩৭ পিএম
বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
বৈদুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কিশোরের মরদেহ মই দিয়ে নিচে নামিয়ে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: খবরের কাগজ

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পাশে বৈদ্যুতিক খুঁটিতে উঠলে দুর্ঘটনা ঘটে। 

কিশোর সাজ্জাদের বাবার নাম মো. সাজু। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেট মসজিদের পেছনের একটি বাসায় ভাড়ায় থাকেন।

রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, পাখির বাসা থেকে বাচ্চা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ একটি বাড়ির টিন তারের সঙ্গে ঝুলে ছিল। পৌনে ১১টার দিকে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনায়েত করিম/ আজহার/

১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:২৪ পিএম
১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দু্ই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ। 

শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে ওই নারী-পুরুষরা সবাই শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছে। এদের মধ্যে ৩টি শিশু, দুজন নারী ও পুরুষ রয়েছেন ৫ জন। 

শনিবার (৬ জুন) দুপুরে ভারতের শূন্যরেখায় দেখা যায়, শিশুসহ ১০ জন নারী-পুরুষ কৃষি জমির আইলে পানির মধ্যে বসে অপেক্ষা করছেন। শুক্রবার রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় ভারতের শূন্যরেখায় আটকা পড়েন তারা। 

এ দিকে শুক্রবার দুই দফায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, যেহেতু তারা ভারত থেকে এসেছে, ভারতীয় শূন্যরেখা অবস্থান করছে তাই তাদের বাংলাদেশের প্রবেশ করতে দেওয়া হবে না বা গ্রহণ করা হবে না। তবে আজ শনিবার বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। 

পুশইন হওয়া শিশুসহ ১০ নারী-পুরুষের মানবেতর জীবনযাপন

শুক্রবার দিনভর প্রখর রৌদ্র ও রাতভর ঝর বৃষ্টিতে তারা সেখানেই অবস্থান করেছেন। তারা কৃষি জমিতে পানির মধ্যে না খেয়ে দিনরাত পার করছেন। তবে বিজিবির পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হলেও বিএসএফএর পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। এদিকে পুশইন হওয়াদের দাবি, যেন দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুরাহা হয়। 

এ বিষয়ে বড়বাড়ি সীমান্ত গ্রামের ইউসুফ আলী খবরের কাগজকে জানান, ‘গতকাল পুশইনের ঘটনার পরপরই আমরা তাদের বাঁধা দিই। তবে বিএসএফ যে কাজটি করেছে এটি ঠিক করেনি। শিশু, নারী ও পুরুষরা অনেক কষ্ট করতেছে। চারপাশে অথৈ পানি, মাঝখানে একটি আইলের মধ্যে তারা কোনোরকম বসে দিনরাত পার করছে। আমরা আশা করব বিএসএফ তাদের নিয়ে যাবে।’

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ-ই নুরে আলম খবরের কাগজকে জানান, ‘বিএসএফ যে কাজটি করেছে এটি অমানবিক কাজ। আন্তর্জাতিক আইন রয়েছে, নিয়ম রয়েছে তাই বলে এভাবে বিএসএফ ১০ জন মানুষকে পুশইন করতে পারে না। গতকাল থেকে মানুষগুলো অনেক কষ্টে আছে। তবে পুশইন ঠেকাতে আমরা স্থানীয় মানুষদের নিয়ে তৎপর রয়েছি।’

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, 'বিজিবির বাঁধার ফলে পুশইন হওয়া ১০ জন ভারতের শূন্যরেখায় অবস্থান করেছে। অনুপ্রবেশ ও পুশইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

রনি মিয়াজী/থিও/

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:০৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:১৬ পিএম
দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত
ছবি: খবরের কাগজ

জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার গাবতলী এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ছেড়ে আসে। ট্রেনটি দেওয়ানগঞ্জ উপজেলার জিলবাংলা সুগার মিলের গাবতলী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করে মনোয়ার হোসেন। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে নিচে পড়ে ট্রেনে কাটা পড়েন মনোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকালে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

আসমাউল আসিফ/খাদিজ রুমি/

সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:২৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় একটি চলন্ত কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বাবলু (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুন) সকাল আটটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে দুটি খুঁটি ভেঙে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

ইমরান হোসেন/তামান্না রুপা/

ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:২৩ পিএম
ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন
বাগেরহাটে সাংবাদিক পরিচয়ে আয়োজিত এক প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি। ছবি: খবরের কাগজ

বাগেরহাটের শরণখোলায় কথিত ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক মাহামুদুল হাসানকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের দাবি, চিকিৎসকের যোগ্যতা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় হওয়া মামলাকে কেন্দ্র করে এবার মানববন্ধন কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে বাগেরহাট জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনকে আয়োজকরা মামলার প্রতিবাদ কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।

তবে স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর পোস্টের অভিযোগে করা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে মাহামুদুল হাসানকে নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তার চিকিৎসা পেশা পরিচালনার বৈধতা, শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উঠে আসে। ডিবিসি নিউজসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।

এরই ধারাবাহিকতায় সংবাদ সংগ্রহ ও প্রকাশকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিককে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য, পোস্ট ও প্রচারণা চালানোর অভিযোগ ওঠে।

এ ঘটনায় সাংবাদিক সৈকত মণ্ডল বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলায় সাংবাদিকতা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানি, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয় বলে তিনি জানান। বর্তমানে বিষয়টি তদন্তাধীন। তদন্তে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার বিষয়ে সাংবাদিক সৈকত মণ্ডল বলেন, 'আমি কোনো সাংবাদিকের নামে মামলা করিনি। যারা সাংবাদিক পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানি, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের করেছেন, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি এখন পিবিআিই তদন্তাধীন। আমি চাই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক।'

তিনি আরও বলেন, 'মানববন্ধনে আমার ও আমার সহকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপতথ্য উপস্থাপন করা হয়েছে। বিচারাধীন একটি বিষয় নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা কোনোভাবেই কাম্য নয়'।

স্থানীয় সাংবাদিক মহলের দাবি, মূলধারার গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জবাব তথ্য-প্রমাণের মাধ্যমে না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালানো হচ্ছে। এতে পেশাদার সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মাহাবুবুর রহমান টুটুল।

তিনি বলেন, ‘কামরুজ্জামান শিমুল একজন কনটেন্ট ক্রিয়েটর। তার বিরুদ্ধে করা মামলাটি দ্রুত প্রত্যাহার করা উচিত। আমরা এ মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানাই।’

রিফাত/ আজহার/