ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম মঞ্চের জন্য অনেক গবেষণামূলক কাজ করতে চাই: জুয়েনা শবনম টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি! গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা ‘রকস্টার’ যেন মাদকের বিজ্ঞাপন নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ ৬৫ ভাগ মানুষকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন একাগ্র একলিম, পরিচ্ছন্ন সিলেট সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫ অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র চাক্তাই খালে নির্মাণাধীন সেতুর ধীরগতি সহ্য করা হবে না: চসিক মেয়র ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি! ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০ ফটিকছড়িতে মনজুর-সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান এআই মামলা: ডিএমপি মাত্র দুটি নম্বর থেকে এসএমএস পাঠায়, অন্যগুলো ভুয়া ঈশ্বরগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার হরিপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্টে পুশইন ব্যর্থ, লোকজন ফিরিয়ে নিল বিএসএফ
Nagad desktop

আদিতমারীতে দুস্থদের ত্রাণ পেলেন বিএনপি নেতাসহ সচ্ছল চারজন

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৪:২৬ পিএম
আপডেট: ০৮ মে ২০২৬, ০৪:২৬ পিএম
আদিতমারীতে দুস্থদের ত্রাণ পেলেন বিএনপি নেতাসহ সচ্ছল চারজন
ত্রাণ পাওয়া বিএনপি নেতা দধি প্রসাদের ছাদ পেটানো বাড়ি। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের আদিতমারীতে দুস্থদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের টিন ও অর্থ পেয়েছিলেন বিএনপির এক নেতাসহ সচ্ছল পরিবারের চার সদস্য। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে প্রশাসনের নির্দেশে তারা ঢেউটিন ও অনুদানের টাকা ফেরত দিয়েছেন।

ত্রাণ ফেরত দেওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ভাদাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দধি প্রসাদ বর্মন, শংকর কুমার রায়, শামসুল হক ও গোলাপি রানি।

জানা গেছে, সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এক বান্ডেল ঢেউটিন ও তিন হাজার টাকা করে নগদ অনুদান বরাদ্দ দেওয়া হয়। লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের কাছে লিখিত আবেদন করার পর প্রাথমিক যাচাই-বাছাই শেষে ওই চারজনের নাম তালিকাভুক্ত করা হয়।

গত রবিবার তাদের প্রত্যেকের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, প্রকৃত দুস্থদের বাদ দিয়ে সচ্ছল পরিবারের সদস্যদের সহায়তা দেওয়া হয়েছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে।

স্থানীয়রা জানান, দধি প্রসাদ বর্মনের ছাদ পেটানো দালান বাড়ি রয়েছে। শংকর কুমার রায়ের টিনশেডের আধাপাকা বাড়ি আছে। অন্য দুজনও আর্থিকভাবে সচ্ছল হিসেবে এলাকায় পরিচিত। সমালোচনার মুখে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে চারজনই টিন ও নগদ অর্থ ফেরত দেন।

দধি প্রসাদ বর্মন দাবি করেন, দালান বাড়িটি তার ছেলের, নিজের টিনশেড ঘরটি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আবেদন করেছিলেন। পরে সরকারের সম্পদ সরকারকে ফিরিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

শংকর কুমার রায় বলেন, অন্যদের দেখে তিনিও আবেদন করেছিলেন। পরে ফেরত দিতে বলা হলে তা ফেরত দেন। গোলাপী রানীও প্রশাসনের নির্দেশে সহায়তা ফেরত দেওয়ার কথা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য তালিকা চূড়ান্ত করার আগে আরও সতর্কভাবে যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, বিষয়টি সামনে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তারা সহায়তা ফেরত দেওয়ায় আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে সতর্ক করা হয়েছে।

নাঈম/

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৩ পিএম
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটে একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, সকালে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফেরার প‌থে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপেভ্যান সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছেলে সিদ্দিক শেখকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-‌ছে‌লে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায়  আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজ/আমান

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০২ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের লিচুতলা ও পুরাতন কাচারি এলাকা প্রদক্ষিণ শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। 

এ সময় অংশগ্রহণকারীরা আশেপাশের পরিবেশ পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মইনুদ্দিন সুমন/তামান্না রুপা/

টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি!

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি!
ছবি: খবরের কাগজ

টেকনাফের বাহারছড়ায় পাহাড়ঘেরা এলাকায় গোলাগুলির অভিযোগে ৯৯৯-এ ফোন করেন স্থানীয় বাসিন্দা ফরিদুর ইসলাম, তবে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ।

অভিযোগকারী ফরিদুর ইসলাম বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা ও বদিউর রহমানের ছেলে। তার দাবি, ৫ জুন সন্ধ্যায় নোয়াখালী পাড়া-সংলগ্ন পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগকারী ফরিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার (৫ জুন) সন্ধ্যার দিকে কয়েকজন স্থানীয় সহযোগীকে সঙ্গে নিয়ে একদল পাহাড়ি সন্ত্রাসী পাহাড় থেকে নেমে এসে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা আমার একটি গরু নিয়ে যায়। এ ঘটনায় পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তিরও সম্পৃক্ততা রয়েছে বলে আমার সন্দেহ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করছে।

নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা জানান, শুক্রবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ায় ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে গুলি চালানোর অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়দের মধ্যে এ বিষয়ে ভিন্নমত রয়েছে। কেউ গুলির শব্দ শুনেছেন বলে দাবি করছেন, আবার কেউ এটিকে পটকার শব্দ বলে মনে করছেন।

ইলিয়াস কোবরা বলেন, ‘নোয়াখালীপাড়া থেকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এই দীর্ঘ দূরত্বের সুযোগ নিয়ে পাহাড়ি সন্ত্রাসীরা ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ করে দ্রুত পাহাড়ে পালিয়ে যায়। এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে নোয়াখালীপাড়ায় একটি পুলিশ চৌকি স্থাপন করা হলে তা অত্যন্ত উপকার হবে।’

তিনি আরও জানান, ৯নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এবং দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এলাকাটিকে চারটি অংশে বিভক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি অংশে ২৫ জন করে যুবককে নিয়ে মোট ১০০ সদস্যের একটি গ্রাম প্রতিরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবপাচার, অপহরণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এই কমিটি কাজ করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বাহারছড়া তদন্ত কেন্দ্র ও টেকনাফ থানা পুলিশের দুটি টিম স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া তেল পাম্পের পেছনের ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি জানান, প্রায় ১০-১২ দিন আগে তার ভাই গফুর, চাচাতো ভাই সোনা মিয়াসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। অভিযোগকারীর দাবি, শুক্রবার কয়েকজন ব্যক্তি কালো পোশাক পরে অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন।

পরিদর্শক আবু সাঈদ আরও বলেন, বিষয়টি সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলা হলে তারা এ ধরনের কোনো ঘটনা ঘটার বিষয়ে অবগত নন বলে জানান। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত ও যাচাই করা হচ্ছে।

শাহীন/তামান্না রুপা/

নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় ঐতিহ্যবাহী লোকনাথ মন্দির সংলগ্ন খাসজমির নিয়ন্ত্রণ ও মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জুন) ভোর ৪টায় শুরু হওয়া সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একজনকে আটক করেছে।​

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) রাত আনুমানিক ৩টায় ইসকনের একদল লোক নন্দনকানন এলাকার লোকনাথ মন্দির-সংলগ্ন জায়গায় প্রবেশের চেষ্টা চালান। এ সময় উপস্থিত স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন মন্দির এলাকার একটি কক্ষ ভাঙচুর করা হয় এবং বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।​

বিরোধের নেপথ্যে খাসজমি ও পূর্ববর্তী অভিযোগ​:

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোকনাথ মন্দির-সংলগ্ন এলাকার খাসজমির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই ইসকনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দাবি, এই জমি ও মন্দির তাদের নিজস্ব ধর্মীয় সম্পদ। এখানে বাইরের কোনো সংগঠনের হস্তক্ষেপ তারা মেনে নেবেন না। তাদের অভিযোগ, ইসকন পর্যায়ক্রমে পেশিশক্তি ব্যবহার করে এলাকার জমি ও মন্দির নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে।​

উল্লেখ্য, এর আগেও চট্টগ্রামে ইসকনের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল এবং মন্দিরের নাম ব্যবহার করে অনুদান সংগ্রহের অভিযোগ উঠেছিল। প্রবর্তক সংঘ চট্টগ্রামের নেতারাও ইসকন নামধারীদের বিরুদ্ধে যৌথ চুক্তি অমান্য করা, পেশিশক্তি দিয়ে জমি দখল এবং পাহাড় কেটে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করার সুনির্দিষ্ট অভিযোগ এনেছিলেন।​

পুলিশের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি​ :

ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।​

নগর পুলিশের (দক্ষিণ বিভাগ) উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়া বলেন, ‘মূলত লোকনাথ মন্দির ও সংলগ্ন জায়গা নিয়ে ইসকন ও স্থানীয় সাধারণ হিন্দুদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গভীর রাতে ইসকনের লোকজন এলাকায় প্রবেশ করলে উত্তেজনার সৃষ্টি হয়। আমরা অতিরিক্ত পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

তিনি আরও জানান, সংঘর্ষে আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আটক ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে। উভয় পক্ষের বক্তব্য শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে । এই বিরোধের স্থায়ী সমাধানে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।​

ঘটনার পর থেকে নন্দনকানন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানিয়েছেন, তাদের মন্দির ও ভূসম্পত্তি রক্ষায় তারা সর্বদা সজাগ থাকবেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশের টহল জোরদার রাখা হয়েছে।

খাদিজা রুমি/অমিয়/ 

চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:১৭ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার পর দুর্ঘটনাস্থলের চিত্র। ছবি: খবরের কাগজ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।
 
শনিবার (৬ জুন) সকালে এ  দুর্ঘটনা ঘটে। বেলা ১১টা পর্যন্ত  নিহত দুই যুবকের পরিচয় জানা যায়নি।
 
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে ক্রসিং ফাঁড়ি ইনচার্জ রুহুল আমিন জানান, শনিবার সকালে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এালাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হন।
 
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
 
রুহুল আমিন বলেন, নিহত দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
জহির/ আজহার/