দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ এপ্রিল) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি হয়েছে। এতে এক্সচেঞ্জটির সব কটি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে ডিএসইতে দিনের ব্যবধানে লেনদেনের পরিমাণও ১০০ কোটি টাকা বেশি বেড়েছে। সার্বিক লেনদেন ৭ কার্যদিবস পর ৯০০ কোটির ঘরে পৌঁছেছে।
এদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয় অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে। এই দাম বৃদ্ধি দিনভর অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৫টির, বিপরীতে ১০৮টির দাম কমেছে। ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে উঠেছে। এ ছাড়া শরিয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৩ বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৪ বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৯২৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৫৩ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। এদিন ব্যাংকটির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সাইফ পাওয়ারটেক লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, রানার অটোমোবাইলস পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
এ দিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দাম বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস পিএলসির। কোম্পনিটির শেয়ারের দাম তার আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি। কোম্পানিটির শেয়ারের দাম ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমস পিএলসির দাম বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।
ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার, এপেক্স স্পিনিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এপেক্স ফুড, ফনিক্স ইন্স্যুরেন্স ও ফারইস্ট নিটিং।
ডিএসইতে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দাম ২ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের দাম ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে।
এ ছাড়া ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিংয়ের ৬.৯০ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪.৫৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩.৮৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৭০ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৩.৩১ শতাংশ এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩.১৭ শতাংশ দাম কমে অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩১ পয়েন্টে নেমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১১৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩০ লাখ টাকার সিকিউরিটিজ। তার আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪ কোটি ১৫ লাখ টাকা।