আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘কবিতা: বিদ্রোহী’ থেকে আরও ৭টি বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
৩৪. কবি নিজেকে কার ডমরু-ত্রিশূল বলেছেন?
ক. পিণাক-পাণির
খ. ইস্রাফিলের
গ. ধর্মরাজের
ঘ. অর্ফিয়াসের
উত্তর: ক. পিণাক-পাণির।
৩৫. ‘বিদ্রোহী’ কবিতায় কার দণ্ডের কথা আছে?
ক. পিণাক-পাণির
খ. ইস্রাফিলের
গ. ধর্মরাজের
ঘ. অর্ফিয়াসের
উত্তর: গ. ধর্মরাজের।
৩৬. ‘বিদ্রোহী’ কবিতায় ক্ষ্যাপা কে?
ক. দুর্বাসা খ. অর্ফিয়াস
গ. শিব ঘ. ইস্রাফিল
উত্তর: ক. দুর্বাসা।
৩৭. কবি নিজেকে কার শিষ্য বলেছেন?
ক. অর্ফিয়াসের খ. চেঙ্গিসের
গ. বিশ্বামিত্রের ঘ. বলরামের
উত্তর: গ. বিশ্বামিত্রের।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নেলসন ম্যান্ডেলা আজীবন এক অকুতোভয় নেতা ছিলেন। জেল-জুলুম সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন।
৩৮. নেলসন ম্যান্ডেলার মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার যে দিকটি প্রতিফলিত-
i. বিদ্রোহ ii. দেশপ্রেম iii. নেতৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৯. প্রকাশিত দিক/দিকগুলো কোন চরণে পাওয়া যায়?
ক. আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ
খ. আমি পথিক কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া
গ. আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া
ঘ. আমি চির বিদ্রোহী বীর-বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির
উত্তর: ঘ. আমি চির বিদ্রোহী বীর-বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।
৪০. কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনের সৈনিক ছিলেন?
ক. ৪০ খ. ৪৫ গ. ৪৮ ঘ. ৪৯
উত্তর: ঘ. ৪৯
লেখক: প্রভাষক, বাংলা বিভাগ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা