বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়?
ক. পূর্ণ প্রকাশ খ. ঐতিহাসিক মূল্য
গ. রক্ষণশীলতা ঘ. সামঞ্জস্যতা
ঙ. মিলকরণ
উত্তর: খ. ঐতিহাসিক মূল্য।
২. কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না?
ক. বেতন খ. ভাড়া
গ. বিমা প্রিমিয়াম ঘ. কমিশন
ঙ. অবলোপন
উত্তর: ঙ. অবলোপন।
৩. সমাপনী এন্ট্রির উদ্দেশ্য কী?
ক. সব হিসাব শেষ করা
খ. ব্যক্তিবাচক হিসাব শেষ করা
গ. সম্পত্তিবাচক হিসাব শেষ করা
ঘ. নামিক হিসাব শেষ করা
ঙ. অব্যক্তিবাচক হিসাব শেষ করা
উত্তর: ঘ. নামিক হিসাব শেষ করা।
৪. নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়?
ক. জাবেদাভুক্তকরণ খ. খতিয়ানভুক্তকরণ
গ. রেওয়ামিল তৈরীকরণ ঘ. ভুলের তদন্তকরণ
ঙ. সমন্বয়করণ
উত্তর: ঘ. ভুলের তদন্তকরণ।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ৫ম পর্ব
৫. অবচয় খরচের সমন্বয় হলো-
ক. দায় বৃদ্ধি ও খরচ বৃদ্ধি
খ. সম্পত্তি বৃদ্ধি ও রাজস্ব বৃদ্ধি
গ. সম্পত্তি হ্রাস ও খরচ বৃদ্ধি
ঘ. দায় বৃদ্ধি ও খরচ বৃদ্ধি
ঙ. সম্পত্তি হ্রাস ও খরচ হ্রাস
উত্তর: গ. সম্পত্তি হ্রাস ও খরচ বৃদ্ধি।
৬. কুঋণ সঞ্চিতি করা হয়-
ক. যখন দেনাদাররা দেউলিয়া হয়ে যায়
খ. যখন দেনাদাররা ব্যবসায়ে নিয়োজিত থাকে না
গ. সম্ভাব্য কুঋণের কারণে হিসাবে বরাদ্দ রাখার জন্য
ঘ. কুঋণ অবলোপনের জন্য
ঙ. বিক্রি বাড়ানোর জন্য
উত্তর: গ. সম্ভাব্য কুঋণের কারণে হিসাবে বরাদ্দ রাখার জন্য।
৭. কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে?
ক. অবচয় খ. আগে দেওয়া ভাড়া
গ. অবলোপন ঘ. নগদ বাট্টা
ঙ. স্টক লভ্যাংশ
উত্তর: খ. আগে দেওয়া ভাড়া।
৮. নিচের তথ্যের ভিত্তিতে মুখ্য ব্যয় কত টাকা তা, নির্ণয় করো?
কাঁচা মাল ক্রয় ৬৬,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরি ৫২,৫০০ টাকা; অন্যান্য প্রত্যক্ষ ব্যয় ৩,০০০ টাকা; বহিঃপরিবহন ৫,০০০ টাকা ও সুপারভাইজারের বেতন ৭,০০০ টাকা। তাহলে মুখ্য ব্যয় কত টাকা?
ক. ১১৮,৫০০ টাকা খ. ১২১,৫০০ টাকা
গ. ৬৬,০০০ টাকা ঘ. ১৩৩,৫০০ টাকা
ঙ. ৫২,৫০০ টাকা
উত্তর: খ. ১২১,৫০০ টাকা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর