বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭. নিচের কোনটি আধুনিক ব্যাংকিংয়ের কাজ নয়?
(ক) গ্রাহকদের ঋণ সরবরাহ করা
(খ) গ্রাহকদের জন্য নিশ্চয়তা দেওয়া
(গ) গ্রাহকদের জন্য পণ্য কেনা
(ঘ) গ্রাহকদের উপদেশ দেওয়া
(ঙ) গ্রাহকদের পাওনাগুলো আদায় করা
উত্তর: (গ) গ্রাহকদের জন্য পণ্য কেনা।
১৮. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়?
(ক) ব্যাংক অব জাপান
(খ) ব্যাংক অব ইংল্যান্ড
(গ) ব্যাংক অব আমেরিকা
(ঘ) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
(ঙ) ব্যাংক নেগারা মালয়েশিয়া
উত্তর: (গ) ব্যাংক অব আমেরিকা।
১৯. ব্যাংক রেট বলতে বোঝায়-
(ক) শেয়ার কেনার জন্য মার্চেন্ট ব্যাংক কর্তৃক দেওয়া ঋণের ওপর ধার্য করা সুদ
(খ) গুরুত্বপূর্ণ গ্রাহকদের দেওয়া ঋণের ওপর ব্যাংক ধার্যকৃত সুদ
(গ) আন্তঃব্যাংক ঋণের ওপর ধার্যকৃত সুদ
(ঘ) ব্যাংক কর্তৃক ব্যাংকগুলোর ঋণের ওপর ধার্যকৃত সুদ
(ঙ) কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংকগুলোর ঋণের ওপর ধার্য করা সুদ
উত্তর: (ঙ) কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংকগুলোর ঋণের ওপর ধার্যকৃত সুদ।
২০. একটি বৈধ চেকের মেয়াদ থাকে-
(ক) ৩ মাস (খ) ৬ মাস
(গ) ২ মাস (ঘ) ১ বছর
(ঙ) ১৫ দিন
উত্তর: (খ) ৬ মাস।
২১. নিচের কোন দেশ ইউনিট ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করে?
(ক) যুক্তরাজ্য (খ) যুক্তরাষ্ট্র
(গ) বাংলাদেশ (ঘ) ভারত
(ঙ) নেপাল
উত্তর: (খ) যুক্তরাষ্ট্র।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৭টি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২২. নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয় না?
(ক) খোলা বাজার পদ্ধতি
(খ) ব্যাংক হার পদ্ধতি
(গ) নৈতিক প্ররোচনা
(ঘ) পরিবর্তনশীল রিজার্ভ অনুপাত
(ঙ) বিল বাট্টাকরণ
উত্তর: (ঙ) বিল বাট্টাকরণ।
২৩. কত সালে বিশ্ববাণিজ্য সংস্থা গঠিত হয়?
(ক) ১৯৮০ সালে (খ) ১৯৯২ সালে
(গ) ১৯৯৪ সালে (ঘ) ১৯৯৮ সালে
(ঙ) ১৯৭২ সালে
উত্তর: (গ) ১৯৯৪ সালে।
২৪. UNCTAD-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) নিউইয়র্ক (খ) জেনেভা
(গ) প্যারিস (ঘ) ব্রাসেলস
(ঙ) লন্ডন
উত্তর: (খ) জেনেভা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর