প্রথম অধ্যায় : মৌলিক মানবিক চাহিদা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৪. বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণে সমাজকর্মীদের ভূমিকাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
৭৫. বাংলাদেশে কোন চাহিদা পূরণ করা একান্ত অপরিহার্য?
ক. খাদ্যের চাহিদা
খ. বস্ত্রের চাহিদা
গ. শিক্ষার চাহিদা
ঘ. মৌলিক মানবিক চাহিদা
৭৬. বাংলাদেশে প্রচুর খাদ্য সমস্যা দেখা দেওয়ার যৌক্তিক কারণ কী?
ক. অনুন্নত কৃষি ব্যবস্থা খ. অনুন্নত চাষ পদ্ধতি
গ. অনুন্নত বীজ ঘ. ভূমির স্বল্পতা
আরো পড়ুন : মৌলিক মানবিক চাহিদা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব
৭৭. বর্তমান বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.২৭% খ. ১.১৭%
গ. ১.৩৭% ঘ. ১.৪৭%
৭৮. সামাজিক নিরাপত্তা কর্মসূচি কীভাবে গড়ে তোলা হয়?
ক. সুষ্ঠু নীতির ভিত্তিতে
খ. গবেষণার ভিত্তিতে
গ. জনমতের ভিত্তিতে
ঘ. চাহিদার ভিত্তিতে
৭৯. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। জনসংখ্যা নিয়ন্ত্রণে মাসুদ সাহেব কীভাবে ভূমিকা রাখতে পারেন?
ক. জনসচেতনতা সৃষ্টি করে
খ. জনসভা করে
গ. সমাবেশ করে
ঘ. ধর্মপ্রচার করে
৮০. মৌলিক মানবিক চাহিদা পূরণের অভাবের ফলে-
i. মানুষের ব্যক্তিগত জীবনে নানা সমস্যা দেখা দেয়
ii. মানুষের সামাজিক জীবনে নানা সমস্যা দেখা দেয়
iii. মানুষের রাজনৈতিক জীবনে নানা সমস্যা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৭৪. গ, ৭৫. ঘ, ৭৬. ক, ৭৭. গ, ৭৮. ক, ৭৯. ক, ৮০. ক।
লেকক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর