চতুর্দশ অধ্যায় : জীবপ্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। নিচের উদ্দীপকের C চিহ্নিত অংশটি হলো-

i. ব্যাকটেরিয়ার
ii. দ্বি-সূত্রক
iii. কাঙ্ক্ষিত DNA
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

১৮। চিত্র A-এর নাম কী?
(ক) রিকম্বিনেন্ট DNA
(খ) রিকম্বিনেন্ট RNA
(গ) ইন্টারফেরন
(ঘ) এক্সপ্ল্যান্ট
১৯। ‘B’ অংশটি সংযুক্ত করতে লাগে-
i. রেন্ট্রিকশন এনজাইম
ii. লাইগেজ এনজাইম
iii. অ্যামাইলেজ এনজাইম
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i ও ii
২০। রিংস্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটির?
(ক) আলুর (খ) পেঁপের
(গ) শিমের (ঘ) ভুট্টার
২১। লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে নিচের কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে?
(ক) ধান গাছের
(খ) কার্পের
(গ) টমেটোর
(ঘ) গোল আলুর
২২। ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত হলো নিচের কোনটি?
(ক) ফ্লোরিয়ান্ডা
(খ) IR-৮
(গ) Bt-ভুট্টা
(ঘ) টাইচু-১
২৩। ToMV প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন জিন স্থানান্তরের মাধ্যমে?
(ক) লেট ব্লাইট ছত্রাক থেকে
(খ) ভাইরাল কোট প্রোটিন থেকে
(গ) রিংস্পট ভাইরাস থেকে
(ঘ) টোবাকো মোজাইক ভাইরাস থেকে
২৪। আগাছা সহিষ্ণু ও পোকামাকড় প্রতিরোধী তুলার জাত উদ্ভাবন করা হয়েছে কোন প্রক্রিয়ায়?
(ক) জিন স্থানান্তর প্রক্রিয়ায়
(খ) আরএনএ পরিবর্তন প্রক্রিয়ায়
(গ) মেরিস্টেম কালচার প্রক্রিয়ায়
(ঘ) টিস্যু কালচার প্রক্রিয়ায়
আরো পড়ুন : জীবপ্রযুক্তি অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
২৫। কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে?
(ক) টমেটোতে
(খ) ভুট্টায়
(গ) ধান গাছে
(ঘ) আলুতে
২৬। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়েছে?
(ক) cys E
(খ) Cys M
(গ) Protein C
(ঘ) Cys F
২৭। বর্তমানে বাজারে বড় আকৃতির তেলাপিয়া মাছ পাওয়া যায়। এর কারণ-
(ক) পুকুরে সার প্রয়োগ
(খ) সম্পূরক খাদ্য প্রদান
(গ) জিন স্থানান্তর
(ঘ) মিশ্র জাতের মাছ চাষ
২৮। কোনটি টিস্যু কালচারের রোগ প্রতিরোধী চারা?
(ক) আম (খ) কাঠাঁল
(গ) নিম (ঘ) সেগুন
২৯। লেট ব্লাইট কিসের মাধ্যমে ছড়ায়?
(ক) শৈবাল (খ) ছত্রাক
(গ) ব্যাকটেরিয়া (ঘ) ভাইরাস
৩০। জীবপ্রযুক্তি কোথায় ব্যবহার করা হয়?
(ক) শ্বসনে (খ) ফার্মেন্টেশনে
(গ) টিস্যু কালচারে (ঘ) সালোকসংশ্লেষণে
৩১। তিমি মাছের তেল কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়?
(ক) সাবমেরিনে (খ) কার্গো জাহাজে
(গ) কার ইঞ্জিনে (ঘ) রকেটে
উত্তর: ১৭. ক, ১৮. ক, ১৯. খ, ২০. খ, ২১. ঘ, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. গ, ২৬. গ, ২৭. গ, ২৮. খ, ২৯. খ, ৩০. গ, ৩১. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর