বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। জীববিজ্ঞানের জনক কে?
(ক) ডারউইন (খ) অ্যারিস্টটল
(গ) কেলভিন (ঘ) মেন্ডেল
নিচের চিত্রের আলোকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

২। S এবং T উভয়ের জন্য প্রযোজ্য বৈশিষ্ট্য-
i. পরভোজী ii. বহুকোষী
iii. যৌন জনন ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৩। হুইট টেকার জীবজগৎকে ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন কীসের ভিত্তিতে?
i. DNA ও RNA-এর প্রকারভেদের ভিত্তিতে
ii. জীবের খাদ্যাভ্যাসের ভিত্তিতে
iii. জীবদেহে কোষের সংখ্যার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪। কোনটিকে স্টোনসেল বলা হয়?
(ক) উড প্যারেনকাইমা (খ) ট্রাকিড
(গ) ভেসেল (ঘ) ক্লোরাইড
৫। মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়?
(ক) স্কোয়ামাস (খ) কিউবয়ডাল
(গ) স্ট্র্যাটিফাইড (ঘ) সিউডো স্ট্র্যাটিফাইড
৬। নিচের কোনটি স্মৃতি সংরক্ষণে সাহায্য করে?
(ক) যোজক টিস্যু (খ) স্নায়ুটিস্যু
(গ) আবরণী টিস্যু (ঘ) পেশি টিস্যু
৭। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?
(ক) প্রোফেজ (খ) প্রো-মেটাফেজ
(গ) অ্যানাফেজ (ঘ) টেলোফেজ
৮। নিচের কোন ভাইরাস ক্যানসার কোষ সৃষ্টিতে সহায়তা করে?
(ক) HIV (খ) প্যাপিলোমা
(গ) র্যাবিস (ঘ) রুবিওলা
৯। কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়?
(ক) ধান (খ) ভুট্টা (গ) নিটাম (ঘ) কচুরিপানা
১০। 1 অণু FADH2 = কত অণু ATP?
(ক) ২ (খ) ৪ (গ) ৬ (ঘ) ৮
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শফিকের দৈহিক উচ্চতা ১৪০ সেমি এবং ওজন ৬৬ কেজি।
১১। শফিকের BMI-এর মান কত?
(ক) ২৪.৪১ (খ) ৩৩.৬৭
(গ) ২৫.৩৫ (ঘ) ২৫.৫১
১২। শফিকের শারীরিক অবস্থা অনুযায়ী তার কী করা উচিত?
i. অতিরিক্ত ক্যালরি গ্রহণ করা
ii. খাদ্য বাছাইকরণে নিয়ন্ত্রণ করা
iii. নিয়মিত ব্যায়াম করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩। কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলে?
(ক) ক্যালোজ (খ) এনজাইম
(গ) ন্যাকটার (ঘ) কোষরস
১৪। কোলেস্টেরলের কারণে হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা সৃষ্টি হয়। এ অবস্থাকে কী বলে?
(ক) লিউকেমিয়া (খ) অ্যাজমা
(গ) ক্যানসার (ঘ) অ্যানজিনা
১৫। শ্বাসনালির ভেতরে আবৃত প্রদাহকে কী বলে?
(ক) অ্যাজমা (খ) ব্রংকাইটিস
(গ) নিউমোনিয়া (ঘ) যক্ষ্মা
১৬। নিচের কোনটি থেকে ক্ষারীয় মূত্র তৈরি হয়?
(ক) মাছ (খ) ডিম (গ) ডাল (ঘ) ফুলকপি
১৭। আকস্মিক কিডনি অকেজো হতে পারে কোন কারণে?
(ক) ডায়াবেটিস (খ) নেফ্রাইটিস
(গ) মারাত্মক ডায়ারিয়া (ঘ) উচ্চ রক্তচাপ
১৮। অস্টিওপোরেসিস কীসের অভাবজনিত রোগ?
(ক) নাইট্রোজেন (খ) ক্যালসিয়াম
(গ) জিংক (ঘ) সালফার
১৯। কৃত্রিমভাবে ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়?
(ক) ইথিলিন (খ) ফরমালিন
(গ) ফ্লোরিজেন (ঘ) অক্সিন
নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

২০। নিষেকের ফলে চিত্র X অংশটি কীসে পরিণত হয়?
(ক) শস্যকলায় (খ) বীজে
(গ) গর্ভপত্রে (ঘ) ভ্রূণে
২১। চিত্রের Y অংশটি যা সৃষ্টি করে তা হলো-
i. শস্যকলা ii. 3n নিউক্লিয়াস iii. বীজপত্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২২। নিচের কোনটি বংশগতি ব্যাধি?
(ক) এইডস (খ) হেপাটাইটিস
(গ) থ্যালাসেমিয়া (ঘ) জন্ডিস
২৩। ব্যাঙ কোন শ্রেণির খাদক?
(ক) প্রথম (খ) দ্বিতীয়
(গ) তৃতীয় (ঘ) সর্বোচ্চ স্তর
২৪। বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন কে?
(ক) কার্ল এরেকি (খ) চার্লস ডারউইন
(গ) জোহান মেন্ডেল (ঘ) ওয়াটসন ও ক্রিক
নিচের চিত্রটি লক্ষ করে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

২৫। চিত্র A-এর নাম কী?
(ক) রিকম্বিনেন্ট DNA (খ) রিকম্বিনেন্ট RNA
(গ) ইন্টারফেরন (ঘ) এক্সপ্লান্ট
২৬। ‘B’ অংশটি সংযুক্ত করতে লাগে-
i. রেস্ট্রিকশন এনজাইম ii. লাইগেজ এনজাইম
iii. অ্যামাইলেজ এনজাইম
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. খ, ২. খ, ৩. ঘ, ৪. ঘ, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. খ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ, ২১. ক, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. ক, ২৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর